এক্সপ্লোর

Tathagata Mukherjee: আমার শ্যুটিং সেটে কোনও অভিনেতার তারকাসুলভ বায়নাক্কা চলবে না: তথাগত

Tathagata Mukherjee on Tollywood: বর্তমান সময়ে দাঁড়িয়ে 'রাস' যেন একটা হারিয়ে যাওয়া বাঙালি পরিবারের গল্প বলছে। তথাগত কেন মনে করেছিলেন এই নস্ট্যালজিয়াটাকে ফিরিয়ে আনা জরুরি?

কলকাতা: ইঁদুরদৌড়ের যুগ। মানুষ যেন নিজেকে প্রমাণ করতে করতে বাঁচতেই ভুলে গিয়েছেন। অন্তত এমনটাই অনুভব করছেন অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)।আর সেই কারণেই তিনি পর্দায় তুলে ধরতে চেয়েছেন বাঙালির এমন এক গল্প, যেখানে মানুষ বাঁচতে ভুলে যায়নি। আনন্দ করতে ভুলে যায়নি। যেখানে প্রমাণ করার কোনও তাগিদ নেই, যেখানে বাঁচা মানে উদযাপন... সেই গল্পই বলবে তথাগতর পরিচালিত নতুন ছবি 'রাস'। মুখ্যভূমিকায় বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee) ও দেবলীনা কুমার (Devlina Kumar)। 

বর্তমান সময়ে দাঁড়িয়ে 'রাস' যেন একটা হারিয়ে যাওয়া বাঙালি পরিবারের গল্প বলছে। তথাগত কেন মনে করেছিলেন এই নস্ট্যালজিয়াটাকে ফিরিয়ে আনা জরুরি? পরিচালক বলছেন, 'শুধু নস্ট্যালজিয়া ফিরিয়ে আনব বলে আমি ছবিটা বানাইনি। বেঁচে থাকা যে প্রতিযোগিতা নয়, একটা উদযাপন.. এই বার্তা দিতেই ছবিটা তৈরি করা। আর সেই গল্পটা বলতে আমি এমন একটা সময়কে সিনেমার পর্দায় তুলে ধরতে চেয়েছি, যে সময়ে অঙ্কের মাস্টার পড়ানোর পরে ক্যারাম খেলতে বসে পড়তেন। বাড়ির দিদিরা গোঁফ লাগিয়ে অভিনয় করতেন। কিন্তু এই সবের মধ্যে কোনও সেরা হওয়ার দৌড় ছিল না। নিজেকে প্রমাণ করার তাগিদ ছিল না যে আমিই সবার থেকে সেরা।' ব্যক্তিগত জীবনেও কি তথাগত এই প্রতিযোগিতা দেখতে পান? হাসতে হাসতে পরিচালক বললেন, 'সবাই.. সবাই। আমার তো মনে হয়, আমার আশেপাশে সবার ভিতরে প্রমাণ করার তাগিদটা ভীষণ বেড়ে গিয়েছে। সবাই মনে করেন, আমিই শ্রেষ্ঠ। আমি নিজেকে শ্রেষ্ঠত্বের দাবিদার হওয়া থেকে অনেক দূরে রাখি। আমার কাছে সিনেমা মানে উদযাপন। সেই কারণেই আমি সিনেমা বানাই।'

সিনেমা বানানোর সময়ে ব্যবসায়ীক দিক কি মাথায় রাখেন তথাগত? অভিনেতা বলছেন, 'দুটোই। আমায় ব্যবসা আর আবেগ দুইই মাথায় রাখতে হয়। আবেগটা দর্শকদের কমার্শিয়ালি দেখাতে হবে। নাহলে দর্শক বিনোদন পাবেন না।' এই ছবির দুই মুখ্য চরিত্র বিক্রম আর দেবলীনা, তাঁদের কেন বেছেছিলেন তথাগত? পরিচালক বলছেন, 'বিক্রমের সঙ্গে আমি আগেও কাজ করেছি 'পারিয়া'-তে। সেখানে ওর চরিত্রটা একেবারে অন্যরকম ছিল। তবে বিক্রমের মধ্যে একটা ভীষণ ছেলেমানুষি রয়েছে। দাড়ি গোঁফ কামিয়ে ওকে এই লুকে খুব একটা দেখা যায় না। বিক্রম একটু লাজুক প্রকৃতির শান্ত ছেলে। আমার ইচ্ছা ছিল, 'পারিয়া'-র থেকে একেবারে অন্যরকম একটা চরিত্রে ওকে কাস্ট করব। আমার মনে হয়, 'রাস' দেখে মানুষের ধারণা হবে, বিক্রম আবেগ, সারল্য এই সমস্ত কিছু ও সমান সার্থকতার সঙ্গে ফুটিয়ে তুলতে পারে। আর 'রাস'-এর নারী চরিত্র লেখার সময়েই আমার দেবলীনার কথা মনে হয়েছিল। ও যখন হাসে, ওর চোখও হাসে। রাই-এর চরিত্রের সঙ্গে দেবলীনার মিল রয়েছে। দুটো চরিত্রই বাঁচতে ভালবাসে। এই ছবির চিত্রনাট্য লেখা পরে আমি বিক্রম আর দেবলীনার কথাই ভেবেছিলাম। আমার সৌভাগ্য যে ওরা দুজনেই রাজি হয়েছে। নাহলে হয়তো অন্য কাউকে ভাবতে হত।'

নিজে সিনেমা বানাচ্ছেন, কিন্তু মুখ্য ভূমিকায় নিজেকে ভাবছেন না তথাগত! কেন? অভিনেতা পরিচালক হেসে ফেলে বললেন, 'আমার কাছে পরিচালনা করতে করতে অভিনয় করাটা ভীষণ কঠিন। সেই কারণেই আমি চেষ্টা করি আমায় যত কম ক্যামেরার সামনে আসতে হয়। আর আমি আমার সিনেমার মাধ্যমে আত্মপ্রচার চাই না। সেই কারণেই নিজের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে নিজে অভিনয়ের কথা কখনও ভাবিনি। ভবিষ্যতেও ভাবব না।' পরিচালনা নাকি অভিনয়, কোনটাকে বেশি উপভোগ করেন তথাগত? উত্তর এল, 'দুটোই। আমি দীর্ঘদিন ধরেই তো ধারাবাহিকে অভিনয় করছি। পাশাপাশি আমার চ্যানেল আর প্রযোজনা সংস্থা সুবিধা দিচ্ছে বলেই ছবি পরিচালনাটাও করতে পারছি।' তবে যদি এই দুইয়ের মধ্যে থেকে কোনও একটাকে বেছে নিতে হয়? তথাগত হাসতে হাসতে বললেন, 'যদি আমি খেতে না পাই, তাহলে অভিনয়টাকে বেছে নেব। আর যদি প্যাশনের জন্য কাজ করতে হয়, তাহলে পরিচালনা করব।'

আগামীতে একাধিক ছবি করার পরিকল্পনা রয়েছে তথাগতর। ইন্ডাস্ট্রির কোন অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে? তথাগত বলছেন, 'সবার সঙ্গে.. কাকে বাদ দিয়ে কার নাম বলব। নতুন থেকে পুরনো, সমস্ত অভিনেতা অভিনেত্রীর সঙ্গেই কাজ করার ইচ্ছা রয়েছে। তবে আমার সেটে কোনও তারকাসুলভ বায়নাক্কা চলবে না। এতে আখেরে ছবির ক্ষতি হয়। কোনও অভিনেতা যদি বলেন, তিনি রিহার্সাল করবেন না বা ওয়ার্কশপ করবেন না, তাঁকে নিয়ে কাজ করতে আমার সমস্যা হবে। তবে এমন নয় যে, তিনি তাঁর স্বাচ্ছন্দ্য চাইবেন না। অবশ্যই চাইবেন। কিন্তু তাঁর কোনও ব্যবহারে অন্য অভিনেতা বা ক্রু-দের অসুবিধার সৃষ্টি হলে তাঁর সঙ্গে কাজ করা মুশকিল।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Kunal Ghosh: 'পুলিশ পোজ দিয়ে ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে', নির্মলের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে কুণাল
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget