এক্সপ্লোর

Youtuber Controversy: ময়ূরের মাংস রান্না করে খাওয়ার ভিডিও পোস্ট! আটক ইউটিউবার

Telangana YouTuber detained: রাঞ্জনার সিরসিল্লার বাসিন্দা এই কোডাম প্রণয় কুমার। তিনি 'শ্রী টিভি' বলে একটি চ্যানেল চালান। এই চ্যানেলটিকে সমাজমাধ্যমে ব্ল্যাক লিস্টেড বা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে।

কলকাতা: কনটেন্ট বড় বিষম বস্তু... অন্তত তেলঙ্গানার ইউটিউবারের কান্ড শুনলে সেই কথাই মাথায় আসে। তেলঙ্গানার বন দফতরের এক অফিসার তেলঙ্গানার ওই ইউটিউবারকে আটক করেছেন ময়ূর মেরে তাঁর মাংস রান্না করার ভিডিও আপলোড করার অপরাধে। সিরসিল্লার বাসিন্দা কোডাম প্রণয় কুমার নামে ওই ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ময়ূরের মাংস রান্না করার একটি ভিডিও তৈরি করেছেন। শুধু রান্না নয়, সমাজমাধ্যমে ময়ূরের মাংস খাওয়ার একটি ভিডিও পর্যন্ত শেয়ার করে নিয়েছেন তিনি। বন্য প্রাণী হত্যা নিষিদ্ধ হওয়ার পরেও এই ময়ূরের মাংস খাওয়ার ভিডিও করা ব্যক্তিকে আটক করেছে বন দফতর। জাতীয় পাখির মাংস রান্না করে খাওয়ার এই ভিডিও দেখে বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। 

রাঞ্জনার সিরসিল্লার বাসিন্দা এই কোডাম প্রণয় কুমার। তিনি 'শ্রী টিভি' বলে একটি ইউটিউব চ্যানেল চালান। এই চ্যানেলটিকে ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্ল্যাক লিস্টেড বা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ওই চ্যানেলটি ভবিষ্যতেও আর চালাতে পারবেন না কোডাম প্রণয় কুমার। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি সুরক্ষিত জায়গায় গিয়ে একটি ময়ূর ধরেন ও সেটিকে মেরে ফেলেন। এরপরে ওই ময়ূরের মাংস রান্না করার ভিডিও তৈরি করেন। রান্না করে খাওয়ার ভিডিও পর্যন্ত তিনি শেয়ার করে নিয়েছেন সমাজমাধ্যমে।

এই ভিডিও দেখা পরেই পশুপ্রেমী সংস্থা অভিযোগ করে ওই ব্যক্তিকে গ্রেফতার করার দাবি জানায়। অভিযোগ ছিল, ওই ব্যক্তি ময়ূর খুন করেছেন শুধু নয়, তার প্রচার পর্যন্ত করেছেন। অভিযোগ পেয়ে রবিবার বনদফতরের কর্মীরা ওই অভিযুক্ত ইউটিউবারের বাড়িতে রেড করেন। ওই ব্যক্তির বাড়িতেই পাওয়া গিয়েছে ময়ূরের রান্না করা মাংস। ওই মাংস সিজ় করা হয়েছে এবং তার কিছুটা নমুনাও পরীক্ষার জন্য সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে। যে মাংস ওই ব্যক্তি রান্না করেছেন সত্যিই তা ময়ূরের কি না তা পরীক্ষা করে দেখা হবে।

Wildlife Protection Amendment Act, 2022 অনুযায়ী এই ব্যক্তির নামে একটি মামলা করা হয়েছে বলে সূত্রের খবর। 

আরও পড়ুন: RG Kar Doctor Death: 'মেয়েরা রাত দখল করো', আরজি কর কাণ্ডের প্রতিবাদে, স্বাধীনতা দিবসের আগে জমায়েতের ডাক কলকাতা জুড়ে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget