এক্সপ্লোর

Telly Masala Update: দুর্ভিক্ষ থেকে গ্রামকে রক্ষা করল তারা, ফের নতুন চ্যালেঞ্জের মুখে পাখি, নজরে সাপ্তাহিক টেলি মশালা

Bengali Serial Update: নতুন কোনও ধারাবাহিক আসছে কী? চোখ রাখা যাক টেলি মশালায়

কলকাতা: ধারাবাহিকে গল্প মানেই যেন বাঙালির বৈঠকখানার সন্ধেগুলো জমিয়ে দেওয়ার উপাদান। সারাদিনের কাজ সেরে একটু অবসরযাপন। সপ্তাহের শুরুতে একঝলকে দেখে নেওয়া যাক, আগামী সপ্তাহে আপনার জনপ্রিয় ধারাবাহিকের গল্পগুলিতে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? নতুন কোনও ধারাবাহিক আসছে কী? চোখ রাখা যাক টেলি মশালায় (Telly Masala)।

গৌরী এল

দুর্ভিক্ষপীড়িত একটা গোটা গ্রাম রক্ষা পায় গৌরীর মেয়ে তারার লীলায় । ঘোমটা কালির মন্দিরে আসা সেই গ্রামের গরিব চাষীদের গৌরী শোনায়, দেবী শতাক্ষী শাকম্বরীর কাহিনী । অন্যদিকে, ঘোষাল পরিবারকে সর্বস্বান্ত করতে নিজের বাড়িতেই চোর ডাকে শৈল এবং রসময় । গৌরী কি পারবে এই চক্রান্ত আটকাতে নাকি নিজেই পড়বে কোনো সাংঘাতিক বিপদের মুখে? উত্তর দেবে ধারাবাহিক। 

রাঙা বউ

জা-এর মিথ্যে অভিযোগের কারণে রান্নার চাকরি হারাল পাখি । কিন্তু হার মানতে নারাজ সে । অর্থ উপার্জনের নতুন উপায় বের করলো পাখি । এই নতুন উদ্যাগে পাখি সঙ্গে পেল কুশ-সহ তরুণ ও বেলা-কেও। এবার নতুন কোন চ্যালেঞ্জের মুখে পড়বে সে? উত্তর দেবে ধারাবাহিক।

মন দিতে চাই

সোমরাজ 'আসামী' বলে সম্মোধন করায় দোষ না করেই অভিমান করে চোরের অপবাদ মাথায় নিয়ে জেলে গেল তিতির। তিতিরকে কি ফিরিয়ে আনতে পারবে সোমরাজ? নাকি অভিমানে একে-অপরের থেকে দূরে সরে যাবে তিতির-সোমরাজ? উত্তর দেবে ধারাবাহিক।

খেলনাবাড়ি

অলোকার জেলার সময় মিতুলের বুদ্ধিতে গুগলি বলে দেয় যে শিবা আর শুভ্র রণ যেদিন খুন হয়, সেদিন সে ঘুর্ণিতে ছিল। এই মিথ্যে ঘটনাকে সত্যি প্রমাণ করতে গিয়ে মিতুল পর পর ঘটনাগুলো এমন সাজায় যাতে দ্বন্দ্বে পড়ে যায় অলোকা। কিন্তু এত সহজে হাল ছাড়ে না সে। যেই গুগলি বলে সে পুতুল নাচ দেখাতে গিয়েছিল, তখনই অলোকা তাকে বলে আবার পুতুল নাচ দেখাতে। মিতুলকে এই সময়ে পুলিশি নজরদারিতে আটকে রাখে সে। গুগলি যে পুতুল নাচ দেখাতে পারে না, সে কথা আগে থেকেই অনামিকার মাধ্যমে জেনে ফেলে অলোকা। এবার কীভাবে গুগলিকে বাঁচাবে মিতুল? 

সাথী

সম্প্রতি ৫০০ পর্ব পার করল সান বাংলার 'সাথী'। আর সময়ের সঙ্গে সঙ্গে গল্পে আসছে বিভিন্ন নতুন ট্যুইস্ট। বৃষ্টির মত অবিকল দেখতে রোশনি আসছে গল্পে। কে এই রোশনি? এবার থেকে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন অনুমিতা দত্ত ওরফে বৃষ্টি। কেমন লাগছে দ্বৈত চরিত্রে অভিনয় করে অনুমিতার? তিনি বলছেন, 'দেড় বছর ধরে বৃষ্টির ভূমিকায় অভিনয় করে আসছি। এবার বৃষ্টিকে বিপদে ফেলার জন্য আসছে রোশনি। এই চরিত্রটা আমার কাছে একেবারে নতুন। একইসঙ্গে দুটো চরিত্রে অভিনয় করা খুব একটা সহজ নয়,সেটা বুঝেছি।'

আরও পড়ুন: ছবির প্রাণ রণবীর, তাল মিলিয়েছেন আলিয়াও, বক্সঅফিসে বাজিমাত করতে পারবে কি রকি আর রানি?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget