এক্সপ্লোর

The Kashmir Files Collection: দ্বিতীয় মঙ্গলবারে প্রায় ১৫ শতাংশ কমল 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির আয়

The Kashmir Files Collection: অন্যদিকে ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ পোস্ট করে জানিয়েছেন যে ভালই ব্যবসা করছে এই ছবি। আশা করা যাচ্ছে আগামীকালের মধ্যে এই ছবি ২০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে।

নয়াদিল্লি: রেকর্ড অব্যাহত 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবির। বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছে ১১ মার্চ। মাত্র ২ সপ্তাহে রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। যদিও মঙ্গলবার অর্থাৎ গতকাল ব্যবসার পরিমাণ খানিক কমে। 

দ্বিতীয় সপ্তাহের ব্যবসা

দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার বেশ খানিকটা কমল 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির ব্যবসা। প্রায় ১৫ শতাংশ ব্যবসা কমল এই ছবির। দ্বাদশ দিনে এই ছবি মোট ১০.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় সপ্তাহে এই ছবি প্রায় ১০৫ থেকে ১১০ কোটি টাকার আয়ের লক্ষ্যে রয়েছে। 

অন্যদিকে ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ পোস্ট করে জানিয়েছেন যে ভালই ব্যবসা করছে এই ছবি। আশা করা যাচ্ছে আগামীকালের মধ্যে এই ছবি ২০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে। এখনও পর্যন্ত এই ছবি মোট ১৯০.১০ কোটি টাকার ব্যবসা করেছে।

 

The Kashmir Files Collection: দ্বিতীয় মঙ্গলবারে প্রায় ১৫ শতাংশ কমল 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির আয়

পরিচালকের আক্ষেপ

ছবির সাফল্যের ব্যাপারে কথা বলতে গিয়ে পরিচালক প্রকাশ্যে এনেছেন এক অজানা তথ্য। পরিচালক জানান যে কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar) এই ছবির জন্য গান গাইতে অনুরোধ করেছিলেন তিনি। বিবেক অগ্নিহোত্রী বলেন যে তিনি সর্বদা কিংবদন্তির সঙ্গে কাজ করার সুযোগ মিস করবেন। গত ৬ ফেব্রুয়ারি পরলোক গমন করেন গায়িকা।

পরিচালক এক সাক্ষাৎকারে বলেন, 'দ্য কাশ্মীর ফাইলসে কোনও গান নেই। কারণ এটি ট্র্যাজিক ছবি। তবে এই ছবিটি গণহত্যার শিকার যাঁরা তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘও। আমি আসলে একজন কাশ্মীরি গায়ককে দিয়ে লোকগান রেকর্ড করেছি এবং আমরা চেয়েছিলাম লতা দিদি সেই গান গাইবেন। তিনি পেশাগত ভাবে গান গাওয়া ছেড়ে দিলেও আমরা অনুরোধ করেছিলাম। পল্লবীর ঘনিষ্ঠ ছিলেন তিনি এবং রাজিও হয়েছিলেন। কাশ্মীর তাঁর খুব কাছের। করোনার প্রকোপ কমলে গান গাইবেন বলে রাজিও হন। স্টুডিওয় যাওয়াও বারণ ছিল তাঁর। কিন্তু তারপর তো সব ওলটপালট হয়ে গেল। ওঁর সঙ্গে কাজ করাটা স্বপ্নই রয়ে গেল।'

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget