এক্সপ্লোর

The Kashmir Files: 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা প্রদান

The Kashmir Files: ছবি মুক্তির পরে পরিচালক হুমকি পেতে পারেন সেই আশঙ্কা থেকেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার অধীনে, বিবেক অগ্নিহোত্রীকে আটজন অফিসারের নিরাপত্তা দেওয়া হবে।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া থেকে রাজনীতি থেকে বক্স অফিস। সর্বত্র ঝড় তুলেছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। সূত্রের খবর, এবার ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীকে (Vivek Ranjan Agnihotri) ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা (Y-category security) দেওয়া হল। শোনা যাচ্ছে সিআরপিএফ নিরাপত্তা (CRPF security) ব্যবস্থা সারা ভারতে পরিচালকের সঙ্গে থাকবে।

এক বিনোদন সংবাদ সংস্থা সূত্রে খবর, যে তাঁর ছবি মুক্তির পরে পরিচালক একের পর এক হুমকি পেতে পারেন সেই আশঙ্কা থেকেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার অধীনে, বিবেক অগ্নিহোত্রীকে আটজন অফিসারের নিরাপত্তা দেওয়া হবে, যাঁদের মধ্যে দুইজন কমান্ডো এবং পুলিশ কর্মী থাকতে পারে।

আরও পড়ুন: Kareena Kapoor Holi Pic: ছেলের সঙ্গে 'অন্য' হোলি উদযাপন করিনার, রইল ছবি

'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি কাশ্মীরি পণ্ডিতদের ১৯৯০ সালে উপত্যকায় দুর্দশা নিয়ে তৈরি। ছবিটি বেশ আলোড়ন তৈরি করেছে সব মহলেই। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। ছবির প্রশংসায় পঞ্চমুখ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। 

অন্যদিকে একের পর এক রেকর্ড ভাঙছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। প্রেক্ষাগৃহে এক সপ্তাহ পূরণের আগেই ১০০ কোটির ক্লাবে (100 Crore Club) প্রবেশ করতে চলেছে এই ছবি। সপ্তম দিনের শেষে এই ছবি বক্স অফিসে মোট ৯৭.৩০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ১১ মার্চে মুক্তি পায় এই ছবিটি। 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, দর্শন কুমার, মিঠুন চক্রবর্তী ও পল্লবী যোশি।

ষষ্ঠ দিন পর্যন্ত এই ছবিটি মোট আয় করে ৭৯.২৫ কোটি টাকা। সপ্তম দিনেই সেই অঙ্ক অস্বাভাবিক বেড়ে যায়। দ্বিতীয় সপ্তাহে এই ছবি প্রথম সপ্তাহের থেকেও বেশি আয় করবে বলে মনে করা হচ্ছে। ছবির নির্মাতারা নিশ্চিত যে ১০০ কোটির ক্লাবে খুব শীঘ্রই এটি প্রবেশ করতে চলেছে। এই সপ্তাহান্তে দোলের ছুটি থাকছে। ফলে সেই সুযোগে আরও কত ব্যবসা করবে ছবি সেই দিকেই তাকিয়ে নির্মাতারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget