এক্সপ্লোর

Tamasha: ফের বড়পর্দায় রণবীর-দীপিকা! প্রেমদিবসে পুনরায় মুক্তি পাচ্ছে 'তামাশা'

Tamasha Re-Release: এই বছরের প্রেমের দিন কাটুক আরও খানিক ভালবাসায়, 'নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট'-এর হাত ধরে। প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ব্যাপারে পোস্ট করা হয়।

নয়াদিল্লি: রণবীর কপূর (Ranbir Kapoor), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত রোম্যান্টিক ড্রামা (Romantic Drama) ঘরানার 'তামাশা' (Tamasha), এমন একটি সিনেমা যা সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে আধুনিক সময়ে প্রেমের অর্থ তুলে ধরেছে পর্দায়। এই ছবির হাত ধরে দর্শক ভালবাসার সম্পর্কের মধ্যে দিয়ে জীবনের নতুন অর্থ দিয়েছে। সেই সঙ্গে ছবির দুর্দান্ত সুন্দর গানগুলিও মানুষের মনে গেঁথে গেছে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ফের আসছে বড়পর্দায়। তাও এই প্রেমের দিনেই। 

বড়পর্দায় ফের মুক্তি পাচ্ছে 'তামাশা'

আগামী মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি গোটা পৃথিবী উদযাপন করবে প্রেমের দিন (Valentine's Day)। ভালবাসার দিনে ভালবাসার ছবি ফের আলো করবে বড়পর্দা। ইমতিয়াজ আলি (Imtiaz Ali) পরিচালিত রণবীর কপূর ও দীপিকা পাড়ুকোন অভিনীত এই প্রেমের ছবি পুনরায় মুক্তি পাবে দেশজুড়ে সমস্ত পিভিআর সিনেমাসে (PVR Cinemas)। তারিখ, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩। 

এই বছরের প্রেমের দিন কাটুক আরও খানিক ভালবাসায়, 'নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট'-এর (Nadiadwala Grandson Entertainment) হাত ধরে। প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ব্যাপারে পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'এই ভ্যালেন্টাইন্স সপ্তাহে, নিজেদের ভালবাসার মানুষের সঙ্গে ওঁদের প্রেমকাহিনি উদযাপন করুন! তামাশা রি-রিলিজ করছে আপনার নিকটের পিভিআরে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nadiadwala Grandson (@nadiadwalagrandson)

২০১৫ সালে মুক্তি পাওয়ার পর এই ছবি হিট করেছিল। যদিও ছবিটি মিশ্র রিভিউ পেয়েছিল সমালোচক ও দর্শকদের থেকে। তবে বছরের পর বছর ধরে এই ছবি প্রশংসাই পেয়েছে। দুই তারকার অনবদ্য অভিনয়ের পাশাপাশি ছবিতে এ আর রহমানের সঙ্গীত পরিচালনা বিশেষ প্রশংসা পেয়েছিল। 

বিশ্বজুড়ে এই ছবি সেই সময়ে ১৩৬.৬৩ কোটি টাকার ব্যবসা করেছিল। ছবির বাজেট ছিল ৮৭ কোটি। হিট হিসেবেই ঘোষণা করা হয়। 'তামাশা'র পর ইমতিয়াজ আলির 'যব হ্যারি মেট সেজল' ('Jab Harry Met Sejal') বা 'লভ আজ কাল' ('Love Aaj Kal') সেরকম ভাল ব্যবসা করতে পারেনি। 

আরও পড়ুন: Nawazuddin Siddiqui: নওয়াজউদ্দিনের সঙ্গে তিক্ত কথোপকথনের ভিডিও সামনে আনলেন স্ত্রী আলিয়া

অন্যদিকে 'নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট'-এর পরবর্তী দুটি কাজ আসছে, 'বাওয়াল' ও 'সত্যপ্রেমি কি কথা'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget