এক্সপ্লোর

Tiger 3 Box Office: ৩ দিনেই ২০০ কোটি পার 'টাইগার ৩' ছবির, উৎসবের মরশুমেও বক্স অফিসে সলমন-ঝড়

Tiger 3: মণীশ শর্মা পরিচালিত 'টাইগার ৩' বিশ্ববাজারে ২৪০ কোটি টাকা আয় করে ফেলেছে সব মিলিয়ে। প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস তাদের এক্স হ্যান্ডলে (পূর্ববর্তী ট্যুইটার) পোস্ট করে এই খবর দেওয়া হয়।

নয়াদিল্লি: রবিবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে 'টাইগার ৩' (Tiger 3)। দীপাবলির মরশুমে (Diwali 2023 Release) মুক্তি পেয়েও বক্স অফিসে দাপিয়ে আয় করছে ছবিটি। সলমন খান (Salman Khan), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ইমরান হাশমি (Emraan Hashmi) অভিনীত 'টাইগার' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ভালই মন জয় করেছে দর্শকের। দেশে ও বিদেশে কত আয় করল এই ছবি? 

বিশ্বের বাজারে কত আয় করল 'টাইগার ৩'? 

মণীশ শর্মা পরিচালিত 'টাইগার ৩' বিশ্ববাজারে ২৪০ কোটি টাকা আয় করে ফেলেছে সব মিলিয়ে। প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস তাদের এক্স হ্যান্ডলে (পূর্ববর্তী ট্যুইটার) পোস্ট করে এই খবর দেওয়া হয়। তাতে লেখা হয়, 'টাইগার ফ্র্যাঞ্চাইজির জন্য সবচেয়ে বড় প্রথম তিন দিনের উইকেন্ড ব্যবসা। সবচেয়ে বড় ওপেনিং উইকেন্ড সলমন খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির জন্য। ২৪০ কোটি (২৮.৯২ মিলিয়ন ডলার) বিশ্বজুড়ে মোট আয়। ভারতে মোট আয় ১৮০.৫ কোটি টাকা। বিদেশের মাটিতে ৫৯.৫০ কোটি টাকা আয়।'

 

মনোরঞ্জক অ্যাকশন ঘরানার এই ছবি প্রথম দুই দিনেই ১০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যায়। দ্বিতীয় দিনে এই ছবি ৫৮ কোটি টাকা আয় করে ভারতীয় বক্স অফিসে। যার ফলে ছবির মোট আয় গিয়ে দাঁড়ায় ১০১ কোটি টাকায়, মাত্র দুই দিনেই। 

'টাইগার ৩' ছবিটি YRF স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি। এর আগে তালিকায় রয়েছে 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়', 'ওয়ার' ও 'পাঠান'। এই তালিকায় পঞ্চম ও 'টাইগার' ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সংযোজন 'টাইগার ৩'। এই ছবিতে পাঠান শাহরুখ খান ও 'ওয়ার' ছবির কবীর অর্থাৎ হৃত্বিক রোশনের ক্যামিও আছে। 

এবিপি লাইভের রিভিউ অনুযায়ী, 'এক থা টাইগার' ও 'টাইগার জিন্দা হ্যায়' ছবির থেকে তৃতীয় সংস্করণ অনেক বেশ আকর্ষণীয় এবং অন্তহীন ফ্ল্যাশব্যাক দৃশ্য থাকা সত্ত্বেও দর্শক ধরে রাখার ক্ষমতা রাখে এই ছবি। এমনকী, এটা বলা একেবারেই অত্যুক্তি হবে না যে সলমন খান বারবার তাঁর অনুরাগীদের টাইগার ফ্র্যাঞ্চাইজি দিয়ে মন ভরিয়েছেন। এবারেও যে আশা তৈরি হয়েছিল সেই মাত্রা ছুঁয়েছেন তিনি। দীপাবলির দিন বেশ সকালের শোতেও ফুলহাউজ থাকা, তাঁকে ঘিরে উন্মাদনার উদাহরণ বটে, কিন্তু ফিল্মটির পারফর্ম্যান্স কেমন তা অনুমান করা যায় একই পরিমাণ ভিড় থেকে বেরিয়ে আসা কন্টেন্ট অনুভব করে।

আরও পড়ুন: Nana Patekar: সেলফি তুলতে চেয়ে বিপত্তি! অনুরাগীকে সপাটে 'চড়' নানা পটেকরের, ভাইরাল ভিডিওয় সমালোচনার ঝড়

তবে ভুল করবেন না, এই ছবিতে একাধিক অপ্রয়োজনীয় খামতি, ভয়ঙ্কর অ্যাকশন ও বাস্তবের থেকে বড় করে দেখানো 'সোয়্যাগ' রয়েছে। যদিও, তা সত্ত্বেও এই ছবি হচ্ছে মূলধারার স্পাই থ্রিলারের উপাদানে ভরা প্যাকেজ, নির্দিষ্টভাবে বললে যা দিয়ে YRF স্পাই থ্রিলার তৈরি হয়, এবং সেই কারণে অতিরঞ্জিত একাধিক জিনিস মেনে নিতে হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget