এক্সপ্লোর

Tiger Vs Pathaan: 'টাইগার ভার্সেস পাঠান' পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ?

Tiger Vs Pathaan: 'টাইগার ভার্সেস পাঠান' নিয়ে শুরু হয়েছে জল্পনা।

কলকাতা:  'টাইগার ভার্সেস পাঠান' নিয়ে ক্রমশই চড়ছে উন্মাদনার পারদ। এরইমধ্য়ে প্রকাশ্যে এল নতুন খবর। জানা যাচ্ছে, এই ছবিটির দায়িত্ব নিতে চলেছেন পরিচালক  সিদ্ধার্থ আনন্দ। সূত্রের খবর অনুযায়ী, আদিত্য চোপড়ার সিদ্ধার্থ আনন্দের উপর অগাধ আস্থা রয়েছে। পাশাপাশি পরিচালক  সিদ্ধার্থ আনন্দের কাছেও  শাহরুখ ও সলমানের কাজ করতে পারা অনেকটা স্বপ্নের মত। আগামী বছর থেকেই শুরু হতে পারে ছবির শ্য়ুটিং। 

আরও পড়ুন...

হনুমান জয়ন্তীতে প্রকাশ্য়ে এল 'আদিপুরুষ'-এর নতুন পোস্টার

পাঠান মুক্তির পর থেকেই শাহরুখ-সলমন জুটির রসায়ন মুগ্ধ করেছিল দর্শককে। তাই এই ডুয়োকে পর্দায় আবার করে দেখা যাবে তা নিয়ে দর্শকের মধ্য়ে তৈরি হয়েছে উন্মাদনা। প্রসঙ্গত, ২৫ জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান'। প্রথম দিনের ভোরের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। ভারতের দুই ব্লকবাস্টার ছবি 'কেজিএফ ২' (KGF Chapter 2) ও 'বাহুবলী ২' (Baahubali 2) ছবিকে পিছনে ফেলে দিয়েছিল 'পাঠান'। রেকর্ড গড়ে, মুক্তির পাঁচ দিনের মধ্যেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল এই ছবি। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছিলেন যে 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবির হিন্দি সংস্করণ সপ্তম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অন্যদিকে 'বাহুবলী ২' হিন্দি সংস্করণ অষ্টম দিনে ও আমির খানের 'দঙ্গল' দশম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অর্থাৎ সেই হিসেবেও নতুন মাইলফলক 'পাঠান'-এর। সবচেয়ে দ্রুত ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করা হিন্দি ছবি ছিল এটি। 

অন্য়দিকে, গত ২৪শে ফেব্রুয়ারী  বাংলাদেশে মুক্তি পেয়েছিল 'পাঠান'(Pathan)। সবথেকে আশ্চর্য বিষয়. দীর্ঘ ৮ বছর পর,বাংলাদেশে মুক্তি পেল কোনও বলিউড ছবি।
অনেকেই হয়তো জানেন না, বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্রের ওপর ৫ দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞা ছিল।  ২০১৫ সালে সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং সালমান খান (Salman Khan) অভিনীত ওয়ান্টেড (২০০৯) মুক্তি পায়। এমন সিদ্ধান্ত বাংলাদেশী চলচ্চিত্র শিল্পকে পঙ্গু করে দিতে পারে, এই দাবিতে প্রতিবাদ জানান বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সেইসময় বিক্ষোভকারীরা ওয়ান্টেডের পোস্টার ছিঁড়ে ফেলেন এবং  ছবিটি বয়কট করার অনুরোধ জানায়। এমনকি ক্ষুব্ধ বিক্ষোভকারীরা  শাকিব খান অভিনীত ছবিও বয়কটের সিদ্ধান্ত নেয়। তবে এই দেশের দর্শকও 'পাঠান'(Pathan)-কে গ্রহণ করেছিলেন সানন্দে।

 

 

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget