এক্সপ্লোর

Rituporno Ghosh Birthday: ঋতুরাজের জন্মদিনে ফিরে দেখা তাঁর জীবনকথা

বেঁচে থাকলে বয়স হত ৫৮ বছর। ঋতুপর্ণ ঘোষের আকস্মিক চলে যাওয়াকে আজও মেনে নিতে পারেনি বাংলার চলচ্চিত্র জগত এবং তাঁর আপামর ভক্তকূল। আজ এই প্রবাদপ্রতিম পরিচালকের জন্মদিনে আরও একবার ফিরে দেখব তাঁর পথচলা।

কলকাতা: ১৯৬৩ সালে আজকের দিনেই কলকাতায় জন্ম হয় বাংলা সিনেমার অন্য়তম শ্রেষ্ঠ পরিচালক ঋতুপর্ণ ঘোষের। পরিচালকের বাবা-মা দুজনেই চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বাবা সুনীল ঘোষ ছিলেন তথ্যচিত্র-নির্মাতা ও চিত্রকর। ছাত্র হিসেবে তিনি যথেষ্ট মেধাবী ছিলেন। তাঁর পড়াশোনা দক্ষিণ কলকাতায় সাউথ পয়েন্ট স্কুলে। এর পর  যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন তিনি।

কর্মজীবনের শুরুতে কটি বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে বেশকিছু সময় কাজ করেছিলেন ঋতুপর্ণ ঘোষ। ১৯৮০-র দশকে বাংলা বিজ্ঞাপনের দুনিয়ায় বেশ কিছু জনপ্রিয় শ্লোগান লেখেন তিনি। ১৯৯২ সালে  শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে ঋতুপর্ণ ঘোষ তৈরি করলেন তাঁর প্রথম ছবি 'হিরের আংটি'। তাঁর দ্বিতীয় ছবি 'উনিশে এপ্রিল' ১৯৯৪ সালে মুক্তি পায়। ছবিটি সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি বাণিজ্যিকভাবেও সফল হয়। ১৯৯৫ সালে ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পায়। এরপর 'দহন' মুক্তি পায় ১৯৯৭ সালে। ১৯৯৮ সালে এই ছবি শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জাতীয় পুরস্কার পায়। এই ছবির জন্য় দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রাণী হালদার একসঙ্গে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পান।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া 'অসুখ' ছবিতে এক অভিনেত্রী ও তার আয়ের উপর অনিচ্ছুকভাবে নির্ভরশীল বাবার সম্পর্ক দেখিয়েছেন ঋতুপর্ণ ঘোষ।  এরপর ২০০২ সালে মুক্তি পায় 'বাড়িওয়ালি'। এই ছবির জন্য কিরণ খের শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পান।

২০০৪ সালে ঋতুপর্ণ ঘোষের প্রথম হিন্দি ছবি 'রেনকোট' মুক্তি পায়। এই ছবিটি ও. হেনরির ছোটোগল্প "দ্য গিফট অফ দ্য ম্যাজাই" অবলম্বনে নির্মিত। এই ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা রাই ও অজয় দেবগন। এই ছবির শ্যুটিং শেষ হয়েছিল ১৭ দিনে। ছবিটি শ্রেষ্ঠ হিন্দি ছবি বিভাগে জাতীয় পুরস্কার পায়।

ঋতুপর্ণ ঘোষ ছিলেন ভারতের এলজিবিটি সম্প্রদায়ের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। জীবনের শেষ বছরগুলিতে তিনি রূপান্তরকামী জীবনযাত্রা নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা করেন।

দুই দশকের কর্মজীবনে ঋতুপর্ণ ঘোষ  বারোটি জাতীয় পুরস্কারের পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারেও সম্মানিত হয়েছিলেন। ২০১৩ সালের ৩০ মে কলকাতার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ঋতুরাজের।

 

 

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Madan Mitra News | মদনের গলায় রাহুল-প্রিয়ঙ্কার প্রশংসা |
Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget