এক্সপ্লোর

Swastika Mukherjee: 'তাঁর একটা কাজও মিস করি না। রাত জাগতে হলেও...', স্বস্তিকার রাতজাগানিয়া আসলে কে ?

Swastika Mukherjee Social Media Post: গতকাল শনিবার ১ জুন ছিল অভিনেতা চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) জন্মদিন। আর তাই প্রিয় অভিনেতাকে নিয়ে একটি পোস্ট লিখেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

কলকাতা:    গতকাল শনিবার দুপুরে সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে (Swastika Mukherjee)। ভোটার লিস্টে নাম না থাকা এবং তাঁর নাগরিক কর্তব্য পালন না করতে পারা নিয়ে ক্ষুব্ধ ছিলেন তিনি। তবে সেই ভোট না দিতে পারার দুঃখ যেন মুহূর্তে ভুলিয়ে দিয়েছেন আরেক অভিনেতা। গতকাল ছিল তাঁরই জন্মদিন। আর সেই জন্মদিনেই সন্ধেবেলায় নিজের ফেসবুক প্রোফাইলে তাঁকে শুভেচ্ছা জানান স্বস্তিকা, শুধু শুভেচ্ছা নয়, একটা দীর্ঘ পোস্টে সেই অভিনেতার সম্পর্কে অন্তরের অনেক না বলা কথা উঠে আসে স্বস্তিকার (Swastika Mukherjee) কলমে। দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানান স্বস্তিকা তাঁর পোস্টের মাধ্যমে। কী লিখেছিলেন তিনি ?

গতকাল শনিবার ১ জুন ছিল অভিনেতা চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) জন্মদিন। আর সেই জন্মদিনেই প্রিয় অভিনেতাকে নিয়ে একটি পোস্ট লিখেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ভোট না দিতে পারার যে কষ্ট, দুঃখ তা যেন সব মুহূর্তের মধ্যে উধাও হয়ে গিয়েছে তাঁর মন থেকে। সমাজমাধ্যমে বাংলাদেশের ওটিটি সিরিজ ও ছবি 'কালপুরুষ', 'আয়নাবাজি', 'তকদীর' এবং 'মনোগামী' ছবির একটি পোস্টারের ছবি শেয়ার করে স্বস্তিকা (Swastika Mukherjee) লেখেন, 'আজ একটা খুব স্পেশাল দিন। না কলকাতায় আজ ভোট সেটার জন্য স্পেশাল নয় বা আমার নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে সেটার জন্যও নয়। আমরা আজকাল বলি কনটেন্ট ইস কিং। ঠিক। কিন্তু সেই রাজার ওপর মহারাজ আছেন, রাজাধিরাজ আছেন- সেই মহারাজের আজ জন্মদিন। নিজের কর্মজীবনে যত ব্যস্ততাই থাকুক না কেন আমি তাঁর একটা কাজ ও মিস করি না। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার মধ্যে যে উত্তেজনা সেটা কি আর ছাড়া যায় ! তাই streaming শুরু হলেই আমি টিভির সামনে। রাত জাগতে হলেও দেখা না শেষ করে উঠি না।'

বলাই বাহুল্য যে ছবিগুলি স্বস্তিকা শেয়ার করেছেন তাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। চঞ্চল চৌধুরীই যেন স্বস্তিকার রাতের ঘুম কেড়ে নেন, তাঁর সিরিজ, ছবি ওটিটিতে দেখতে বসলে শেষ না করে ঘুমোতে যান না তিনি। জন্মদিনে একরাশ শুভেচ্ছা জানিয়েছেন চঞ্চল চৌধুরীকে। নিজেও একজন অভিনেত্রী হওয়ার কারণে বিভিন্ন চরিত্রে অভিনয়ের একটা লোভ তাঁর মনেও কাজ করে। আর সেই সঙ্গে কাজ করে চঞ্চলকে বিভিন্ন চরিত্রে দেখার লোভও। স্বস্তিকা লেখেন, 'আমি অভিনেতা হিসেবে খুব লোভী, সব ভাল কাজ নিজে করতে চাই। দর্শক হিসেবেও লোভী, সব ভাল কাজ দেখতে চাই, আর সেই কাজ তোমার হলে তো কথাই নেই। তুমি একটা গোটা ইনস্টিটিউশন। প্রত্যহ শিখি অভিনয়ের নতুন সব দিক দিগন্ত।'

আরও পড়ুন: Swastika Mukherjee: ভোটার তালিকায় নাম নেই স্বস্তিকার ! ভোট দিতে পারলেন না অভিনেত্রীর বোনও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget