এক্সপ্লোর

Mother's Day 2022: মাতৃদিবসে মায়ের যন্ত্রণার দিক প্রকাশ্যে আনলেন ভাস্বর চট্টোপাধ্যায়

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টলিউড অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee) নিজের মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। সঙ্গে তুলে ধরেছেন মায়ের জীবনের নানা অজানা দিক।

কলকাতা: আজ মাতৃদিবস (Mother's Day 2022)। নানা প্রান্তের সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই এই বিশেষ দিনটা নিজের মতো করে উদযাপন করছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে শেয়ার করা হচ্ছে মাদার্স ডে স্পেশাল পোস্ট। তারকারা মায়ের সঙ্গে ছবি পোস্ট করে নানা স্মৃতিচারণা করছেন। তেমনই বাংলার জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee) মাতৃদিবসে মায়ের যন্ত্রণার দিক প্রকাশ্যে আনলেন। 

মাদার্স ডে-তে ভাস্বর চট্টোপাধ্যায়ের পোস্ট-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টলিউড অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় নিজের মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'মাকে নিয়ে লেখার তো অনেক কিছু আছে। মা ভালো রান্না করতে পারত। ভালো গান গাইত। ভীষণ ডিসিপ্লিনড ছিল। অসম্ভব সময় জ্ঞান ছিল। কথা দিয়ে কথা রাখত। কিন্তু মায়ের অনেক গল্প ছিল যেগুলো অনেকেই জানে না। মায়ের থেকেই শোনা।'

আরও পড়ুন - Madhuri Dixit in Bollywood: বলিউডে মাধুরী দীক্ষিতের সাফল্যের রহস্য ফাঁস

এবার মায়ের যন্ত্রণার দিক নিজের পোস্টে তুলে ধরেন ভাস্বর। লেখেন, 'আমার বাবার সঙ্গে বিয়ে হওয়ার আগে। তখন যেমন নিয়ম ছিল। মাকে অনেক ছেলের বাড়ির লোক দেখতে এসেছিল। কেউ পণ চাইত। তো কেউ মেয়ে বড্ড রোগা বলে চলে যেত। কেউ কেউ, মানে মহিলারাই মায়ের হাতের চামড়া ঘষে দেখত যে মা কোনও প্রসাধনীর সাহায্যে সুন্দর সুশ্রী সেজে বসে আছে কিনা। মাকে এসব অপমান দিনের পর দিন সহ্য করতে হয়েছে। বিয়ের পরেও কিছু আত্মীয় মায়ের গায়ের রং নিয়ে হেয় করেছে। আমার বাবার পাশে মাকে মানায় না সেটাও বোঝানো হয়েছে। আমি জন্মাবার সময় বলা হয়েছে, ছেলে যেন ফরসা হয়। এমনটা যেন এটাও মায়ের হাতে। আমি রেগে যেতাম শুনে। কিন্তু মা বলত, আমি কোনওদিন গায়ে মাখলাম না, তুই মাখছিস কেন। মাদার্স ডে মানে তো একপ্রকার নারী দিবস। মেয়েদের অবস্থা সেই একই রয়েছে। কদিন আগে একটি মেয়ের সঙ্গে কথা হল। বয়স ২০। বিবাহিত। তার শ্বশুরবাড়ির আপত্তি তার লেখাপড়া করা নিয়ে। তাই তাকে জোর করে টিভি চালিয়ে পড়তে হয়। যাতে কেউ বুঝতে না পারে। হায়রে দুনিয়া।' (অপরিবর্তিত)। ভাস্বর চট্টোপাধ্যায়ের পোস্টে আবেগপ্রবণ হয়ে পড়েন সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget