এক্সপ্লোর

Ankush-Oindrila: দুধে স্নান, হলভর্তি দর্শকের সামনেই মালাবদল মির্জা-মুসকানের! ভাইরাল ভিডিও

'Mirza': ইদের মরশুমে বাঙালি দর্শক ফিরে পেয়েছেন 'মাস কমার্শিয়াল' সিনেমা 'মির্জা'। অঙ্কুশ হাজরার প্রযোজনায় প্রথম ছবি এখন হল কাঁপাচ্ছে। দর্শকের ভূয়সী প্রশংসায় ভাসছেন অভিনেতা।

কলকাতা: প্রেক্ষাগৃহে দর্শকের সামনেই নাকি মালাবদল সারলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra), ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)! নাচলেন জমিয়ে? এভাবেই কি বিয়ে সারলেন 'মির্জা' (Mirza) জুটি? সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই ভিডিও। দুই তারকার উচ্ছ্বাসও কাড়ল নজর। কিন্তু ঠিক কী ঘটেছে? আসলে মালাবদল অঙ্কুশ-ঐন্দ্রিলার নয়, হল মির্জা ও মুসকানের!

প্রেক্ষাগৃহের সামনে দুধে স্নান, মালাবদল মির্জা ও মুসকানের

ইদের মরশুমে বাঙালি দর্শক ফিরে পেয়েছেন 'মাস কমার্শিয়াল' সিনেমা 'মির্জা'। অঙ্কুশ হাজরার প্রযোজনায় প্রথম ছবি এখন হল কাঁপাচ্ছে। দর্শকের ভূয়সী প্রশংসায় ভাসছেন অভিনেতা। প্রযোজনা সংস্থার প্রথম ছবিতে অঙ্কুশের বিপরীতে নায়িকা অবশ্যই ঐন্দ্রিলা সেন। ছবি মুক্তির পর নানা প্রেক্ষাগৃহে ঘুরে ঘুরে দর্শকদের থেকে হাতেগরম ফিডব্যাক জোগাড় করছেন তাঁরা। পাচ্ছেন প্রচুর ভালবাসাও। 

তেমনই এক হলভিজিটে প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়। হাজির অঙ্কুশ-ঐন্দ্রিলা অনুরাগীরা। দুই তারকার লুকের দুটি বড় কাটআউট দাঁড় করিয়ে তাতে পরানো হয়েছে মালা। দুধে স্নান করিয়ে জমিয়ে সাফল্য উদযাপন। অঙ্কুশ ও ঐন্দ্রিলার সঙ্গে উপস্থিত ছিলেন ছবির খলনায়ক শোয়েব কবীরও। তিনিই উদ্যোগ নিয়ে মালা পরিয়ে দেন অঙ্কুশ ও ঐন্দ্রিলার গলায়ও। 'মির্জা'র টাইটেল ট্র্যাকে তখন চলছে জমাটি সেলিব্রেশন। মজা করে ভিডিওর ক্যাপশনে লেখা হল, সিনেমা হলে দর্শকের মাঝে মির্জা ও মুসকানের মালা বদল হল। মির্জার জন্য দর্শকের উন্মাদনা কাড়ল নজর। এই পোস্টের কমেন্টেও ভালবাসায় ভরিয়েছেন দর্শক ও অনুরাগীরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

আরও পড়ুন: Aamir Khan 'Deepfake' Video: ভোটের আবহে 'ডিপফেক' শিকার আমির খান, ভিডিওর সত্যতা জানুন

'মির্জা' উন্মাদনা তুঙ্গে

শেষ মুহূর্তে একদিন পিছিয়ে দেওয়া হয়েছিল ছবির মুক্তির তারিখ। ১০ এপ্রিলের বদলে অবশেষে বড়পর্দায়, সাধারণ মানুষের জন্য মির্জা হাজির হয় ১১ এপ্রিল। ইদের পবিত্র চাঁদের সঙ্গে প্রেক্ষাগৃহে উঁকি দেয় মির্জা ও মুসকানের গল্প। ট্রেলার, টিজার বা গানেই ঝলক মিলেছিল, এছাড়া বারবার একাধিক প্রচারে গিয়ে অভিনেতা নিজেই জানান, যে এই ছবি হতে চলেছে 'মাস কমার্শিয়াল' যেখানে প্রেম, হিংসা, মারপিট সবকিছুরই থাকবে সঠিক মিশ্রণ। তাঁর এই চেষ্টাকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়ায় টলিউডের একটা বড় অংশ। তাঁর ছবির ট্রেলার একসঙ্গে মুক্তি পায় একগুচ্ছ প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়ায়। তাদের মধ্যে ছিল দেবের প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স', ছিল জিতের সংস্থা 'গ্রাসরুট এন্টারটেনমেন্ট'ও। আপাতত প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে 'মির্জা'। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget