এক্সপ্লোর

Tollywood Update: মুক্তি পাচ্ছে 'হাবজি গাবজি' আর 'ধর্মযুদ্ধ', জোড়া ঘোষণা রাজ-শুভশ্রীর

দুই নতুন ছবির মুক্তির কথা একই দিনে ঘোষণা করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ চক্রবর্তী পরিচালিত নতুন ছবি 'হাবজি গাবজি' ও 'ধর্মযুদ্ধ' মুক্তির দিন ঘোষণা করলেন নায়িকা।

কলকাতা: দুই নতুন ছবির মুক্তির কথা একই দিনে ঘোষণা করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত নতুন ছবি 'হাবজি গাবজি' (Habji Gabji) ও 'ধর্মযুদ্ধ' (Dharma Juddha) মুক্তির দিন ঘোষণা করলেন নায়িকা। বছর দুয়েক ধরে মুক্তির অপেক্ষায় দিন গুণছে ‘ধর্মযুদ্ধ’, ‘হাবজি গাবজি’। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ছবি মুক্তির দিন ঠিক করতে চাননি নির্মাতা সংস্থা। 

সোশ্যাল মিডিয়ায় দুটি ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। লিখেছেন, 'আমরা এবার চমক নিয়ে আসছি। প্রথমে হাবজি গাবজি ও তারপর ধর্মযুদ্ধ। আনন্দ হচ্ছে এটা জানাতে যে হাবজি গাবজি মুক্তি পাবে জুন মাসের ৩ তারিখে। এরপর ধর্মযুদ্ধ মুক্তি পাবে অগাস্ট মাসের ১২ তারিখে।' একই খবর ভাগ করে নেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকেও। 

আরও পড়ুন: শুনলাম, আমার তৈরি সুর তানপুরা নিয়ে রেওয়াজ করছেন লতাজি: এ আর রহমান

মোবাইল আসক্তি আমাদের সবারই কমবেশি রয়েছে। বিশেষ করে ছোটদের তো বটেই! এই বিষয়টাকে ছবির মধ্যে দিয়ে তুলে ধরার ভাবনাটা এল কী করে? 'হাবজি গাবজি' নিয়ে কথা বলতে গিয়ে এবিপি লাইভের প্রশ্নের উত্তরে রাজ বলছেন, 'আমাদের সঙ্গে আমার ভাগ্নি থাকে। কয়েকবছর আগেও ওর প্রচণ্ড মোবাইল গেমে আসক্তি ছিল। আমি রোজ রাতে ইন্টারনেট অফ করে শুয়ে পড়তাম, সকালে উঠে দেখতাম নেট অন রয়েছে। একদিন শুভশ্রী আবিষ্কার করল, আমার ভাগ্নি রোজ মাঝরাতে উঠে ইন্টারনেট অন করে দেয়। তারপর সারারাত পাবজি খেলে। এমনকী সবার সঙ্গে বসে কথা বলার সময়ও দেখতাম ও মোবাইল গেমে মগ্ন হয়ে থাকে। আমি বারণ করাতে ও আমায় এড়িয়ে যেতে থাকে। ওকে দেখেই প্রথম এই ছবির পরিকল্পনা মাথায় আসে। তারপর আমার অনেক সহকর্মীর সঙ্গে গল্প করতে করতে শুনি, বেশিরভাগ বাড়ির ছোটদের নেশাই মোবাইল গেম।'

'হাবজি-গাবজি'র ট্রেলারই গল্পের আভাস দিয়ে যায় কিছুটা। অফিস নিয়ে ব্যস্ত মিস্টার আর মিসেস বসু ছোট্ট ছেলের হাতে উপহার হিসাবে তুলে দেয় মোবাইল। ধীরে ধীরে সেই মোবাইলই সঙ্গী হয়ে ওঠে অনীশের। সেই নেশা ছাড়ানোর চেষ্টা করলেই শুরু হয় সমস্যা, অশান্তি। তছনছ হয়ে যায় একটা ছোট্ট সুখী পরিবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget