এক্সপ্লোর

Top Social Post: ফের বিতর্কে আরিয়ান? দেবের নতুন ছবির ঘোষণা, নজরে আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

Top Social Post Today: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল, চর্চায় এল কোন কোন খবর? দেখে নিন আজকের সোশ্যালের সেরা খবরগুলি

কলকাতা: নতুন বছরকে স্বাগত জানাতে বন্ধুদের সঙ্গে উৎসবে মাতলেন শাহরুখ পুত্র (Shah Rukh Khan) আরিয়ান খান (Aryan Khan)। ৩১ ডিসেম্বর রাতের পার্টির ভিডিও ভাইরাল (Viral Video)। পার্টিতে 'শটস' (shots) খেতে দেখা যায় আরিয়ানকে। স্বভাবতই তাঁর ভিডিও এখন আলোচনার কেন্দ্রে, সৌজন্য মাদক কাণ্ডে আরিয়ানের গ্রেফতারি। সম্প্রতি সমস্ত প্রেক্ষাগৃহে হইহই করে চলছে দেবের (Dev) নতুন ছবি 'প্রধান'। আর কয়েকদিন আগেই দেব তাঁর জন্মদিনে নতুন ছবি 'টেক্কা'র ঘোষণাও করেছিলেন। এই প্রথম সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) পরিচালনায় কাজ করতে চলেছেন দেব। তারই মাঝে বছর ঘুরল। নতুন বছর পড়তেই তাঁর অনুরাগী দর্শকদের জন্য নতুন এক উপহার নিয়ে হাজির হলেন দেব। এই বছরই মুক্তি পেতে চলেছে দেবের পরবর্তী আরেকটি ছবি 'খাদান' (Khadaan)। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল, চর্চায় এল কোন কোন খবর? দেখে নিন আজকের সোশ্যালের সেরা খবরগুলি

ফের বিতর্কে আরিয়ান?

নতুন বছরকে স্বাগত জানাতে বন্ধুদের সঙ্গে উৎসবে মাতলেন শাহরুখ পুত্র (Shah Rukh Khan) আরিয়ান খান (Aryan Khan)। ৩১ ডিসেম্বর রাতের পার্টির ভিডিও ভাইরাল (Viral Video)। পার্টিতে 'শটস' (shots) খেতে দেখা যায় আরিয়ানকে। স্বভাবতই তাঁর ভিডিও এখন আলোচনার কেন্দ্রে, সৌজন্য মাদক কাণ্ডে আরিয়ানের গ্রেফতারি। সাধারণ মানুষ থেকে তারকা প্রায় প্রত্যেকেই গতকাল বর্ষশেষের উদযাপনে মেতেছিলেন। বাদ পড়েননি কিং খানের ছেলেও। এদিন তাঁকে পার্টিতে দেখা যায় ডেনিম লুকে। বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, মজা, হুল্লোড়ে মাততে দেখা যায় তাঁকে। ভাইরাল ভিডিওয় নজরে পড়লেন 'বলিউডের বেস্টফ্রেন্ড' ওরি। সেখানে দেখা যাচ্ছে ওরি আর আরিয়ান পার্টির বার কাউন্টারে দাঁড়িয়ে 'শটস' নিচ্ছে। এরপর তাঁদের সঙ্গে যোগ দেন অজয়-কাজলের মেয়ে নায়সা দেবগণ ও বেদান্ত মহাজন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @aryankhan_fanz

হাতে বিশাল কুড়ুল ! নতুন বছরে এ কেমন উপহার দেবের?

সম্প্রতি সমস্ত প্রেক্ষাগৃহে হইহই করে চলছে দেবের (Dev) নতুন ছবি 'প্রধান'। আর কয়েকদিন আগেই দেব তাঁর জন্মদিনে নতুন ছবি 'টেক্কা'র ঘোষণাও করেছিলেন। এই প্রথম সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) পরিচালনায় কাজ করতে চলেছেন দেব। তারই মাঝে বছর ঘুরল। নতুন বছর পড়তেই তাঁর অনুরাগী দর্শকদের জন্য নতুন এক উপহার নিয়ে হাজির হলেন দেব। এই বছরই মুক্তি পেতে চলেছে দেবের পরবর্তী আরেকটি ছবি 'খাদান' (Khadaan)। ১ জানুয়ারি, বছরের প্রথম দিনে নিজের সমাজমাধ্যমে 'খাদান' ছবির একটি মোশন পোস্টার পোস্ট করেন অভিনেতা দেব। সেই পোস্টারে দেখা যায়, দেবের (Dev) পরনে মলিন পোশাক, গলায় গামছা জড়ানো আর হাতে একটা বিশাল কুড়ুল। খানিক পিছনদিকে ঘুরে তাকিয়ে আছেন দেব। এই পোস্টের ক্যাপশনে দেব লেখেন, 'এটাই তাঁর অভিনয় জীবনের অন্যতম কঠিন পরীক্ষামূলক ছবি হতে চলেছে। চলো লেটস গো, কী হয় দেখা যাক। ২০২৪-এই আসছে 'খাদান'।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন: Tollywood New Film: প্রথমবার বড়পর্দায় আবির-শুভশ্রীর জুটি 'বাবলি', জল্পনায় সিলমোহর রাজের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget