এক্সপ্লোর

Top Social Post: ফের বলিউডে টোটা, 'প্রধান' চমক দেবের, আজকে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়লেন কারা?

Top Social Post Update: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? এক নজরে দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি।

কলকাতা: ফের বলিউডে টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury), সোশ্যাল মিডিয়ায় নতুন কাজের খবর শেয়ার করে নিলেন অভিনেতা। সেখানে তাঁর পরণে সৈনিকের পোশাক, হাতে ক্ল্যাপস্টিক। সেখানে লেখা তাঁর নতুন ছবির নাম, 'দিলার' (Diler)। ছবির পরিচালক কুণাল দেশমুখ। সেই লেখাও পাওয়া যাচ্ছে ক্ল্যাপস্টিকে। সামনেই দীপাবলি... জোরকদমে চলছে প্রস্তুতি। আর আগাম দীপাবলির শুভেচ্ছা জানাতে এক ফ্রেমে ধরা পড়লেন সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। এই প্রথম, সলমন-ক্যাটরিনার ছবি মুক্তি পাচ্ছে দীপাবলিতে। ১২ তারিখ মুক্তি পাচ্ছে 'টাইগার ৩' (Tiger 3) আর এই ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? এক নজরে দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি।

ফের বলিউডে টোটা, এবার কোন চরিত্রে অভিনয় করছেন তিনি?

ফের বলিউডে টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury), সোশ্যাল মিডিয়ায় নতুন কাজের খবর শেয়ার করে নিলেন অভিনেতা। সেখানে তাঁর পরণে সৈনিকের পোশাক, হাতে ক্ল্যাপস্টিক। সেখানে লেখা তাঁর নতুন ছবির নাম, 'দিলার' (Diler)। ছবির পরিচালক কুণাল দেশমুখ। সেই লেখাও পাওয়া যাচ্ছে ক্ল্যাপস্টিকে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে কুণাল লিখেছেন, 'কুণাল দেশমুখকে অনেক ধন্যবাদ এমন একটা দুর্দান্ত আর পরিপূর্ণ অভিজ্ঞতা আমায় দেবার জন্য। এই ছবিটা আমার মনকে ছুঁয়ে গিয়েছে। অপেক্ষা করতে পারছি না আগামী শিডিউলের জন্য।' সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করতেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। টলিউডের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে। প্রসঙ্গত, কর্ণ জোহরের (Karan Johar) ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Our Rani Ki Prem Kahani)-ছবিতে অভিনয় করেছিলেন টোটা। আলিয়ার বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। আলিয়া ভট্টের (Alia Bhatt) বাবা ও একজন কত্থক শিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সেই চরিত্র মন কেড়েছিল সবার। সেই থেকেই বলিউডের নজরে আসেন তিনি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tota Roy Choudhury (@totaroychoudhury)

দেবের 'প্রধান' ছবিতে রয়েছে কী কী চমক?

ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি। আজ প্রকাশ্যে এল দেবের নতুন ছবি 'প্রধান' (Pradhan)-এর প্রথম পোস্টার ও লুক। সেখানে দেখা গেল পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandhopadhay), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty) ও দেব (Dev) স্বয়ং। এখানে পুলিশের বেশে দেখা গেল দেবকে। তাঁর পরণে খাকি পুলিশের পোশাক, চোখে গভীর চাহনি। এই ছবি নিয়ে অভিজিৎ সেন অর্থাৎ ছবির পরিচালক বলছেন, 'প্রধান আমায় আমার দুই প্রিয় অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে। দেব ও পরাণদা। টনিক-এও ওঁদের সঙ্গে কাজ করেছিলাম। এই বছরের ক্রিসমাসটা আমার কাছে ভীষণ বিশেষ। যাঁরা এই ছবিতে কাজ করেছেন, প্রত্যেকেই ভীষণ ভাল  অভিনেতা-অভিনেত্রী। আর এই ছবিতে অনির্বাণ চক্রবর্তীকে নিয়ে একটা নতুন চমক রয়েছে। আমার আশা, দর্শকেরা ওঁকে নতুন করে আবিষ্কার করবে এই ছবির হাত ধরে। আমরা অনেক চেষ্টা করছি যাতে মানুষের ভাল লাগে এই ছবিটা।' গতকালই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে দেব জানান, তাঁদের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। ফ্লোর থেকে সৌমিতৃষা, পরিচালক ও প্রযোজকের সঙ্গে ছবিও ভাগ করে নেন দেব। এখন জোরকদমে চলছে পোস্ট প্রডাকশনের কাজ। সব ঠিক থাকলে ক্রিসমাসেই মুক্তি পাওয়ার কথা এই ছবির। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন ছোটপর্দার মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। এছাড়াও এই ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। এই ছবিতে রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য্য় (Ambarish Bhattacharya), মমতা শঙ্কর (Mamata Shankar), সুজন মুখোপাধ্যায় (Sujan Mukhopadhyay), বিশ্বনাথ বসু (Biswanath Basu ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

আরও পড়ুন: Top Entertainment News: নজরুল ইসলামের গানকে 'বিকৃত' করার অভিযোগে চূড়ান্ত কটাক্ষ রহমানকে, ভাইরাল অনুষ্কার ভিডিও, বিনোদনের সারাদিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget