এক্সপ্লোর

Top Social Post: মিথিলাকে নিয়ে শহর ছাড়লেন সৃজিত, ছবির প্রচারের ব্যস্ততা সামলেই বাড়ির পুজোয় ঢাকে কাঠি মিমির, আজকের সোশ্যাল সেরা

Social Post Today: আজ টলিউড থেকে বলিউডে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন বিনোদন দুনিয়ার সেরা সোশ্যাল পোস্টগুলি।

কলকাতা: প্রেক্ষাগৃহ ভরছে যাঁর ছবি দেখতে, সেই ছবির নির্মাতাই শহর ছাড়লেন পুজোর মুখে। থাকছেন না কোনও প্রচারেও! বরং পরিবারকে নিয়ে, উড়ান দিলেন অজানা গন্তব্যে। শুধু তাই না.. জানিয়ে দিলেন লক্ষ্মীপুজোর আগে নাকি তাঁর দেখা মিলবে না!

কথা হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)। গতকাল অর্থাৎ পঞ্চমীতেই মুক্তি পেয়েছে তাঁর মাল্টি-স্টারকাস্ট ছবি 'দশম অবতার' (Dawshom Awbotaar)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র প্রবীর রায়চৌধুরীর মারকাটারি চরিত্র, বিজয় পোদ্দার অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharyya)-র দুঁদে অভিনয়, যীশু সেনগুপ্তের (Jisshu S Sengupta)-র অনবদ্য চরিত্রায়ণ ও জয়া আহসানের (Jaya Ahsaan) চমক.. সব মিলিয়ে এই ছবিকে 'প্যাকেজ' বলাই যায়। ছবি মুক্তির পরে সাধারণত দর্শকদের কেমন লাগল তা জানার জন্য অধীর অপেক্ষা থাকে নির্মাতাদের। তবে সৃজিত মুখোপাধ্যায়ের সেইদিকে মন নেই। ছবি মুক্তির কাজ শেষ করেই, পারিবারিক সময় কাটাতে অজানা গন্তব্যে পাড়ি দিয়েছেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় পঞ্চমীর রাতে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। সেখানে দেখা যাচ্ছে, বিমানে বসে রয়েছেন তিনি। পাশে স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কন্যা আইরা। সৃজিত লিখেছেন, 'শারদ শুভেচ্ছা, সবার পুজো ভাল কাটুক। আর.. ওরা যেমন বলে.. লক্ষ্মীপুজোর পরে যোগাযোগ করবেন।'

আরও পড়ুন...

কেমন ছিল 'রক্তবীজ'-এর অভিজ্ঞতা? জানালেন আবির-মিমি-দেবাশিস, 'বাঘা যতীন'-এর আড্ডায় যোগ দিলেন সৃজা সুদীপ্তা-সামিউল

অন্য়দিকে, তিলোত্তমা মেতে উঠেছে শারদ উৎসবে। আজ ষষ্ঠী। তবে এখন মহালয়া থেকেই কার্যত ঠাকুর দেখার জনজোয়ার নামে পথে। গত কয়েকটা বছর এই ছবি দেখতেই অভ্যস্থ হয়ে পড়েছে শহর। এই পুজোতেই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি, আর প্রচারের ব্যস্ততা সামলে, বাড়ির পুজোয় সামিল মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। 

মিমির আবাসনে বেশ বড় করে দুর্গাপুজো হয়। পুজোর প্রত্যেকটা দিনই সেই পুজোয় সামিল থাকেন মিমি। পঞ্চমীতে মণ্ডপে ঠাকুর আসা থেকেই শুরু হয়ে যায় উৎসব। সোশ্যাল মিডিয়ায় মিমি শেয়ার করে নিয়েছেন উৎসব শুরুর ছবি। পঞ্চমীতে একটি ফ্লোরাল শাড়ি পরেছিলেন মিমি। তাঁকে কখনও দেখা গেল মণ্ডপে কচিকাঁচাদের সঙ্গে ঢাক বাজাতে, কখনও আবার তিনি প্রতিমার সামনে গিয়ে ব্যস্ত হয়ে পড়লেন তাঁর শেষ মুহূর্তের সাজ পরীক্ষা করতে। সোশ্যাল মিডিয়ায় মিমি শেয়ারও করে নিয়েছেন সেই ছবি। মন্ডপের কাজে ব্যস্ত, সবার সঙ্গে মিলেমিশে আনন্দ করে মিমি যেন পাশের বাড়ির মেয়ে। রয়েছেন মিমির বাবা-মা ও পরিবারও।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Bollywood News: সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
Anindita Basu: সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু
সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু
Ranojoy Bishnu: নায়ক মানেই সে পারফেক্ট, এই ধারণায় আমি বিশ্বাসী নই! তারও দুর্বলতা থাকে: রণজয় বিষ্ণু
নায়ক মানেই সে পারফেক্ট, এই ধারণায় আমি বিশ্বাসী নই! তারও দুর্বলতা থাকে: রণজয় বিষ্ণু
Ranojoy Bishnu: ঘরে চুপচাপ বসে থাকলে মানুষের প্রমাণ করতে সুবিধা হবে যে, আমি খারাপ আছি: রণজয় বিষ্ণু
ঘরে চুপচাপ বসে থাকলে মানুষের প্রমাণ করতে সুবিধা হবে যে, আমি খারাপ আছি: রণজয় বিষ্ণু

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget