এক্সপ্লোর

Top Entertainment News: কেমন ছিল 'রক্তবীজ'-এর অভিজ্ঞতা? জানালেন আবির-মিমি-দেবাশিস, 'বাঘা যতীন'-এর আড্ডায় যোগ দিলেন সৃজা সুদীপ্তা-সামিউল

Top Entertainment News Today: 'রক্তবীজ'-এ মজেছে সিনেপ্রেমীরা, খোলামেলা আড্ডায় ধরা দিলেন পরিচালক সহ আবির-মিমি-দেবাশিস। অন্য়দিকে, প্রথম ছবির উত্তেজনায় উচ্ছ্বসিত সৃজা, 'বাঘা যতীন'-এর আড্ডায় যোগ দিলেন সুদীপ্তা-সামিউলও।

কলকাতা: গতকালই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ও নন্দিতা রায়ের ছবি 'রক্তবীজ' (Roktobeej)। থ্রিলার ঘরানার এই ছবি ইতিমধ্য়েই সমাদৃত হতে শুরু করেছে দর্শকমহলে। আর এবার ছবি নিয়ে এবিপি আনন্দর স্টুডিওয় আড্ডায় মাতলেন 'রক্তবীজ'-এর কলাকুশলীরা। উপস্থিত ছিলেন পরিচালকদ্বয় সহ ছবির মুখ্য় চরিত্র আবির চট্টোপাধ্য়ায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraboty), দেবাশিষ মণ্ডল (Debasish Mandol)।

ছবিতে অভিনয়ে আবির চট্টোপাধ্য়ায়কে নাকি সবচেয়ে বেশি টক্কর দিয়েছিলেন দেবাশিষ। আবিরের কথায়,'ভিক্টর বন্দ্য়োপাধ্য়ায়ের (Victor Banerjee) থেকে আমি শিখেছি। দেবাশিষের সঙ্গে অভিনয়ের লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। ' কথায় কথায় তিনি আরও জানান, 'হিন্দি সিরিজ অবরোধে অভিনয় রক্তবীজে আমাকে অনেক সাহায্য় করেছে।'

'রক্তবীজ' নিয়ে আড্ডায় মিমি বললেন,'আবিরদাকে চিনি গানের ওপারেরও আগে থেকে। আমাদের বন্ডিংটা পরিবারের মত। ফলে কাজের ক্ষেত্রেও আমাদের খুব সুবিধে হয়েছে। কিন্তু আমার কখনও মনে হয়নি তারকা আবির চট্টোপাধ্য়ায়ের সঙ্গে কাজ করছি। ফলে শ্য়ুটিং সেটে কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল।'

আরও পড়ুন...

'টাইগার ৩'-এর প্রথম গানের টিজারে নজর কাড়ল সলমন-ক্য়াটরিনার জমজমাট রসায়ন

'বাঘা যতীন' মুক্তির আজ দ্বিতীয় দিন। আর ইতিমধ্য়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই ছবি। 'বাঘা যতীন'-এ দেবের পাশাপাশি কয়েকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সৃজা দত্ত (Srija Dutta), সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) ও সামিউল আলম (Samiul Alam)। আজ এবিপি আনন্দর স্টুডিওয় ছবি নিয়ে জমজমাট আড্ডায় মাতলেন এই ত্রয়ী।

সৃজার এটাই প্রথম ছবি। তাও আবার দেবের মত সুপারস্টারের সঙ্গে। সুতরাং উত্তেজনা দ্বিগুন। অভিনেত্রীর কথায়, 'আমার কাছে এটা স্বপ্নের মত, এত বড় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ খুশি। আমার কলেজেও গিয়েছিলাম এই ছবির প্রচারে। আত্মীয়-পরিবার থেকে শুরু করে আমার শিক্ষক-শিক্ষিকারা সবাই ভীষণ খুশি।' কথায় কথায় উঠে এল পুজোর শপিং-এর প্রসঙ্গও। অভিনেতা জানালেন,'পুজোর আগে কেনাকাটা উত্তেজনা তো থাকেই তবে এই বছরটা একটু আলাদা। আমার ছবি মুক্তি পাচ্ছে, তাই আমার কাছে এই পুজোটা খুব স্পেশাল। '

এই ছবিতে ক্ষুদিরামের চরিত্রে অভিনয় করেছেন সামিউল আলম। ছবি মুক্তি উত্তেজনা তো আছেই। তবে  শহরের পুজোর থেকেও তাঁকে টানে গ্রামের পুজো। তাই পুজোয় নিজের গ্রামের বাড়িতে অভিনেতার পা পড়বেই। সামিউল জানালেন, 'আগের বছর কলকাতার পুজো দেখতে এসেছিলাম ট্রেনে করে, কিন্তু বৃষ্টির কারণে শেষ ট্রেনে ফিরে যেতে হয়। তাই এবছর কলকাতার পুজো উপভোগ করারও ইচ্ছা আছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
Nachiketa Chakraborty : কেন ২১-এর মঞ্চে এলেন না নচিকেতা ? কে বারণ করেছে ? জানালেন নিজেই
কেন ২১-এর মঞ্চে এলেন না নচিকেতা ? কে বারণ করেছে ? জানালেন নিজেই
Arijit Singh Comeback: অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২১.০৭.২০২৬)। INDI-জোটকে আহ্বান মমতার।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২১.০৭.২০২৬)। 'ভাগের মা' ২১ জুলাই, ভাগিদারির লড়াইয়ে ৪ টুকরো শহিদ তর্পণ
TMC 21st July: রাজ্যে পালাবদলের পর একুশে জুলাইয়ের মঞ্চে ভাঙা হাটে উধাও সেলিব্রিটিদের সেই চেনা ভিড়!
Mamata Banerjee : 'বিজেপির বিরুদ্ধে লড়তে চাইলে একসঙ্গে আসুন,' INDI-জোটকে আহ্বান জানালেন মমতা
Mamata Banerjee: 'গ্রেফতার হলে জেলের ভাত খান', একুশের মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget