এক্সপ্লোর

Top Social Post: ভোর পাঁচটায় 'জওয়ান' দেখতে প্রেক্ষাগৃহে নীল-তৃণা, ইউভানকে নিয়ে জমজমাট রাজ-শুভশ্রীর জন্মাষ্টমী, আজকের সোশ্যালে সেরা

দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।

কলকাতা: তাঁরা দুজনেই অন্ধ শাহরুখ (Shah Rukh Khan) অনুরাগী। আর তাই কলকাতায় 'ফার্স্ট ডে ফার্স্ট শো' দেখার সুযোগ মিস করতে চাননি তাঁরা। কিন্তু সকাল থেকেই বৃষ্টি, আকাশের মুখ ভার। তাতে কি? ভোর পাঁচটার শো-দেখতে নিউটাউনে পৌঁছে গিয়েছিলেন টলিউডের তারকা দম্পতি নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharya) ও তৃণা সাহা (Trina Saha)। আজ তাঁদের কোনও তারকাদ্যুতি নেই, রাজনৈতিক পরিচিতি নেই... সবার সঙ্গে মিলে আজ তাঁরা কেবল শাহরুখ অনুরাগী।

ফার্স্ট শো-শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কেমন লাগল ছবি? এবিপি লাইভকে (ABP Live)-কে তৃণা বলছেন, 'চিত্রনাট্য থেকে শুরু করে অ্যাকশন.. সবকিছুতে 'পাঠান'-এর তুলনায় আরও টানটান 'জওয়ান'। গল্প বলে স্পয়েলার দিতে চাই না.. তবে এটুকু বলতে পারি, নয়নতারা (Nayantara) থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), বিজয় সেতুপতি (Vijay Setupati).. প্রত্যেকের আলাদা আলাদা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর শাহরুখকে নিয়ে কী বলব! শাহরুখ ওয়াইনের মতো.. যত বয়স বাড়তে, ততই যেন দ্যুতি বাড়ছে। আরও আরও আকর্ষণীয় হয়ে উঠছেন কিং খান। আমি তো বরাবরের শাহরুখপ্রেমী। তবে 'জওয়ান' দেখে যেন নতুন করে প্রেমে পড়লাম।' 

আরও পড়ুন...

চলতি মাসেই বিয়ে রাঘব-পরিণীতির, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র

এই মুহূর্তে ছেলে ইউভানকে নিয়ে জন্মাষ্টমী কাটাচ্ছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। ছবিতেই স্পষ্ঠ যে, রাজ চক্রবর্তীর হালিশহরের পৈতৃক বাড়িতে জন্মাষ্টমী পালিত হচ্ছে। আর সেখান থেকে নানান মুহূর্তের ছবি সোশ্য়াল মিডিয়ায় নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী শুভশ্রী (Subhasree Ganguly)।

ছবিতে অফ-হোয়াইট রঙের একটি সালোয়ার কুর্তার সঙ্গে লাল বাঁধনি প্রিন্টের ওড়নায় ধরা দিয়েছেন শুভশ্রী। সিঁথিতে সিঁদুর, ঠোঁটে লিপস্টিক আর কপালে পুজোর টিপ পরে ফ্রেমবন্দি হয়েছিলেন অভিনেত্রী। অন্য়দিকে রাজ পরেছিলেন সাদা পাঞ্জাবি। অনুরাগীদের নজর কেড়ে নিয়েছে ছোট্ট ইউভানও। নীল পাঞ্জাবি আর ধুতিতে ইউভানই যেন ছোট্ট গোপাল। প্রত্য়েকটি ছবিই বেশ পছন্দ করেছে এই সেলিব্রিটি দম্পতির অনুরাগীরা।

ছবি দেখে বোঝা যাচ্ছে, গাঁদা ফুলের মালায় সাজিয়ে তোলা হয়েছিল রাজ চক্রবর্তীর হালিশহরের পৈতৃক বাড়ি। একটি ছবিতে বাড়ির সামনে বাঁধানো পুকুর ঘাটে বসে থাকতে দেখা যাচ্ছে শুভশ্রীকে। অন্য় ছবিতে,মায়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ইউভানকে। আবার অন্য় ছবিতে রাজ-শুভশ্রী-ইউভান তিন জনকেই খোশমেজাজে ফ্রেমবন্দি হতে দেখা গেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী

ভিডিও

Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget