এক্সপ্লোর

Parineeti-Raghav Wedding: চলতি মাসেই বিয়ে রাঘব-পরিণীতির, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র

Parineeti-Raghav Wedding Update: ৩০সেপ্টেম্বর চণ্ডীগড়ের তাজে অনুষ্ঠিত হতে চলেছে বিয়ের অনুষ্ঠান।

কলকাতা: চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চড্ডা (Raghav Chaddha)। এই খবরেই আপাতত মজে টিনসেল টাউন। শোনা যাচ্ছে, রাজস্থানের এক বিলাসবহুল প্যালেসে নাকি সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। ওবেরয় উদয়ভিলার লীলা প্যালেসে সেপ্টেম্বর মাসেরই ২৩ ও ২৪ তারিখে আয়োজিত হবে এই বিবাহ অনুষ্ঠান। আর এবার  সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হল এই ডুয়োর বিয়ের আমন্ত্রণ কার্ড।


Parineeti-Raghav Wedding: চলতি মাসেই বিয়ে রাঘব-পরিণীতির, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র


আমন্ত্রণ পত্রে লেখা যে রাঘব ও পরিণীতির বিবাহের অনুষ্ঠান ৩০সেপ্টেম্বর চণ্ডীগড়ের তাজে অনুষ্ঠিত হতে চলেছে।  শোনাযাচ্ছে, রাঘব চাড্ডা একজন জনপ্রিয় AAP (আম আদমি পার্টি) সদস্য হওয়ায় বিয়েতে যোগদানকারী ভিভিআইপি অতিথিদের বিশেষ নিরাপত্তা দেওয়ার ব্য়বস্থা করা হয়েছে। 

আরও পড়ুন...

ভাঙবে 'পাঠান'-এর রেকর্ড! বিশ্বজুড়ে প্রথম দিনে কত আয় করবে 'জওয়ান'? কী বলছে পরিসংখ্যান?

জানা যাচ্ছে এই বিয়ের অনুষ্ঠানে সামিল হবে ২০০-রও বেশি অতিথি অভ্যাগতরা। থাকছেন ৫০ জনেরও বেশি VVIP অতিথি। ইতিমধ্যেই রাজস্থানের সেই প্যালেসে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। বেশ কিছুদিন আগেই বুকিং পাকা হয়ে গিয়েছে ওই বিলাসবহুল প্যালেস ও সংলগ্ন রিসর্টগুলির। সেখানে এখন হাই প্রোফাইল এই বিয়ের অতিথি সৎকারের আয়োজন তুঙ্গে।

যেহেতু এই বিয়েতে রাজনৈতিক ও রুপোলি পর্দার বেশ কিছু বড় নামেরা হাজির হবেন, তাই বেশ কড়ভাবে নজর রাখা হচ্ছে নিরাপত্তার দিকটাকেও। পরিণীতি কেবল রুপোলি পর্দার অভিনেত্রী নন, প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র বোনও। দিদি প্রিয়ঙ্কাও নিজের বিয়ে করেছিলেন রাজস্থানের একটি বিলাসবহুল প্যালেসে। প্রিয়ঙ্কার বিয়ের জৌলুস টেক্কা দিয়েছিল অনেক তাবড় তাবড় তারকাকেও। আর দিদির পথে হেঁটেই রাজস্থানে বিয়ের আসর বসাচ্ছেন পরিণীতিও। বিয়েতে অবশ্যই হাজির থাকবেন প্রিয়ঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাস (Nick Jonas)। 

শোনা যাচ্ছে, হলদি, মেহেন্দি, সঙ্গীতের মতো সমস্ত নিয়ম মেনেই হবে এই বিয়ে। ২৩ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে এই বিয়ের অনুষ্ঠান। আর তার আগেই প্যালেসে চলে আসবেন অতিথি অভ্যাগতরা। শোনা যাচ্ছে, রাজস্থানে বিয়ের সমস্ত নিয়ম মিটলে, হরিয়ানার গুরুগ্রামে একটি বড় পার্টি দেবের পরিণীতি ও রাঘব। সেখানেও হাজির থাকবেন অনেক অতিথিরা। 

তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা বহুদিনের। কিন্তু কখনওই এই ব্যাপারে নিজের মুখ খোলেননি কেউ। কিন্তু সম্প্রতি বারবার তাঁদের একসঙ্গে নানা জায়গায় দেখা গেছে। কখনও কোনও রেস্তোরাঁয় তো কখনও আইপিএল দেখতে মাঠে। সেই গুঞ্জনে শীলমোহর পড়ে তাঁদের বাগদানের দিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget