এক্সপ্লোর

Tu Jhooti Main Makkaar Film: মুক্তি পেল রণবীর-শ্রদ্ধার 'তু ঝুঠি ম্যায় মক্কার', প্রথম দিনে কত আয়?

Ranbir-Shraddha: প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'তু ঝুঠি ম্যায় মক্কার'। প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধলেন রণবীর ও শ্রদ্ধা। ফিল্ম সমালোচক এই ছবির রিভিউতে বলেছিলেন এককথায় 'বিজয়ী'।

নয়াদিল্লি: ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পেল লভ রঞ্জন (Luv Ranjan) পরিচালিত এবং রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূর (Sharddha Kapoor) অভিনীত 'তু ঝুঠি ম্যায় মক্কার' (Tu Jhoothi Main Makkar)। প্রথম দিনে কেমন ব্যবসা করল এই ছবি? জানালেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ (Taran Adarsh)।

কেমন হল প্রথম দিনের ব্যবসা?

প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'তু ঝুঠি ম্যায় মক্কার'। প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধলেন রণবীর ও শ্রদ্ধা। ফিল্ম সমালোচক এই ছবির রিভিউতে বলেছিলেন এককথায় 'বিজয়ী'। মুক্তির পর প্রথম দিন দুপুর তিনটে পর্যন্ত ব্যবসার হিসেবও দিলেন তিনি।

এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তরণ আদর্শ জানান, এই ছবি দেশজুড়ে 'পিভিআর'-এ ব্যবসা করেছে ১.৮২ কোটি টাকার, 'আইনক্স'-এ ব্যবসা করেছে ১.২০ কোটি টাকার। অন্যদিকে 'সিনেপলিস'-এ এই ছবি আয় করেছে ৭৬ লক্ষ টাকার। অর্থাৎ এই ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন ৩.৭৮ কোটি টাকা। প্রথম সপ্তাহান্তে এই ছবি মোট ব্যবসার নিরিখে কোথায় দাঁড়ায় সেটাই এখন দেখার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

লভ রঞ্জনের এই ছবি রোম্যান্স ও সম্পর্ককে নতুন দৃষ্টিকোণ দিয়ে দেখিয়েছে বলে দাবি একাধিক রিভিউয়ে। তাঁর আগের 'পেয়ার কা পঞ্চনামা', 'পেয়ার কা পঞ্চনামা ২', 'সোনু কে টিটু কি স্যুইটি'র পর 'তু ঝুঠি ম্যায় মক্কার'ও একই ধারা বজায় রেখেছে বলেই দাবি সিনে মহলের। 

ছবির প্রত্যেকটি গান আগেই মন কেড়েছে শ্রোতাদের। প্রসঙ্গত, এই ছবির প্রচারে শহরে এসেছিলেন রণবীর কপূর।

আরও পড়ুন: 'Pushpa 2': অল্লু অর্জুনের সঙ্গে পর্দায় এবার সাই পল্লবী? 'পুষ্পা ২' ছবিতে নতুন চরিত্রের সংযোজন?

অন্যদিকে, এক সংবাদ সংস্থা সূত্রে খবর মেলে, রণবীর কপূর বলেছেন, 'আমার চিরকালই ছবি পরিচালনা করার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি লেখক নই। আমার একটা ধারণা রয়েছে তবে আমি এখনও সেটা নিয়ে বিশেষ এগোতে পারিনি। অন্যদিকে ভারত প্রচণ্ড পরিবার কেন্দ্রিক। ফলে যখনই আমরা ফ্যামিলি ড্রামা বা ফ্যামিলি কমেডি ঘরানার ছবি তৈরি করি - কত ধরণের দর্শক হলে আসেন দেখুন।' এরইসঙ্গে তিনি কথা বলেন অয়ন মুখোপাধ্যায় পরিচালিত সুপারহিট 'ব্রহ্মাস্ত্র'-এর আগামী পর্বগুলো নিয়েও। তাঁর কথায় জানা যায় 'ব্রহ্মাস্ত্র ২' ও 'ব্রহ্মাস্ত্র ৩'-এর চিত্রনাট্য লেখার কাজ চলছে। এই বছরের শেষের দিকে বা পরের বছর শুরুর দিকে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। এছাড়া তিনি এও জানান যে 'অ্যানিমল' মুক্তির পর মাস পাঁচেকের বিরতি নেবেন অভিনেতা। এই সময়টা পুরোই মেয়ে রাহার সঙ্গে কাটাতে চান তিনি। প্রসঙ্গত, আলিয়া ভট্ট ও রণবীর কপূর তাঁদের কন্যা সন্তানের জন্ম দেন ৬ নভেম্বর, ২০২২ সালে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget