এক্সপ্লোর

'Pushpa 2': অল্লু অর্জুনের সঙ্গে পর্দায় এবার সাই পল্লবী? 'পুষ্পা ২' ছবিতে নতুন চরিত্রের সংযোজন?

'Pushpa 2' Update: সাই পল্লবী 'পুষ্পা ২' সই করেছেন সেই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উচ্ছ্বাস নজরে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এক নেটিজেন লেখেন, 'যদি এটা সত্যি হয়, তাহলে তো দারুণ ব্যাপার হবে।'

নয়াদিল্লি: এবার অল্লু অর্জুনের (Allu Arjun) 'পুষ্পা ২' (Pushpa: The Rule) ছবিতে কী দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে (Sai Pallavi)? তাঁকে শেষ দেখা গিয়েছিল তামিল ছবি 'গার্গী'তে (Tamil film 'Gargi')। শোনা যাচ্ছে এবার তাঁকে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে 'পুষ্পা' (Pushpa) ছবিতে। 

'পুষ্পা ২'-এর কাস্টে নতুন সংযোজন?

সূত্রের খবর, 'পুষ্পা: দ্য রুল' ছবিতে নতুন এক চরিত্রের আগমন ঘটেছে। সেই চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও শোনা যাচ্ছে। তবে এই প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে নির্মাতাদের তরফে কিছু জানানো হয়নি। 

সূত্রের খবর অনুযায়ী, ছবিতে ফাহাদ ফাসিলের (Fahadh Faasil) বিপরীতে দেখা যাবে সাই পল্লবীকে। তবে চরিত্রের গঠন এখনও প্রাথমিক পর্যায়েই আছে বলে খবর। একাধিক পুরস্কারপ্রাপ্ত ছবিতে অভিনয় করেছেন সাই পল্লবী, তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। এবার 'পুষ্পা: দ্য রুল' ছবিতে গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে, শোনা যাচ্ছে এমনটাই। এও শোনা যাচ্ছে পরের শিডিউলেই সেটে দেখা যাবে তাঁকে, এবং এক সপ্তাহের মধ্যেই শ্যুটিং সেরে ফেলবেন। 

সাই পল্লবী 'পুষ্পা ২' সই করেছেন সেই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উচ্ছ্বাস নজরে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এক নেটিজেন লেখেন, 'যদি এটা সত্যি হয়, তাহলে তো দারুণ ব্যাপার হবে।' অপর একজন লেখেন, 'যদি ওঁকে ভিলেনের চরিত্রে কাস্ট করা হয় তাহলে গল্পটা আরও আকর্ষণীয় হবে।' অপর একজনের আবদার, 'একটা অল্লু অর্জুন ও সাই পল্লবীর একসঙ্গে নাচের গান প্লিজ।'

এই খবর সত্যি হলে এই প্রথম একসঙ্গে এক পর্দায় দেখা যাবে সাই পল্লবী ও অল্লু অর্জুনকে। এছাড়া ছবিতে রশ্মিকা মান্দান্না, অনসূয়া ভরদ্বাজের (Rashmika Mandanna, Anasuya Bharadwaj) মতো অভিনেতাদের ফের দেখা যাবে 'পুষ্পা ২'। বিশাখাপত্তনমের যে অংশে 'পুষ্পা'র শুরুর গানের শ্যুটিং হয়েছিল সেখানেই সম্প্রতি অল্লু অর্জুন অপর একটি শ্যুট শেষ করলেন। 

'পুষ্পা' ছবির শেষের দিকে আগামী ছবির মূল খল চরিত্রের ভূমিকা দেখিয়ে দেওয়া হয়। সেই চরিত্রে ফাহাদ ফাসিলকে দেখা যাবে। স্বাভাবিকভাবেই এই ছবিতে মুখ্য নেতিবাচক চরিত্রে তিনিই থাকবেন। 

আরও পড়ুন: Sushmita Sen News: স্বাভাবিক রুটিনে ফেরা, অ্যাঞ্জিওপ্লাস্টির ১ সপ্তাহের মাথাতেই শরীরচর্চা শুরু সুস্মিতার

অল্লু অর্জুনের প্রথম 'পুষ্পা' অত্যন্ত ভালবাসা পেয়েছিল দর্শকের। গোটা দেশ কেবল নয়, বিদেশেও এর গান, সংলাপ ভাইরাল হয়েছিল রীতিমতো। এবার দ্বিতীয় ছবি সাফল্যের সেই পর্যায় ছুঁতে পারে কি না দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget