এক্সপ্লোর

Pherari Mon: ৬০০ পর্বের মাইলফলক পার 'ফেরারি মন' ধারাবাহিকের, সেটেই কেক কেটে উদযাপন

Bengali Serial Update: কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন' পার করল ৬০০ পর্ব। ২০২২ সালের ৭ নভেম্বর শুরু হয় এই পথচলা। ধারাবাহিকের গল্পে এরপর বয়ে গেছে অনেক ঝড়ঝাপ্টা। এখন কোথায় দাঁড়িয়ে গল্প?

কলকাতা: দেখতে দেখতে ৬০০ পর্বের পথচলা পার (600 Episodes Completed)। নতুন মাইলফলকে পা রেখে 'ফেরারি মন' (Pherari Mon) ধারাবাহিকের সেটে হুল্লোড়ের আমেজ। এখন কোথায় দাঁড়িয়ে অগ্নি ও তুলসির জীবনের গল্প?

৬০০ পর্ব পার করল 'ফেরারি মন' ধারাবাহিক

কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন' পার করল ৬০০ পর্ব। ২০২২ সালের ৭ নভেম্বর শুরু হয় এই পথচলা। ধারাবাহিকের গল্পে এরপর বয়ে গেছে অনেক ঝড়ঝাপ্টা। তবে ধারাবাহিকের জনপ্রিয়তা থেকেছে অক্ষুণ্ণ। অগ্নি ও তুলসির গল্পে মন মজেছে দর্শকের। এই বিশেষ মাইলফলকের উদযাপনে ধারাবাহিকের সকল কলাকুশলীরা শ্যুটিং সেটেই কেক কেটে হুল্লোড়ে মাতেন। 

এই ধারাবাহিক বলে অগ্নি ও তুলসি, দু'জন একেবারে ভিন্ন পৃথিবী থেকে আসা মানুষের গল্প। বিলাসিতা, প্রাচুর্যে বড় হওয়া অগ্নি ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে অপারগ, কারণ ছোট থেকে অভাব তাকে দেখতে হয়নি। অন্যদিকে, তুলসি একেবারেই উল্টো। সে নীতিগত জীবন যাপন করে এবং প্রবল ইচ্ছাশক্তিসম্পন্ন। ভুলের প্রতিবাদ করতে পিছপা হয় না সে ছোট থেকেই। তুলসির ভূমিকায় সুদীপ্তা রায়কে দেখা যায় এই ধারাবাহিকে। অন্যদিকে বিপুল পাত্রকে দেখা যায় অগ্নির চরিত্রে। গল্পের প্রয়োজনে এখন তাঁর দ্বৈত চরিত্র। অপর চরিত্রের নাম ভোলা। ধারাবাহিকে বিদীপ্তা চক্রবর্তী, অরিন্দম গঙ্গোপাধ্যায়, কৌশিকী গুহর মতো অভিনেতারাও রয়েছেন।

কোথায় দাঁড়িয়ে ধারাবাহিকের গল্প?

ধারাবাহিকের গল্প অনুযায়ী, তুলসি ও অগ্নিকে তাদের বিয়ের প্রতিশ্রুতি পুনরায় নেওয়ার বুদ্ধি দেয় পরমা। সে উপদেশ দেয়, যে অগ্নি ও তুলসির আগামী বিবাহবার্ষিকীর দিন যেন তারা ফের 'সিঁদুর দান' সম্পন্ন করে। কিন্তু এর নেপথ্যে থাকা পরমার পরিকল্পনা ভেস্তে যায় যখন মালিনী সিদ্ধান্ত নেয়, ওই একইদিনে নিজের সমস্ত সম্পত্তি সে অগ্নিকে দিয়ে দেবে ওই একই দিনে। পরমা এবার ষড়যন্ত্র আঁটতে থাকে যে ভোলা সমস্ত সম্পত্তির দাবি করতে পারার আগেই, কীভাবে তার আসল রূপ সকলের সামনে সে খুলে দেওয়া যায় এবং তাকে যে কাল্পনিক আশ্রম থেকে উদ্ধার করা হয়েছিল সেখানে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করে। ছদ্মবেশে তুলসি, পরমাকে সত্যি উদঘাটন থেকে আটকে দেয়। এমন অবস্থায় হাজির সেই বিশেষ দিন, যেখানে তুলসিকে জোর করে পরিবারের প্রত্যাশা পূরণের নাম করে সমস্ত বিয়ের নিয়ম পালন করতে হয় ভোলার সঙ্গে। ঠিক 'সিঁদুর দান' সম্পন্ন হওয়ার পরই আসল অগ্নিকে নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করে পরমা। 

আরও পড়ুন: Kanchan Sreemoyee: 'এতদিন পরে নিয়ে যাচ্ছে', কাঞ্চনের সঙ্গে হানিমুনে যেতে যেতে শ্রীময়ীর উচ্ছ্বাস

কীভাবে অগ্নিকে খুঁজে পেল তুলসি? এবার ভোলা ও তুলসির কী হবে? এরপর কী হয় জানতে নজর রাখতে হবে 'ফেরারি মন' ধারাবাহিকে, প্রত্যেক সাড়ে ৬টায়, কালার্স বাংলায় এবং জিও সিনেমায় যে কোনও সময়ে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget