এক্সপ্লোর

Bangla Serial Update: নতুন চ্যালেঞ্জের মুখোমুখি জাগৃতি ও অনিরুদ্ধ, পাশে দাঁড়াল কনস্টেবল মঞ্জু

Daily Serial:আগামী ২৫ মে, সন্ধ্যা ৮টা থেকে ৯টা বুঁদ হয়ে থাকবেন টিভির পর্দায়। দ্বিতীয় বসন্ত' এবং 'কনস্টেবল মঞ্জু' ধারাবাহিক দুটি নিয়ে এবার সান বাংলার মহাসঙ্গম পর্ব।

কলকাতা: বাঙালি দর্শকের অন্যতম প্রিয় চ্যানেল সান বাংলায় (Sun Bangla) আরও এক মহাসঙ্গম পর্ব (Mahasangam Episode)। এবার একে অপরের পাশে এসে দাঁড়াতে দেখা যাবে 'দ্বিতীয় বসন্ত' (Dwitiyo Basanta) ও 'কনস্টেবল মঞ্জু' (Constable Manju) ধারাবাহিক দু'টির মূল চরিত্রদের।

সান বাংলায় ফের ২ ধারাবাহিকের মহাসঙ্গম পর্ব

'দ্বিতীয় বসন্ত' এবং 'কনস্টেবল মঞ্জু' ধারাবাহিক দুটি নিয়ে এবার সান বাংলার মহাসঙ্গম পর্ব। আগামী ২৫ মে, সন্ধ্যা ৮টা থেকে ৯টা বুঁদ হয়ে থাকবেন টিভির পর্দায়। তবে কীভাবে মিলিত হবে দুই ধারাবাহিকের গল্প?

এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি জাগৃতি আর অনিরুদ্ধ। তাদের পাশে এসে দাঁড়াবে কনস্টেবল মঞ্জু। মুনিয়ার চিকিৎসা করতে যাওয়ার পথে মঞ্জু ও অর্জুনের সঙ্গে দেখা হয় জাগৃতি ও অনিরুদ্ধ। তারা ডাক্তার অমিয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করে। এই শুনে তড়িঘড়ি তদন্তে নেমে পড়ে মঞ্জু। অর্জুনের অনিচ্ছা সত্ত্বেও মঞ্জু মানসীর মেয়ে শ্রাবণীর নামে নিখোঁজ ডায়েরি করে।

ডাক্তার অমিয়র অফিসে তদন্তকারী দল ভুয়ো ওষুধের খোঁজ পায়। এমনকী পাচারচক্রের প্রমাণও মেলে। ডাক্তার অমিয়কে পাকড়াও করে অর্জুন ও অনিরুদ্ধ। কিন্তু মেয়েটির হদিশ প্রকাশ করার আগেই নন্দিনী তার দিকে গুলি চালিয়ে দেয়। নন্দিনীর লোকজনের কবল থেকে বাচ্চাদের বাঁচায় মঞ্জু। মেয়েদের হদিশ জেনে নেয়। তাদের উদ্ধার করে মঞ্জু এবং শ্রাবণীকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। মঞ্জুকে খুশি হয় নতুন চশমা উপহার দেয় জাগৃতি। অন্যদিকে মঞ্জুর বাড়ি বাঁচিয়ে তাঁর সুরক্ষা নিশ্চিত করে অর্জুন।

আরও পড়ুন: Shah Rukh Khan: কেমন আছেন শাহরুখ খান? ভক্তদের জানালেন ম্যানেজার পূজা দাদলানি

'কনস্টেবল মঞ্জু' ধারাবাহিকের গল্প 

গ্রামের মেয়ে মঞ্জু। নিজের মধ্যে আত্মবিশ্বাসের অভাব চূড়ান্ত তার, এবং প্রায়ই সকলের হাসির পাত্রী হয়ে ওঠে সে। মঞ্জু এমনিতে খুবই জ্ঞানী, অর্থাৎ একেবারে বোকা নয়। কিন্তু যখনই কোনও কাজ উদ্ধারের প্রসঙ্গ আসে তখন কোনও না কোনওভাবে বিপদ তৈরি করে ফেলে। সে থাকে তার কাকিমা, তুতো বোন এবং নিজের ভাইয়ের সঙ্গে। তার বাবা ছিলেন পেশায় কনস্টেবল এবং ডিউটি করতে গিয়ে মৃত্যু হয় তাঁর। বাবা মারা যেতে সেই চাকরি পায় মেয়ে মঞ্জু। রসুলপুর পুলিশ স্টেশনের কনস্টেবল সে। কিন্তু কাজের ক্ষেত্রেও তার সঙ্গে খুব খারাপ আচরণ করা হয়। অথচ এরকম একাধিকবার হয়েছে যে রসুলপুর পুলিশ স্টেশন মঞ্জুর বুদ্ধি ও পরিকল্পনার ওপর নির্ভর করে একাধিক কেসের সমাধান করেছে। ফের একবার তার বাহাদুরি ও সাহসিকতা, উপস্থিত বুদ্ধির প্রমাণ পেল সকলে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget