এক্সপ্লোর

'Pherari Mon': 'ফেরারি মন' ধারাবাহিকে তুলসির জীবনে নতুন দুই চরিত্রের আগমন? ফিরে এল অগ্নি?

Bengali Serial Update: ধারাবাহিকে নায়ক অর্থাৎ অগ্নির চরিত্রে অভিনয় করেন বিপুল পাত্র। এবার তাঁকেই দেখা যাবে ভোলার চরিত্রে। অর্থাৎ ধারাবাহিকে দ্বৈত চরিত্রে আসতে চলেছেন তিনি। আসবেন এক অভিনেত্রীও।

কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'-এ (Pherari Mon) এবার নতুন দুই চরিত্রের আগমন। তুলসির জীবনে আসতে চলেছে ভোলা ও গৌরী। ধারাবাহিকের নায়ক, বিপুল পাত্রকে দেখা যাবে দ্বৈত চরিত্রে (double role)। কোন দিকে বাঁক নেবে গল্প?

কালার্স বাংলার 'ফেরারি মন' ধারাবাহিকে নতুন দুই চরিত্রের আগমন

ধারাবাহিকে নায়ক অর্থাৎ অগ্নির চরিত্রে অভিনয় করেন বিপুল পাত্র। এবার তাঁকেই দেখা যাবে ভোলার চরিত্রে। অর্থাৎ ধারাবাহিকে দ্বৈত চরিত্রে আসতে চলেছেন তিনি। এছাড়া ধারাবাহিকে নতুন আগমন হবে আঁখি ঘোষের, যাঁকে দেখা যাবে গৌরীর চরিত্রে। 

দেখতে তাকে হবহু অগ্নির মতো, তবে আদবকায়দায় একদমই ভিন্ন। মেদিনীপুরের গ্রামের মানুষ ভোলা। আদ্যোপান্ত সাদাসিধে, সদাহাস্য, সরল মনের মানুষ। তার খামখেয়ালিপনায় কখনও সে নিজেই সমস্যায় পড়ে যায়, কখনও আবার হয়ে ওঠে গ্রামের মানুষদের কাছে হাসির পাত্র। কিন্তু যে কোনও কাজ করতে ভোলা সর্বদা প্রস্তুত। পরিবার বলতে আছে তার ঠাকুমা, যার কথা ভোলা বেদবাক্যের মতো মেনে চলে।

কিন্তু এক নতুন বিপদ এসে দাঁড়িয়েছে এখন ভোলার জীবনে। তার বাপ-ঠাকুর্দার থেকে পাওয়া এক টুকরো জমি, এবার বোধ হয় তাকে উন্নয়নের জন্য সরকারকে ছেড়ে দিতে হবে। ঠাকুমা বলেছে যে করেই হোক জমি বাঁচাতে হবে। ভোলা পঞ্চায়েত থেকে তেমন সুরাহা না পেয়ে, শহরে আসে বড় অফিসারদের দরজায় সুরাহা খুঁজতে। কিন্তু বড় শহরের রাস্তা, বাস, ট্রাম দেখে ঘাবড়ে যায় সে। দুর্ভাগ্যবশত, তার সারল্যই সব থেকে বড় শত্রু হয়ে ওঠে তার। একই রাতে তার সমস্ত জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। অসহায় ভোলা ছোটে মায়ের মন্দিরে বিপদ থেকে উদ্ধার পেতে। ঘটনাক্রমে তুলসি সেই মন্দিরেই আসে, অগ্নি হত্যার সমাধানের জন্য প্রার্থনা করতে। এ কি নিছক কাকতালীয় ঘটনা? নাকি কোনও দৈব শক্তি ভোলাকে নিয়ে যাচ্ছে তুলসির দিকে? 

আরও পড়ুন: New Show Announcement: নয়া ভূমিকায় গৌরব চক্রবর্তী, গানের অনুষ্ঠানের সঞ্চালনায় অভিনেতা, আসছে 'সং কানেকশন'

তবে এখানেই শেষ নয়। আগামীদিনে আসতে পারে এক নতুন বাধা। গৌরী আর ভোলা একই গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে গৌরী ভোলার বাগদত্তা। দু'জনের ঠাকুর্দা আগে থেকেই তাদের বিয়ে ঠিক করে রেখেছিল। তাই গৌরী মনে করে যে ভোলাই তার স্বামী। মেয়েটি বাইরে থেকে বেশ রুক্ষ এবং কঠিন প্রকৃতির হলেও সে আসলে সহজ, সরল। তার একটাই 'দোষ', সে ভীষণ ঠোঁটকাটা। গৌরীর বাস্তব বুদ্ধি ভীষণ প্রখর। অতএব, ভোলার দিদাও মনে করেন যে গৌরী ভোলার জন্য একদম উপযুক্ত পাত্রী। ভোলাকে সঠিক পথে শক্তভাবে ধরে রাখতে পারবে একমাত্র এই মেয়েটি। সে কখনও কাউকে তার কাছ থেকে ভোলাকে নিয়ে যেতে দেবে না। অন্যদিকে ভোলা আবার গৌরীকে বেশ ভয় পায়, পারলে তাকে এড়িয়ে চলে। তুলসি-ভোলা-আঁখি, ভাগ্য এই তিনজনকে কোন দিকে নিয়ে যাবে?

এরপর কী হবে, তা জানতে দেখতে হবে, 'ফেরারি মন' ধারাবাহিক, প্রতিদিন বিকেল সাড়ে ৬টায়, কালার্স বাংলায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget