এক্সপ্লোর

'Biyer Phool': বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক 'বিয়ের ফুল'? কবে সম্প্রচারিত হবে শেষ পর্ব?

Daily Serial Update: রাজা গোস্বামী ও নবনীতা দাসকে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তার শেষ পর্বের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। চলতি মাসের ২৮ তারিখ শেষ পর্ব সম্প্রচারিত হবে বলে খবর।

কলকাতা: মাস আটেকের মাথায় বন্ধ হয়ে যাচ্ছে সান বাংলার ধারাবাহিক 'বিয়ের ফুল' ('Biyer Phool' Serial)। ছোটপর্দার একাধিক জনপ্রিয় মুখকে নিয়ে শুরু হলেও জানুয়ারির ২৮ তারিখেই শেষ পর্ব সম্প্রচারিত হবে বলে খবর। এই আবহে শেষ দিনের শ্যুটিংয়ের ছবি পোস্ট করলেন অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। 

শেষ হয়ে যাচ্ছে 'বিয়ের ফুল', কেন?

বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একগুচ্ছ ছবি পোস্ট করেন অভিনেত্রী নবনীতা দাস। সান বাংলার ধারাবাহিক 'বিয়ের ফুল'-এর শ্যুটিং ফ্লোরের ছবি। গতবছরের মে মাসে নতুন এই ধারাবাহিকে কথা ঘোষণা করা হয় চ্যানেলের তরফে। নতুন বছর পড়তেই তা বন্ধ হতে চলেছে। সেই স্থানেই আসতে চলেছে নতুন ধারাবাহিক 'আকাশ কুসুম'। 

রাজা গোস্বামী ও নবনীতা দাসকে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তার শেষ পর্বের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। চলতি মাসের ২৮ তারিখ শেষ পর্ব সম্প্রচারিত হবে বলে খবর সূত্রের। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'শেষ হল আরও একটি অধ্যায়... শুধু পড়ে রইল অনেক… অনেক স্মৃতি…।' কিন্তু হঠাৎ কেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল এই ধারাবাহিক? সূত্রের খবর, কাঙ্খিত টিআরপি দিতে পারছিল না এই ধারাবাহিক। রাত ৮টায় এই ধারাবাহিকের স্থানেই দেখা যাবে নতুন ধারাবাহিক 'আকাশ কুসুম'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nabanita❤ (@nabanita.das)

এই ধারাবাহিক মূলত পাঁচ ভাই ও তাদের দাদুর গল্প বলে। পরিবারের বড় ভাই মারা গেছে যুবক বয়সেই। দাদুর আশীর্বাদ ও অধ্যক্ষের ছায়াতলে এই পাঁচ ভাইয়ের জীবন কাটে। তাদের জীবনের একমাত্র লক্ষ্য হল কোনও মহিলার সংস্পর্শে না আসা। দাদুর (চিরো কুমার ব্রহ্মচারী) সঙ্গে নাতিরা প্রতিদিন সকালে প্রতিশ্রুতি পালন করে বিয়ে না করার। তারপর গল্পের ফেরে কারও বিয়ে হয়, কারও হয় সন্তানও। কিছুদিন আগেই এই ধারাবাহিকে অন্তঃসত্ত্বার চরিত্রে অভিনয় করেন নবনীতা। 

আরও পড়ুন: Mimi Chakraborty: কনের সাজে মিমি, হাতে গিটার-মাইক, কিন্তু কিছুই কেন 'ভাল্লাগছে না' অভিনেত্রীর?

অন্যদিকে, আসন্ন ধারাবাহিক 'আকাশ কুসুম'-এর হাত ধরে ছোটপর্দায় ফিরতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে। সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী কথা চক্রবর্তী। ধারাবাহিকের কাহিনি মূলত গড়ে উঠেছে মুখোপাধ্যায় বাড়িকে কেন্দ্র করে। সেই বাড়িতে পরিচারিকার কাজ করতেন ডালির মা ঝর্ণা। সেই ঝর্ণাকেই একদিন মিথ্যে চুরির অপবাদ দেওয়া হয়, বাড়ির লোকেদের তৎপরতায় পুলিশ ধরে নিয়ে যায় ঝর্ণাকে। অন্যদিকে ঝর্ণার মেয়ে ডালিও বড় হয়ে উঠেছে এই মুখোপাধ্যায় বাড়িতেই। সে প্রতিজ্ঞা করেছে যে তার যাই হয়ে যাক না কেন, কিছুতেই সে এই বাড়ির কোনও ক্ষতি হতে দেবে না। এই পরিবারকে বাঁচাতে ডালি কী করবে? জানা যাবে সান বাংলার নতুন ধারাবাহিক 'আকাশ কুসুম'-এ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget