এক্সপ্লোর

'Pherari Mon': ৭০০ পর্ব পার করে 'ফেরারি মন' ধারাবাহিকের গল্প এগিয়ে গেল ৯ বছর, অগ্নি-তুলসীর জীবনে নতুন সমস্যা?

Daily Serial Update: জমজমাট সেলিব্রেশন। কেক কেটে ৭০০ পর্বের সাফল্যে মাতল কালার্স বাংলার 'ফেরারি মন' ধারাবাহিকের গোটা টিম। কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প?

কলকাতা: দেখতে দেখতে ৭০০ পর্ব পার। সাফল্যের সঙ্গে বেশ খানিকটা পথ চলা সম্পূর্ণ করল কালার্স বাংলার (Colors Bangla) 'ফেরারি মন' (Pherari Mon) ধারাবাহিক। ফলে সেলিব্রেশন মাস্ট। যদিও এখনও অনেকটা পথচলা বাকি। তবে সেটেই হল সাফল্যের উদযাপন। (Daily Serial Update)

'ফেরারি মন' পার ৭০০ পর্ব, এবার নয়া মোড় ধারাবাহিকের গল্পে

জমজমাট সেলিব্রেশন। কেক কেটে ৭০০ পর্বের সাফল্যে মাতল কালার্স বাংলার 'ফেরারি মন' ধারাবাহিকের গোটা টিম। হাইভোল্টেজ ড্রামা এবং অ্যাকশনে ভরপুর এই ধারাবাহিকের প্রথম পর্ব সম্প্রচারিত হয় ২০২২ সালের ৭ নভেম্বর। প্রধান চরিত্র অগ্নি (বিপুল পাত্র) এবং তুলসী (সুদীপ্তা রায়) ইতিমধ্যেই তাঁদের অনস্ক্রিন রসায়নের মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছে। ৭০০ পর্বের সেলিব্রেশনে সেটে উপস্থিত ছিল ধারাবাহিকের পুরো কাস্ট। কেক কেটে সকলের সঙ্গে তাঁরা নিজেদের আনন্দ ভাগ করে নেন।

এই ধারাবাহিকের গল্প তৈরি হয়েছে দুটি একেবারে বিপরীত মানুষের জীবনকে কেন্দ্র করে - অগ্নি আর তুলসী। অগ্নি বিলাসিতায় বেড়ে ওঠা ছেলে। বিশেষ সুবিধাপ্রাপ্ত লালন-পালনের কারণে নিজের মর্জির মালিক সে, কাউকেই পরোয়া করে না। অন্যদিকে তুলসী, নীতিগত এবং দৃঢ়-প্রতিজ্ঞ, শৈশব থেকেই ন্যায়ের জন্য লড়াই করে এসেছে। 

তবে ধারাবাহিকে এবার নয়া ট্যুইস্ট। গল্প ৯ বছর এগিয়ে গিয়েছে। যেখানে তুলসী এবং অগ্নি এখন এক পুত্র সন্তানকে লালন-পালন করছে, যার নাম শিব। কিন্তু তারা জানে না যে শিব তাদের নিজেদের সন্তান নয়। তাদের আসল সন্তান, তাদের মেয়ে, গঙ্গা, মানব পাচারের শিকার হয়ে রাস্তার ভিখারি হয়ে বেঁচে আছে। অগ্নি শিবকে অত্যধিক আদরে, আবদারে বড় করার চেষ্টা করায় তুলসীর সঙ্গে তার বিরোধ বাড়ছে ক্রমশ। কারণ তুলসী শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনের ওপর জোর দেয়। এই দ্বন্দ্ব আরও গভীর হয় শিবের জন্মদিনে, যখন তুলসী তাকে মন্দিরে নিয়ে যায়, কিন্তু শিব আশীর্বাদ নেওয়ার চেয়ে অগ্নির দেওয়া দামি উপহারের প্রতি বেশি আকৃষ্ট। একই মন্দিরে তুলসী গঙ্গার সঙ্গে দেখা করে, যার জন্মদিনও শিবের মতো একই দিনে। তুলসীর মনে হয় মেয়েটির সঙ্গে তার কোনও গভীর সম্পর্ক আছে। সে কি বুঝতে পারবে যে গঙ্গা তার হারিয়ে যাওয়া মেয়ে?

আরও পড়ুন: Singham Again Trailer: দীপাবলিতে এবার বাধবে 'লঙ্কাকাণ্ড'! প্রকাশ্যে রোহিত শেট্টির 'সিঙ্ঘম এগেন' ট্রেলার

এরপর কী হয় জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে 'ফেরারি মন' ধারাবাহিকে, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায়, কালার্স বাংলায় এবং যেকোনও সময়ে জিও সিনেমায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget