এক্সপ্লোর

'Pherari Mon': 'ফেরারি মন' ধারাবাহিকে এবার নতুন চরিত্রের আগমন, বদলাবে তুলসী-অগ্নির সম্পর্কের সমীকরণ?

'Pherari Mon' Update: 'ফেরারি মন' ধারাবাহিকে প্রবেশ ঘটতে চলেছে এক নতুন চরিত্রের (new character)। ধারাবাহিকের মুখ্য চরিত্র অগ্নির ছোটবেলার বন্ধু হিসেবে এক নারী চরিত্রের আগমন ঘটবে।

কলকাতা: সম্প্রতি মিটেছে নববর্ষ পর্ব। এবার ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'-এ (Pherari Mon) আগমন ঘটতে চলেছে এক নতুন চরিত্রের? কে তিনি? কী ভূমিকা হতে চলেছে তাঁর অগ্নি ও তুলসীর জীবনে?

'ফেরারি মন' ধারাবাহিকে নতুন চরিত্রের প্রবেশ

'ফেরারি মন' ধারাবাহিকে প্রবেশ ঘটতে চলেছে এক নতুন চরিত্রের (new character)। ধারাবাহিকের মুখ্য চরিত্র অগ্নির ছোটবেলার বন্ধু হিসেবে এক নারী চরিত্রের আগমন ঘটবে। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জিনা তরফদারকে (Jina Tarafdar)। অভিনয়ে আসার আগে পেশায় ভিডিও জকি ছিলেন জিনা। এবার 'ফেরারি মন'-এর স্টারকাস্টে যোগ দেবেন তিনি।

ধারাবাহিকে তিনি অগ্নির ছোটবেলার বন্ধুর চরিত্রে অভিনয় করবেন যে বহুদিন পর কলকাতায় ফিরেছে। অগ্নির সঙ্গে দেখা করে সে তার বাড়িতেই থাকতে চায়। কিন্তু এই ব্যাপারটা মোটেই ভাল লাগে না তুলসীর। মনে সন্দেহ তৈরি হয় তাঁর। অগ্নির বান্ধবীর প্ল্যান কী? তাঁর আগমনে কি অগ্নি ও তুলসীর সম্পর্কে পরিবর্তন ঘটবে কোনও?

ধারাবাহিকে জিনাকে ঝাঁ চকচকে আলট্রা গ্ল্যামারাস লুকে দেখা যাবে। কলেজ অনুষ্ঠানের মাধ্যমে দুর্দান্ত এন্ট্রি দেখানো হবে তাঁর। 

সম্প্রতি 'ফেরারি মন' ধারাবাহিকে যা ঘটছে

সম্প্রতি তুলসীর ফোন থেকে গোপন ফাইলের ছবি দেখতে পেয়ে যায় অগ্নি। সেই ফাইল পাঠিয়ে বিরোধী দলের সঙ্গে জোট বাঁধার চেষ্টা করার অভিযোগ তোলে সে তুলসীর বিরুদ্ধে। তুলসীর কাণ্ডে হৃষিকেশ প্রতারিত বোধ করে। হৃষিকেশের দেওয়া শাস্তি হিসেবে অগ্নি ও পরমা তুলসীকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। পরদিন বাড়ি ছেড়ে যাওয়ার জন্য যখন তুলসী একেবারে প্রস্তুত তখনই সে নতুন তথ্য প্রমাণ পায়। এরপর তুলসী হৃষিকেশের কাছে প্রমাণ করে দেয় যে বুক্কিই আসল দোষী যে গোপন তথ্য সব ফাঁস করে দিয়েছে। পরমা এবং অগ্নি তা অস্বীকার করার চেষ্টা করে কিন্তু তুলসী নিজের দাবিকে সমর্থন করার জন্য প্রমাণ দেয়। বুক্কির বিরুদ্ধে কী এমন প্রমাণ পেল তুলসী?

আরও পড়ুন: Mrs Undercover: রাধিকা আপ্তের সঙ্গে এক ছবিতে সাহেব, লাবণী, মুক্তি পেল 'মিসেস আন্ডারকভার'

ধারাবাহিকের গল্প এক ঝলকে

তুলসী, এক মেধাবী নারী, যে জীবন কিছু আদর্শে বাঁচে ও লড়াই করতে জানে। ছোটবেলা থেকেই যা সঠিক, তার পক্ষেই থেকেছে সে। অন্যদিকে অগ্নির চরিত্র একেবারে উল্টো। ক্ষমতাসম্পন্ন এক পরিবারের অহঙ্কারী ছেলে সে। নিজের ইচ্ছামতো জিনিস আদায় করতে সর্বদা সে নিজের ক্ষমতার ব্যবহার করেছেন তিনি। জীবনে সবকিছুই এত সহজে সে পেয়ে গেছে যে কোনটা সঠিক কোনটা ভুল তার বিচার অগ্নি করতে জানে না। কলেজে অগ্নি ও তুলসীর আলাপ হয়। প্রথম থেকেই শুরু হয় ঝগড়া। কিন্তু ঝগড়া, দ্বন্দ্ব, একেবারে ভিন্ন দুই চরিত্রের হওয়া সত্ত্বেও গল্পের ফেরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাঁরা। তুলসী ও অগ্নির দুষ্টুমিষ্টি প্রেমের কাহিনি দর্শকের মন জয় করেছে। জনপ্রিয় বাংলা বিনোদন চ্যানেল 'কালার্স বাংলা'য় প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৬টায় দেখা যায় 'ফেরারি মন'। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget