এক্সপ্লোর

Mrs Undercover: রাধিকা আপ্তের সঙ্গে এক ছবিতে সাহেব, লাবণী, মুক্তি পেল 'মিসেস আন্ডারকভার'

Film Mrs Undercover: এই ছবির গল্প এক গৃহবধূকে নিয়ে যার মধ্যে লুকিয়ে গোয়েন্দাগিরির অদ্ভূত ক্ষমতাও। এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন রাধিকা। তাঁর চরিত্রের নাম হয়েছে দুর্গা।

কলকাতা: রাধিক আপ্তে (Radhika Apte)-র সঙ্গে এক ছবিতে লাবণী সরকার (Laboni Sarkar), সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee) ও রাজেশ শর্মা (Rajesh Sharma)। জি ফাইভের ওয়েব প্ল্যাটফর্মে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে নতুন ছবি 'মিসেস আন্ডারকভার' (Mrs Undercover)। ছবিটি পরিচালনা করেছেন অনুশ্রী মেটা (Anushree Mehta)। এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রেখেছেন তিনি। 

এই ছবির গল্প এক গৃহবধূকে নিয়ে যার মধ্যে লুকিয়ে গোয়েন্দাগিরির অদ্ভূত ক্ষমতাও। এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন রাধিকা। তাঁর চরিত্রের নাম হয়েছে দুর্গা। একজন সাদামাটা গৃহবধূ যে কীভাবে নিজের বুদ্ধি আর সাহস দিয়ে ভেদ করে ফেলতে পারে রহস্য, সেই গল্পই তুলে ধরা হবে এই ছবিতে। এই ছবির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে যে একজন গৃহবধূও কতকিছু একার হাতে সামলাতে পারে। নারীকেন্দ্রিক এই ছবিতে রয়েছে রহস্য গল্পের ঠাস বুনোট।

এই ছবিতে রাধিকার শাশুড়ির ভূমিকায় অভিনয় করেছেন লাবণী সরকার। তিনি বলছেন, 'পরিচালক অনুশ্রীকে ধন্যবাদ এই ছবিতে আমায় সুযোগ করে দেওযার জন্য। রাধিকা আমার ভীষণ পছন্দের অভিনেত্রী। ও ভীষণ প্রতিভাবানও। ওর সঙ্গে কাজ করতে পেরে ভাল লাগছে। আশা করি মানুষের এই ছবিটা ভাল লাগবে।'                             

এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সাহেব। তিনি বলছেন, 'এই ছবিটা অনুশ্রীর প্রথম কাজ হলেও ও ভীষণ দক্ষ। রাধিকার সঙ্গে কাজ করতে পেরে ভাল লাগছে। দর্শকরা যেন এই ছবিটাকে দেখেন, ভালবাসেন এটুকুই কামনা।'

এই ছবি সম্পর্কে রাজেশ বলছেন, 'প্রত্যেক গৃহবধূর মধ্যেই একজন গোয়েন্দা লুকিয়ে থাকে। কিন্তু তার সেই গোয়েন্দাগিরির ক্ষমতা যখন সংসারের মধ্যে সীমাবদ্ধ না থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন সেই নারীকে চেনার অন্য দৃষ্টিভঙ্গি তৈরি হয়। এই ছবিতে রাধিকাও মা দুর্গারই মতো, যিনি সংসারের উর্ধ্বে উঠে দুষ্টকে দমন করেছিলেন।

প্রসঙ্গত, এই ছবিতে রাধিকাকে একেবারে নতুন রূপে দেখা যাবে। ইতিমধ্যেই জি ফাইভ স্ট্রিমিং শুরু করে গিয়েছে এই ছবিটির। বিফোরইউ মোশন পিকচার্স (B4U Motion Pictures) ও জাদুঘর ফিল্মস (Jaadugar Films) এবং নাইট স্কাই মুভিজ (Knight Sky Movies)-এর যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। এই ছবিতে দেখা যাবে সুমিত ভ্যাস (Sumeet Vyas)-কেও।

আরও পড়ুন: Salman Khan: ঈদে আমির খানের সঙ্গে ফ্রেমবন্দি সলমন খান, জানালেন শুভেচ্ছাও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget