এক্সপ্লোর

'Pherari Mon': অগ্নিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরল তুলসি, পরমা-নিখিলের ষড়যন্ত্র ফাঁস হবে এবার?

Bangla Serial Update: মাথায় সিঁদুর নিয়ে, 'অগ্নি'র সঙ্গে রায় বর্মনদের বাড়িতে পুনরায় প্রবেশ করে তুলসি। অগ্নি বেঁচে আছে? হতভম্ব বাড়ির সকলে। এরপর?

কলকাতা: একের পর এক নয়া মোড় কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'-এ (Pherari Mon)। অগ্নি রূপে ভোলা হাত মিলিয়েছে তুলসির সঙ্গে। একসঙ্গে এবার তারা নতুন কোন খেলা খেলল? সাফল্য আসবে? (Bangla Serial Update)

'ওস্তাদের মার শেষ রাতে!'

কথায় বলে 'ওস্তাদের মার শেষ রাতে'! সেই পথে হেঁটেই এবার নিজের তুরুপের তাস সামনে এগিয়ে দিল তুলসি, তা হল অগ্নির বেশে ভোলা। 

তুলসিকে নতুন ফাঁদে ফেলার উদ্দেশ্যে পরমা এবং নিখিলের আবার এক নতুন ষড়যন্ত্র আঁটে। এবার তারা সকল মাত্রা ছাড়িয়ে তুলসির চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। তার জন্মদিনের দিন, পরমা আর নিখিল অভিযোগ জানায় যে গোপনে ওমের সঙ্গে তুলসির একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে। এই কথা শুনে রায় বর্মন পরিবারের সকলে তুলসিকে ভুল বোঝে, তারাও তুলসির চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। এই খবর সহ্য করতে না পেরে, হৃষিকেশ রায় বর্মন হৃদরোগে আক্রান্ত হন।

তুলসিকে অবশেষে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। নিজেদের উদ্দেশ্য সফল হওয়ায়, পরমা আর নিখিল চরম আনন্দে মজে থাকে। তুলসি ছিল তাদের পথের সবচেয়ে বড়ো কাঁটা। কিন্তু এখন, রায় বর্মনদের গোটা সম্পত্তি দখল করতে আর কোনও বাধা রইল না। কিন্তু ভুললে চলবে না, তুলসি একেবারেই দমে যাওয়ার মেয়ে নয়। নিজের বুদ্ধি খাটিয়ে এবার সে খেলে তার তুরুপের তাস - অগ্নির বেশে ভোলা। মাথায় সিঁদুর নিয়ে, অগ্নির ছদ্মবেশে ভোলার সঙ্গে রায় বর্মনদের বাড়িতে পুনরায় প্রবেশ করে তুলসি।

অগ্নি বেঁচে আছে? অগ্নি রূপে ভোলাকে দেখে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে হতভম্ব হয়ে যায় পরমাও। তারপর? তাহলে কি তুলসি এবার ভোলার সাহায্যে অগ্নির মৃত্যু রহস্যের কিনারা করতে পারবে? এরপর কী হবে তা জানতে হলে দর্শকদের অবশ্যই চোখ রাখতে হবে ‘ফেরারি মন’ ধারাবাহিকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায়, কালার্স বাংলা ও জিও সিনেমায়।

আরও পড়ুন: Ranbir Kapoor: আজিজ চরিত্রে ভাইরাল 'অ্যানিম্যাল' ছবির সিক্যুয়েলে রণবীরের লুক, উচ্ছ্বসিত অনুরাগীরা

ধারাবাহিকে এতদিন নায়ক অর্থাৎ অগ্নির চরিত্রে অভিনয় করতেন বিপুল পাত্র। এবার তাঁকেই দেখা যায় ধারাবাহিকে ভোলার চরিত্রে। অর্থাৎ ধারাবাহিকে দ্বৈত চরিত্রে কাজ করছেন তিনি। ধারাবাহিকের গল্প অনুযায়ী, অগ্নির মতো দেখতে ভোলার সন্ধান পেয়ে এবার তার সাহায্যেই নিজের স্বামীর মৃত্যু রহস্যের পর্দাফাঁস করতে মরিয়া তুলসি। কী হবে শেষ পর্যন্ত? সফল হতে পারবে সে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget