এক্সপ্লোর

Ram Krishnaa: ২০০ পর্ব পার, দর্শকদের ধন্যবাদ জানিয়ে সেলিব্রেশন 'রাম কৃষ্ণা' ধারাবাহিকের সেটে

Daily Serial Update: চলতি বছরের ১০ এপ্রিল শুরু হয় কালার্স বাংলার ধারাবাহিক 'রাম কৃষ্ণা'। অল্প দিনেই দর্শকের মন জয় করে এই ধারাবাহিক। দেখতে দেখতে ২৬ অক্টোবর তারা পার করে ফেলল ২০০ পর্বও।

কলকাতা: দর্শকের মন জয়ের ২০০ পর্ব পার। কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা' (Ram Krishnaa) পেরিয়ে গেল ২০০ পর্ব। সেটেই হল উদযাপন। ধন্যবাদ জানালেন দর্শকদের। কোন পর্যায়ে দাঁড়িয়ে ধারাবাহিকের গল্প?

২০০ পর্ব পেরিয়ে কোথায় দাঁড়িয়ে 'রাম কৃষ্ণা'র গল্প?

চলতি বছরের ১০ এপ্রিল শুরু হয় কালার্স বাংলার ধারাবাহিক 'রাম কৃষ্ণা'। অল্প দিনেই দর্শকের মন জয় করে এই ধারাবাহিক। দেখতে দেখতে ২৬ অক্টোবর তারা পার করে ফেলল ২০০ পর্বও (200 Episodes Complete)। কেক কেটে, দর্শকদের ধন্যবাদ জানিয়ে সেটেই হল উদযাপন। সেট থেকে ধারাবাহিকের গোটা টিম ফেসবুকে লাইভও করেন, ধন্যবাদ জানান সকলকে। কোথায় দাঁড়িয়ে ধারাবাহিকের গল্প?                               

 

এই আকর্ষণীয় ধারাবাহিকে রাম, একজন ভদ্র এবং পরিবার-কেন্দ্রিক পুরুষ, সকলের স্নেহ তার প্রতি সবসময় থাকে। অন্যদিকে কৃষ্ণা, একজন উচ্চাকাঙ্ক্ষী এবং প্রাণবন্ত যুবতী। ঘটনাচক্রে কৃষ্ণা রামের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাঁদের দু'জনের ভিন্নরূপের পৃথিবী একে অপরের সঙ্গে মেলে না। এবং এমন অবস্থায় কৃষ্ণা সিদ্ধান্ত নেয় যে তাঁকে রামের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই হবে। কিন্তু সব বাধা বিপত্তি পেরিয়ে, সমস্ত প্রতিকূল পরিস্থিতিতেও জয় লাভ করেই নেয় রাম।

আরও পড়ুন: New Serial Update: লীনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন ধারাবাহিক 'বাদল শেষের পাখি', প্রকাশ্যে প্রথম লুক

আপাতত, রাম ও কৃষ্ণার মধ্যে প্রেমের ফুল ফুটছে। কৃষ্ণার জন্য আকূল হয়ে উঠেছে রাম, অন্যদিকে কৃষ্ণাও তার আবেগে সাড়া দিচ্ছে। অন্যদিকে রোহিনীর নজরে পড়েছে যে কৃষ্ণা ও আঁখির মধ্যে যে ভাল সম্পর্ক গড়ে উঠছে ধীরে ধীরে, যা দেখে খানিকটা হলেও অস্বস্তিতে পড়েছে রোহিনী। দুই বোন গোপনে আঁখিকে নিয়ে রোম্যান্টিক ভাবনা আদানপ্রদান করে। অন্যদিকে দেবজ্যোতির কাজে বেজায় খুশি অর্ঘ্য, যখন যে শোনে যে তাঁর ছেলে বিক্রম দুর্দান্ত প্রেজেন্টেশন দিয়েছে। অন্যদিকে, বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করতে গিয়ে মণ্ডপ কীভাবে সাজানো হবে সেই ভাবনায় নিজেকে নিমজ্জিত করে ফেলেছে পুর্ণিমা। এরপর কী হয়, জানতে হলে নজর রাখতে হবে কালার্স বাংলায়, রোজ রাত ৮টায়, 'রাম কৃষ্ণা' ধারাবাহিকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget