এক্সপ্লোর

Daily Serial Update: জীবনে সঠিক পুরুষকে কি বাছতে পারবে আরতি? নাকি বুঁদ হবে মিথ্যার জালে? আসছে 'যার যেথা ঘর'

Shahityer Sera Samay: এই ধারাবাহিকে আরতির চরিত্রে অভিনয় করবেন জয়িতা গোস্বামী। অন্যদিকে সুনন্দর চরিত্রে প্রণয় চন্দ্র, মনোতোষের চরিত্রে চন্দ্রনিভ, অমরেন্দ্রের চরিত্রে প্রান্তিক গঙ্গোপাধ্যায় প্রমুখকে।

কলকাতা: আকাশ আটের 'সাহিত্যের সময়' (Shahityer Sera Samay) ধারাবাহিকে এবার নতুন গল্প 'যার যেথা ঘর' (Jaar Jetha Ghor)। মূল কাহিনি আশুতোষ মুখোপাধ্যায়ের (Ashutosh Mukherjee) লেখা। ধারাবাহিকের কাহিনি বিন্যাস, চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বে রয়েছেন রাকেশ ঘোষ। পরিচালনা করেছেন সজল বসু। গল্পটা ঠিক কী?

'সাহিত্যের সেরা সময়' ধারাবাহিকে এবার নতুন গল্প 'যার যেথা ঘর'

মেয়েদের জীবনে একটা সূর্যের দরকার, যে জ্বালাবে এবং আলো দেবে। কাহিনির কেন্দ্রীয় চরিত্র আরতি এই সত্য উপলব্ধি করে জীবনের অনেকগুলো দিন পার করে এসে।

বড়লোক অ্যাটর্নির সাহিত্যিক মেয়ে আরতির জীবনটা জুড়ে যায় নিতান্তই অপছন্দের পুরুষ প্রতিবেশী সুনন্দর সঙ্গে। সুনন্দ প্রেমিক, দায়িত্বশীল কিন্তু রোম্যান্টিক নয়। আরও বড়ো সত্য, সুনন্দ নিম্ন মধ্যবিত্ত। সাতের দশকের উত্তাল কলকাতা শহরে পরস্পরের বিপরীতে অবস্থান করা দুই বাড়ির দুই ভিন্ন মেরুর নারী ও পুরুষ সামাজিক বন্ধনে আবদ্ধ হয় ঠিকই কিন্তু তাদের বৈবাহিক জীবনে অনুপস্থিত থাকে সবচেয়ে বড় প্রয়োজনীয় আবেগটা, 'প্রেম'।

এই ঘর, এই সংসার তাই আরতির নিতান্তই অপছন্দের, আরতি তাই তার সূর্যের তেজে শুধুই জ্বলে। জ্বলে পুড়ে ছাই হয়। কিন্তু আলো পায় না। বরং তার জীবনের একমাত্র আলো তার মেজো জামাইবাবু মনোতোষ, যাকে আরতি মনে করে শ্রেষ্ঠ পুরুষ। আরতির অজান্তেই বড় ভুল হয়ে যায় তার বিশ্লেষণে। দায়িত্ববান, কর্তব্যপরায়ণ, তন্নিষ্ঠ সুনন্দর অন্তর্লীন প্রেমের আবেগকে সে স্পর্শ করতে পারে না, অন্যদিকে বহিরঙ্গে রোম্যান্টিক, ভদ্রলোক মনোতোষের ছদ্ম-প্রশস্তিতে সে বুঁদ হয়ে থাকে।

আরতি জীবনভর বহু পুরুষ দেখেছে, তার বাবা তপনজ্যোতি, দাদা চঞ্চল, বড় জামাইবাবু অমরেন্দ্র, মেজদির প্রেমিক রমেশ, নিজের স্বামী সুনন্দ - সবাইকে ছাপিয়ে মনোতোষকেই তার মনে হয় সূর্য, মনে হয় আলো।

আরও পড়ুন: 'Sohag Chand': 'সোহাগ চাঁদ' ধারাবাহিকের দর্শকও এবার সিসিটিভি-র আওতায়? কী ব্যাপার?

একদিন জালিয়াতির ব্যবসায়ী মনোতোষের মুখোশ খুলে যায়, নখ-দাঁত নিয়ে পুরুষ-শ্রেষ্ঠর আড়াল থেকে বেরিয়ে আসে দানব। একই সঙ্গে অর্থ ও সম্মানের গুণগারের কিনারায় আসে দাঁড়ায় আরতি। জেরবার আরতিকে বরাবরের মতো তীব্র জ্বলনের হাত থেকে উদ্ধার করে আলো দেয় সুনন্দই। আরতি উপলব্ধি করে আসল আলো কোথায়, প্রকৃত সূর্য কে, সত্যের ঘর কোনখানে।

এই ধারাবাহিকে আরতির চরিত্রে অভিনয় করবেন জয়িতা গোস্বামী। অন্যদিকে সুনন্দর চরিত্রে প্রণয় চন্দ্র, মনোতোষের চরিত্রে চন্দ্রনিভ, অমরেন্দ্রের চরিত্রে প্রান্তিক গঙ্গোপাধ্যায়, তপনজ্যোতির চরিত্রে শঙ্কর চক্রবর্তী, কনকলতা মিত্রের চরিত্রে চৈতালী চক্রবর্তী প্রমুখকে দেখা যাবে। ৮ মে থেকে সন্ধ্যা সাড়ে ৭টায়, সোমবার থেকে শনিবার এই ধারাবাহিক দেখা যাবে।

রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Bollywood News: প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget