এক্সপ্লোর

Anek Viral Scene: 'জাতীয় ভাষা' বিতর্কের মাঝে ভাইরাল আয়ুষ্মান খুরানার 'অনেক' ছবির বিশেষ দৃশ্য

Anek Viral Scene: সেই দৃশ্যে খুব সহজ অথচ খুব দৃঢ় কণ্ঠে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন অভিনেতা। কী সেই প্রশ্ন? অভিনেতাকে বলতে শোনা যায়, 'কেবলমাত্র ভারতীয় কী করে হয় মানুষ?'

নয়াদিল্লি: হিন্দি ভাষা নিয়ে বিতর্কে (National Language Row) উত্তাল দেশ ও তারকা মহল। আর এই পরিস্থিতির মাঝেই মুক্তি পেল আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) অভিনীত 'অনেক' (Anek) ছবির ট্রেলার। তাতেই বিতর্কের আগুনে যেন ঘি পড়ল।

'অনেক' ট্রেলার নেটিজেনদের প্রতিক্রিয়া

ট্রেলারের শেষের দিকের একটি নির্দিষ্ট দৃশ্য ভাইরাল হয়েছে বিপুল পরিমাণে। সেই দৃশ্যে খুব সহজ অথচ খুব দৃঢ় কণ্ঠে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন অভিনেতা। কী সেই প্রশ্ন? অভিনেতাকে যা বলতে শোনা যায় তার বাংলা করলে দাঁড়ায়, 'উত্তর ভারতীয় নয়, দক্ষিণ ভারতীয় নয়, পূর্ব ভারতীয় নয়, পশ্চিম ভারতীয় নয়। কেবলমাত্র ভারতীয় কী করে হয় মানুষ?' আর আজকের ভারতে দাঁড়িয়ে এই প্রশ্ন নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই প্রশ্ন খুবই প্রাসঙ্গিক বলে মনে করছে নেটমহল। 

আর পর্দায় আয়ুষ্মান খুরানার এই প্রশ্ন অধিকাংশ নেটিজেনের মনেই নাড়া দিয়েছে। বিশেষত সাম্প্রতিক কালে ঘটে যাওয়া কিচ্চা সুদীপ ও অজয় দেবগণের ট্যুইটার-তর্কের পর। যেখানে কেবল কার ভাষা কী এবং কোন ভাষা রাষ্ট্রীয় ভাষা, এই নিয়ে তর্ক বেঁধেছিল দুই তারকার মধ্যে।

'অনেক' ছবির মূল বিষয়

'অনেক' ছবিটি উত্তর-পূর্ব ভারতের (North-East India) বিদ্রোহ এবং রাজনৈতিক অস্থিরতাকে তুলে ধরবে। দেশের ভেতরেই যে বর্ণবৈষম্য এবং ভাষাগত রাজনীতির শিকার হন মানুষ, সেই বিষয়গুলিও তুলে ধরবে এই ছবি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Benaras (@benarasmediaworks)

এই ছবি দেখাবে কীভাবে একটি নির্দিষ্ট ভাষা একজন নাগরিকের 'ভারতীয়' (Indian) হয়ে ওঠার মাপকাঠি হতে পারে। আয়ুষ্মান এই ক্ষেত্রে হিন্দির উদাহরণ উদ্ধৃত করেছেন এবং প্রশ্ন তুলছেন যে একটি ভাষা কীভাবে সংজ্ঞায়িত করতে পারে কে একজন ভারতীয় এবং কে নয়।

আরও পড়ুন: KGF 2 Collection: ফের রেকর্ড! বিশ্বে ১১০০ কোটির গণ্ডি পার করল 'কেজিএফ: চ্যাপ্টার ২'

অনুভব সিন্হা যিনি তাঁর চলচ্চিত্রের মাধ্যমে সামাজিক বিভিন্ন বিষয়কে তুলে ধরার জন্য পরিচিত, তিনি আবারও তাঁর পরবর্তী ছবি নিয়ে ভাবিয়ে তুলেছেন দেশবাসীকে।

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget