এক্সপ্লোর

Shah Rukh Khan: ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে 'পাঠান', নিষিদ্ধ করার দাবিতে এক সুর শাসক-বিরোধীর

'Pathaan' Update: ১২ তারিখ মুক্তি পেয়েছে 'পাঠান' ছবির প্রথম গান 'বেশরম রং'। গানটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হলেও সেই গানেরই একটি পোশাক নিয়ে আপত্তি তুলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

নয়াদিল্লি: প্রথম গান মুক্তি পেতেই মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ধাক্কা। শাহরুখ খান (Shah Rukh Khan) ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) আগামী ছবি 'পাঠান' (Pathaan) মধ্যপ্রদেশে সমস্যার সম্মুখীন হতে পারে। সে রাজ্যের শাসক দল ও বিরোধী দল, উভয়েই অভিনেত্রী গেরুয়া পোশাক (saffron outfit) পরার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

মধ্যপ্রদেশে সমস্যার মুখে 'পাঠান'

১২ তারিখ মুক্তি পেয়েছে 'পাঠান' ছবির প্রথম গান 'বেশরম রং'। গানটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হলেও সেই গানেরই একটি পোশাক নিয়ে আপত্তি তুলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তাঁর মতে ছবির পোশাক ও দৃশ্যগুলি 'অশ্লীল এবং নিন্দনীয়'। তিনি জানিয়ে দেন, ওই দৃশ্য বা পোশাক হয় বদলাতে হবে নয়তো মধ্যপ্রদেশে ছবির মুক্তি নিয়ে চিন্তাভাবনা করতে হবে তাঁদের। 

এই বিতর্কের মধ্যে মুখ খুলেছেন নরোত্তম মিশ্র। তিনি বলেন, 'অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পোশাক অত্যন্ত আপত্তিকর এবং গানটি নোংরা মানসিকতা নিয়ে শ্যুট করা হয়েছে। গানের দৃশ্য ও পোশাক পরিবর্তন করতে হবে, নয়তো মধ্যপ্রদেশে ছবির প্রদর্শনের বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।' একইসঙ্গে দীপিকা পাড়ুকোন 'টুকড়ে টুকড়ে' গ্যাং-এর সমর্থক বলেও কটাক্ষ করেন তিনি।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা গোবিন্দ সিংহও এই গানে অভিনেত্রীর পোশাকের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সাংবাদিকদের বুধবার তিনি বলেন, 'গানের দৃশ্য ও পোশাক অত্যন্ত আপত্তিকর। ভারতীয় সংস্কৃতিতে এ ধরনের জিনিস গ্রহণযোগ্য নয়।'

আরও পড়ুন: Tu Jhoothi Main Makkaar: বড়পর্দায় প্রথম রণবীর-শ্রদ্ধা জুটি, প্রকাশ্যে 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর টিজার

দক্ষিণপন্থী সংস্কৃতি বাঁচাও মঞ্চও এর সঙ্গে যোগ দিয়েছে এবং এই ছবি "গেরুয়া রংকে অশ্লীলতার সঙ্গে নির্লজ্জ" করছে দাবি করে এর বিরুদ্ধে প্রতিবাদ করে। সংস্কৃতি বাঁচাও মঞ্চের সদস্যরা দীপিকা পাড়ুকোনের পোশাকের বিরুদ্ধে প্রতিবাদ করেন। চন্দ্রশেখর তিওয়ারি বলেন, 'আমাদের গেরুয়া পোশাকের অপমান, যা সংস্কৃতি বাঁচাও মঞ্চ সহ্য করবে না। শাহরুখ খান, যখন হিন্দুরা আপনার সিনেমা বয়কট শুরু করল, তখন আপনার বৈষ্ণোদেবীর কথা মনে পড়ল। আপনাকে সমগ্র হিন্দু জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং সিনেমা থেকে গানটি বাদ দিতে হবে কারণ ভারতবাসীই আপনাকে সুপারস্টার বানিয়েছে। শাহরুখ খান, কেন এরকম কাণ্ড করে বারবার নিজের ভাবমূর্তি নষ্ট করেন? দেশের প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।'

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget