এক্সপ্লোর

Ayushmann Khurrana: আয়ুষ্মান খুরানার কাঁধে নতুন দায়িত্ব দিল ইউনিসেফ ইন্ডিয়া

Ayushmann Khurrana Update: নতুন এই দায়িত্ব পেয়ে আয়ুষ্মান বলেন, 'ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসাবে ইউনিসেফ ইন্ডিয়ার সঙ্গে শিশু অধিকারের জন্য আমার উদ্যোগকে এগিয়ে নেওয়া সত্যিই সম্মানের।'

মুম্বই: বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) মুকুটে জুড়ল নয়া পালক। এমনিতেই তিনি অন্য ধরনের চিত্রনাট্য বা অফবিট গল্পে অভিনয় করার জন্য খ্যাত ও প্রশংসিত। তারই সঙ্গে উপরি পাওনা, শনিবার, আয়ুষ্মান খুরানাকে ইউনিসেফ ইন্ডিয়ার (UNICEF India) শিশু অধিকারের ন্যাশনাল অ্যাম্বাসেডর (National Ambassador of Child Rights) হিসেবে নিযুক্ত করা হল।

UNICEF ইন্ডিয়ার নতুন ন্যাশনাল অ্যাম্বাসেডর

UNICEF ইন্ডিয়ার নতুন ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হল অভিনেতা আয়ুষ্মান খুরানার নাম। দায়িত্ব হিসেবে আয়ুষ্মান ইউনিসেফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন প্রতিটি শিশুর বেঁচে থাকার, উন্নতি লাভের, সুরক্ষিত হওয়ার পাশাপাশি যে সমস্ত সিদ্ধান্ত তাঁদের চিন্তায় ফেলে সেগুলির জন্য নিজেদের কণ্ঠ এবং এজেন্সিকে প্রচারের ক্ষেত্রে।

নতুন এই দায়িত্ব পেয়ে আয়ুষ্মান বলেন, 'ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসাবে ইউনিসেফ ইন্ডিয়ার সঙ্গে শিশু অধিকারের জন্য আমার উদ্যোগকে এগিয়ে নেওয়া সত্যিই সম্মানের। ভারতে শিশু এবং কিশোর-কিশোরীদের যে সমস্যাগুলির মুখোমুখি হতে হয় সে সম্পর্কে আমি খুবই আবেগপূর্ণ। ইউনিসেফের সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে আমি শিশুদের সঙ্গে কথা বলেছি, ইন্টারনেট নিরাপত্তা, সাইবার বুলিং, মানসিক স্বাস্থ্য, লিঙ্গ সমতা নিয়ে আলোচনা করেছি। ইউনিসেফের সঙ্গে এই নতুন ভূমিকায়, আমি শিশুদের অধিকারের জন্য শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠব, বিশেষ করে তাদের জন্য সবচেয়ে বেশি লড়ব যারা এমন সমস্যার সম্মুখীন সবচেয়ে বেশি হয়।'

শিশুদের বিরুদ্ধে হিংসা বন্ধ করা এবং বৃহত্তর শিশু অধিকার এজেন্ডা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য ২০২০ সালের সেপ্টেম্বরে আয়ুষ্মানকে ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত করা হয়েছিল। সম্প্রতি, তিনি বিশ্ব শিশু দিবস ২০২২-এ লিঙ্গ অন্তর্ভুক্তিমূলক খেলাধুলার মাধ্যমে অন্তর্ভুক্তি এবং অ-বৈষম্যের ওপর নজর দিয়েছিলেন, ছিলেন সচিন তেন্ডুলকর, ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাষ্ট্রদূত এবং সারা ভারত থেকে এই ইভেন্টে অংশগ্রহণকারী ছেলেমেয়েরা।

তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তির পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেও ঘোষণা করেন অভিনেতা। একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসেডর হয়ে সম্মানিত। আমি গত দুই বছর ধরে ইউনিসেফের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত আছি এবং ভারত জুড়ে প্রতিটি শিশুর অধিকারের পক্ষে কথা বলার অপেক্ষায় আছি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayushmann Khurrana (@ayushmannk)

আরও পড়ুন: Iman Chakraborty: আবীরের রঙে, সুরে বসন্তকে আহ্বান, উৎসব করতে প্রতিবছর শিকড়ের কাছেই ফেরেন ইমন

অন্যদিকে, কর্মক্ষেত্রে, মুক্তির অপেক্ষায় তাঁর নতুন ছবি 'ড্রিম গার্ল ২'। প্রায় চার বছর আগে মুক্তি পায় 'ড্রিম গার্ল', তারই দ্বিতীয় ভাগ এই ছবি। তবে এবার নায়িকা হিসেবে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget