এক্সপ্লোর

Panchayat Actor: দৈনিক রোজগার ছিল ১০০ টাকা, তুলো বিক্রি করে সংসার চালাতেন 'পঞ্চায়েত' খ্যাত বিনোদ

Panchayat Actor Ashok Pathak: পর্দায় যাঁকে 'বিনোদ' বলেই চেনেন দর্শক, সেই অভিনেতার আসল নাম অশোক পাঠক

কলকাতা: 'পঞ্চায়েত' তাঁকে দিয়েছে খ্যাতি, পরিচিতি। যদিও তাঁর নিজের নামের চেয়ে তিনি এখন বেশি পরিচিত 'বিনোদ' বলেই। 'পঞ্চায়েত'-এর প্রতিটা সিজনেই এই বিনোদের উপস্থিতি যেন আলাদা মাত্রা যোগ করে। তাঁর অভিনয়ে যেমন রয়েছে অদ্ভুত এক সারল্য, তেমনই অনাবিল হাস্যরস। তাঁর কথা বলার ধাঁচ থেকে শুরু করে সংলাপের মধ্যে মিশিয়ে দেওয়া সারল্য, সবকিছুই দাগ কেটে যায় দর্শকদের মনে। পর্দায় যাঁকে 'বিনোদ' বলেই চেনেন দর্শক, সেই অভিনেতার আসল নাম অশোক পাঠক। তবে তাঁর কীর্তি কিন্তু শুধুমাত্র 'পঞ্চায়েত' -এর ফুলেরাতেই সীমাবদ্ধ নয়। এই অভিনেতা পা রেখেছেন কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায়। তাঁর চলচ্চিত্র 'সিস্টার মিডনাইট'-তাঁকে কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার টিকিট এনে দিয়েছে। কিন্তু অশোকের এই আলো ঝলমলে সফরের পিছনে রয়েছে অনেক অজানা গল্প।

জন্ম বিহারে, সঙ্গী দারিদ্র

অশোক পাঠকের জন্ম হয়েছিল বিহারের একটি গ্রামে। পরিবার সচ্ছল নয়, ছোটবেলা থেকেই অশোকের সঙ্গী হয়েছিল দারিদ্র। একটু বড় হতে, সংসারের জন্য রোজগারের চেষ্টা করতে থাকে অশোক। সেই সময়ে তাঁর কাকার সঙ্গে তুলো বিক্রি করতেন তিনি। দিনে আয় হত মাত্র ১০০ টাকা। অশোক জানিয়েছেন, তিনি অভাবকে এতটা কাছ থেকে দেখেছেন যে পরবর্তীকালে সেই অভিজ্ঞতা তাঁর অভিনয় জীবনে কাজে লেগেছে। স্কুল জীবন শেষ করার পরে অশোক হরিয়ানায় চলে আসেন ও কলেজে ভর্তি হন।

কলেজে পড়াকালীনই অশোকের পরিচিতি থিয়েটারের সঙ্গে। কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই অশোক প্রথম বুঝতে পারেন, তাঁর থিয়েটারের প্রতি আগ্রহ রয়েছে। সেই থেকেই নিয়মিত থিয়েটারে অভিনয় করতে শুরু করেন তিনি। একবার একটি অভিনয় করে, ৪০ হাজার টাকা পারিশ্রমিক পান অশোক। ঠিক করে ফেলেন, সেই টাকা নিয়েই ভাগ্য পরীক্ষা করতে পাড়ি দেবেন মুম্বই। একটি সাক্ষাৎকারে অশোক বলেছিলেন. 'আমার বাবা (রাম নরেশ পাঠক) একজন দিন মজুর ছিলেন, গ্রামে থাকতেন। আমি পড়াশোনায় ভাল ছিলাম না। সুপারিশের ভিত্তিতে, আমি স্নাতক হওয়ার জন্য সিআরএম জাট কলেজে ভর্তি হয়েছিলাম, তবে সেটাই আমার জীবন পরিবর্তন করে দেয়। যুব উৎসবে, আমি সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলাম এবং আমরা জাতীয় পর্যায়েও জিতেছিলাম। আমি (অভিনেতা) আশুতোষ রানা স্যারের কাছ থেকে পুরস্কৃত হয়েছিলাম। আমার ছবি সর্বত্র ছিল (সংবাদপত্রে), এটা একটি ছিল বিশাল ব্যাপার ছিল আমাদের সবার কাছে। তারপর পরিবার আমায় বলল. ‘যেটা ভাল লাগে, সেটাই কর’

মায়ানগরীর স্বপ্নসফর

মুম্বই আসার পর, অশোক ধীরে ধীরে বিভিন্ন জায়গায় অডিশন দিতে শুরু করেন, এখানে সেখানে ছোটখাটো চরিত্রে অভিনয় করতে থাকেন। খুব ধীরে ধীরেই কাজ পাচ্ছিলেন তিনি, তবে প্রতিটি চরিত্র তাঁর দক্ষতা বাড়িয়ে তুলছিল আর তাঁকে যেন সাফল্যের আরও কাছাকাছি নিয়ে আসছিল। অবশেষে তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দিল 'পঞ্চায়েত'। দুর্গেশ কুমার অর্থার পর্দার ভূষণের সঙ্গে অশোকের জুটিতে মানুষ ভালবাসলেন। একটি সাক্ষাৎকারে অশোক বলেন, 'আমি ২০১১ সাল থেকে এই ইন্ডাস্ট্রিতে আছি এবং বিট্টু বস (২০১২), ১০২ নট আউট (২০১৮) এবং সেক্রেড গেমসের মতো বেশ কয়েকটি ভালো কাজের অংশ হয়েছি, তবে বিনোদের চরিত্র আমার জীবন বদলে দিয়েছে... সবাই চিনতে শুরু করেছে। অনেক ভালোবাসা পাচ্ছি এবং এটাই সবচেয়ে বড় সম্পদ'

ফুলেরা থেকে ফ্রান্স

অশোকের ছবি ‘সিস্টার মিডনাইট’ কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টরস ফোর্টনাইটে প্রদর্শিত হয়েছিল। ছবিতে রাধিকা আপ্টেও ছিলেন এবং ছবিটি ১০ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল। গ্রামের রাস্তায় তুলো বিক্রি করা থেকে কান-এর লাল গালিচায় হাঁটা, অশোকের সফর শোনায় স্বপ্নের মতোই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget