এক্সপ্লোর

Urvashi Rautela Hospitalised: শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত, হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঊর্বশী রাউতেলা

Urvashi Rautela: আগামী ছবির শ্যুটিং করতে গিয়ে আহত। অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছিল। তখনই গুরুতর চোট পান অভিনেত্রী।

নয়াদিল্লি: হায়দরাবাদে হাসপাতালে ভর্তি করা হল অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকে (Urvashi Rautela Hospitalised)। তাঁর নতুন ছবি 'এনবিকে ১০৯'-এর (NBK 109) শ্যুটিং করার সময় চোট পান তিনি। অ্যাকশন দৃশ্যে (Action Sequence) শ্যুটিং করতে গিয়েই গুরুতর জখম হন অভিনেত্রী। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই খবর নিশ্চিত করে তাঁর টিমের তরফ থেকে একটি বিবৃতিও জারি করা হয়েছে। 

হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঊর্বশী রাউতেলা, কী জানাচ্ছে তাঁর টিম?

হায়দরাবাদে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলাকালীন গুরুতর আহত হন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। তাঁর টিমের তরফে হাসপাতালে ভর্তি হওয়ার খবরে সিলমোহর দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে অভিনেত্রীর 'ভয়ানক ফ্র্যাকচার' হয়েছে। হায়দরাবাদের সেরা চিকিৎসা তিনি পাচ্ছেন বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। 'এনবিকে ১০৯' ছবিতে অভিনয় করছেন নন্দমুরি বালাকৃষ্ণা ও ববি দেওলও। ছবির তৃতীয় দফার শ্যুটিং সারছিলেন ঊর্বশী, হায়দরাবাদে।                                                    

২০২৩ সালের নভেম্বর মাসে 'এনবিকে ১০৯' ছবির শ্যুটিং শুরু হয়। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে প্রকাশ রাজ, দুলকর সলমানকেও। 'এনবিকে ১০৯' ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন নাগা ভামসি এস ও সাই সৌজন্য, তাঁদের সংস্থার নাম 'সিতারা এন্টারটেনমেন্টস' ও 'ফরচুন ফোর সিনেমা'। 'শ্রীকারা স্টুডিওস' এই ছবির নিবেদক। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন থমন এস। 'এনবিকে ১০৯' ছবি লিখেছেন ও পরিচালনা করছেন ববি কোল্লি। গত মাসে নন্দমুরী বালাকৃষ্ণার জন্মদিন উপলক্ষ্য়ে ছবির প্রথম লুক পোস্টার প্রকাশ্যে আনেন নির্মাতারা।

 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget