এক্সপ্লোর

Ushashi Ray: খোলা চুল, ভয় ধরানো চাহনি... এ কোন উষসী!

Ushashi Ray as Ghost: এই সিরিজ নিয়ে উষসী বলছেন, 'অভিমুন্য মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছিলাম। একটা হরর ছবির অংশ হওয়া এমনিতেই একটা অন্যরকম অভিজ্ঞতা'

কলকাতা: লম্বা চুল এলোমেলো হয়ে ছড়িয়ে আছে মুখের চারিদিকে। চোখের চাউনিতে রহস্য? নাকি ভৌতিক কিছু? 'পেত্নি'-র বেশে এ কোন উষসী রায় (Ushashi Ray)! আজ প্রকাশ্যে এল 'আড্ডা টাইমস' (Adda Times)-এর নতুন ওয়েব সিরিজ 'পেত্নি' (Patni)-র টিজার ও ফার্স্ট লুক। 

অভিমুন্য মুখোপাধ্যায় (Abhimanyu Mukherjee) পরিচালিত এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় রয়েছেন উষসী। অন্যান্য ভূমিকায় রয়েছেন জেসমিন রায় (Jasmine Roy), কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), শুভ্রজিৎ দত্ত (Subhrajit Dutta) ও অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)। আদ্যপান্ত রহস্য আর হাড়হিম করা ভয়ে মোড়া এই ওয়েব সিরিজ মুক্তি পাবে চলতি মাসেই। 'আড্ডা টাইমস'-এর ওয়েব প্ল্যাটফর্মে। 

এই গল্পের শুরু হয় চার বন্ধুকে নিয়ে। নীলেষ, জুঁই, শোভন ও রাকা সেন। চার বন্ধু মিলে মধ্যরাতে একটি ড্রাইভে বেরোয়। উদ্দেশ্য নিছক মজা। কিন্তু এই সফরেরই পরিণতি হয় ভয়াবহ। হঠাৎ এক অলৌকিকভাবে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। আর তারপর থেকেই, হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায় বন্ধু রাকা। কিন্তু ঠিক কোন উপায়ে রাকাকে ফিরিয়ে আনবে বন্ধুরা? এখানে পুলিশের ভূমিকায় দেখা যাবে কাঞ্চনকে। এই প্রথম ওয়েব সিরিজে কাজ করছেন অর্ণবও। 

এই সিরিজ নিয়ে পরিচালক বলছেন, 'পেত্নির গল্প লিখেছেন, পদ্মনাভ দাশগুপ্ত। এই সিরিজের মধ্যে যেমন সাসপেন্স রয়েছে, তেমনই রয়েছে থ্রিলার ও হরর এলিমেন্টও। আমরা এই গল্পটাকে অনন্য করে তুলে ধরতে চেয়েছি। তবে কেবল ভয় নয়, সিরিজটির মধ্যে একটি আবেগের অংশও রয়েছে।'

এই সিরিজ নিয়ে উষসী বলছেন, 'অভিমুন্য মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছিলাম। একটা হরর ছবির অংশ হওয়া এমনিতেই একটা অন্যরকম অভিজ্ঞতা। তার ওপর, আমিই পেত্নির ভূমিকায় অভিনয় করেছি। তার ওপর আড্ডা টাইমসের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। অধীর আগ্রহে অপেক্ষা করছি জানার জন্য দর্শকদের কেমন লাগে।'

এই সিরিজটি নিয়ে জেসমিন বলছেন, 'আড্ডা টাইমস ও অভিমুন্য মুখোপাধ্যায়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। সবসময়েই আমার হরর যে কোনও স্টোরি বা ওয়েব সিরিজ ভাল লাগে। সেটাই আমার এই কাজটাকে হ্যাঁ বলার প্রাথমিক কারণ।'

১৭ নভেম্বর থেকে আড্ডা টাইমস ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Addatimes (@addatimes_)

আরও পড়ুন: Debashree Roy Exclusive: রাজনীতিতে অস্বস্তি হচ্ছিল, মনে হল অভিনয়েই ফেরা উচিত: দেবশ্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget