এক্সপ্লোর

Vaibhavi Upadhyaya: 'তুমি চিরকাল আমার হৃদয়ে সুরক্ষিত থাকবে', ইনস্টাগ্রামে আবেগঘন বৈভবী উপাধ্যায়ের হবু স্বামী

Jay Gandhi Pens Down An Emotional Note: সম্প্রতি আংটি বদল সেরেছিলেন। কথা ছিল বাকি জীবনটা একসঙ্গে হাতে হাত রেখে কাটাবেন। ভাগ করে নেবেন সুখ-দুঃখ। জীবনের চড়াই উতরাই একসঙ্গে পার করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

নয়াদিল্লি: গত সপ্তাহেই মর্মান্তিক দুর্ঘটনায় (car accident) প্রাণ হারান 'সারাভাই ভার্সেস সারাভাই' অভিনেত্রী বৈভবী উপাধ্যায় (Vaibhavi Upadhyaya)। হিমাচল প্রদেশে (Himachal Pradesh) হবু স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনার শিকার হন তাঁরা। সেই সময়ে তাঁর সঙ্গে ছিলেন তাঁর হবু স্বামী জয় গাঁধী (Jay Gandhi)। তিনি প্রাণে বেঁচে গেলেও চোখের সামনে মৃত্যু হয় প্রিয় মানুষের। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হবু স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট শেয়ার করলেন জয়। 

ইনস্টাগ্রামে প্রয়াত হবু স্ত্রীর জন্য খোলা চিঠি জয়ের

সম্প্রতি, ১৪ ফেব্রুয়ারি, আংটি বদল সেরেছিলেন। কথা ছিল বাকি জীবনটা একসঙ্গে হাতে হাত রেখে কাটাবেন। ভাগ করে নেবেন সুখ-দুঃখ। জীবনের চড়াই উতরাই একসঙ্গে পার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কে জানত, সেই সফর শুরুর আগেই থমকে যাবে। বৈভবী উপাধ্যায় ও জয় গাঁধী। বাগদান সেরেছিলেন। গিয়েছিলেন হিমাচল প্রদেশে রোড ট্রিপে। সেখানেই দুর্ঘটনা। প্রাণ হারালেন অভিনেত্রী।

এদিন নিজেদের একটি ছবি পোস্ট করে জয় লেখেন, 'প্রত্যেকদিনের প্রত্যেক মিনিট তোমার কথা মনে পড়ে। তুমি কখনও সম্পূর্ণ চলে যেতে পারবে না, আমি সবসময় তোমাকে আমার হৃদয়ে সুরক্ষিত রাখব। খুব তাড়াতাড়ি ছেড়ে গেলে। শান্তিতে থেকো আমার গুণ্ডি, খুব ভালবাসি।'

এর আগে এক বিনোদন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন,  'মানুষ ধরেই নেন যে রোড ট্রিপে সকলেই জোরে গাড়ি চালায়, কিন্তু এক্ষেত্রে তেমনটা ঘটেনি। আমাদের গাড়ি দাঁড় করানো ছিল এবং একটা ট্রাক পাস করার অপেক্ষায় ছিলাম। আমি খুব বেশি কথা বলার মতো অবস্থায় নেই, কিন্তু আমি নিশ্চিত করতে চাইছিলাম যে আমরা সিটবেল্ট পরিনি বা জোরে গাড়ি চালাচ্ছিলাম এমন ধারণা করে ফেলবেন না।'

অন্যদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বৈভবীর ভাই অঙ্কিত। কীভাবে তিনি খবর পান, জানান। অঙ্কিতের কথায়, 'আমি হিমাচল প্রদেশ পুলিশের থেকে খবর পাই। ওঁরা জানান যে আমার বোন বৈভবী এক পথ দুর্ঘটনায় মারা গেছে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। অসাড় হয়ে গিয়েছিলাম। আমাকে জানানো হয় যে কোনও ভারী যান ওঁদের গাড়ি পিষে দিয়ে যায়, তাও প্রায় পুরোটা পেরিয়ে আসার পর শেষ মুহূর্তে, এবং ওদের গাড়ি একেবারে খাদে গিয়ে পড়ে। আমার বোন গাড়ি থেকে ছিটকে পড়ে বাইরে।' তিনিও জানান যে জয় গাড়ি দ্রুত চালাচ্ছিলেন তাও না, বৈভবী সিটবেল্ট পরেননি এমনও না। সবটাই ভুয়ো তথ্য। তাঁরা মদ্যপও ছিলেন না, দাবি অঙ্কিতের।

আরও পড়ুন: Weight Loss Program : ওজন কমাতে কীভাবে সাহায্য করে থালার মাপ ! অবাক করবে পুষ্টিবিদের এই ভিডিও 

প্রসঙ্গত, অঙ্কিত ও বৈভবীর মা-বাবা অস্ট্রেলিয়ায় ছিলেন। সেখানেই ফোন করে বোনের দুর্ঘটনার কথা জানানো হয়, কিন্তু মর্মান্তিক পরিণতির কথা বলা হয়নি তাঁদের প্রথমে। সেখান থেকে মুম্বই ফেরার পরে তাঁদেরকে বৈভবীর মৃত্যুর কথা জানানো হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget