এক্সপ্লোর

Valentine Day 2021: প্রেমদিবসে নুসরত-নিখিল যুদ্ধ! ফের বিচ্ছেদের ইঙ্গিত?

প্রেমদিবসে সম্পর্কে ফাটলের আভাস? বিচ্ছেদের ইঙ্গিত? সোশ্যাল মিডিয়ায় নিখিল জৈনের পোস্ট ঘিরে ছড়াল জল্পনা। যদিও ভ্যালেন্টাইন্স ডে তে নুরসত জাহানের পোস্টে থাকল ফুল, প্রেমের পরশ।

কলকাতা: প্রেমদিবসে সম্পর্কে ফাটলের আভাস? বিচ্ছেদের ইঙ্গিত? সোশ্যাল মিডিয়ায় নিখিল জৈনের পোস্ট ঘিরে ছড়াল জল্পনা। যদিও ভ্যালেন্টাইন্স ডে তে নুরসত জাহানের পোস্টে থাকল ফুল, প্রেমের পরশ।

নুসরত জাহান আর নিখিল জৈন। ২০১৯ এর শুরুর দিক থেকেই চর্চার একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল এই দুই নাম। তুরস্কের বোদরুমে স্বপ্নের বিয়ে, তারপর মসৃণ জীবন। অনেক যুগলকেই কাপল গোল দিয়েছে এই জুটি। কিন্তু এক বছর কাটতে না কাটতেই তাঁদের সম্পর্কের ভাঙন নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। শোনা যায়, এখন নাকি একসঙ্গে থাকছেন না নুসরত-নিখিল। অন্যদিকে নুসরতের সঙ্গে আজমেঢ় শরিফে গিয়েছিলেন যশ। তারপর থেকেই সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছে রুপোলি পর্দার এই জুটিকে নিয়েও। যদিও সবকিছুকে থোড়াই কেয়ার করে নুসরতের জন্মদিন থেকে শুরু করে নতুন ছবির প্রিমিয়ারে হাজির হয়ে যাচ্ছেন যশ।

সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে পোস্ট নেই বহুদিন। কিন্তু আজ ভ্যালেন্টাইন্স ডে। সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেন নিখিল। সেই ছবিতে তেমন বিশেষত্ব না থাকলেও চোখ টানে ক্যাপশন। নিখিল লিখেছেন,‘আমি দুঃখিত। তুমি আমায় যে কথাটা দিয়েছিলে আমি সেটার ব্যাপারে বলতে চাইছি। সবকিছু বদলে গিয়েছে। কেউ বদলে গিয়ে সম্পূর্ণ অন্য একটা মানুষ হয়ে গিয়েছে। আমি কিন্তু সেই একই আছি।’

নাম না করলেও নেটিজেনদের ধারণা, নিখিল এই পোস্টে নুসরতকেই ইঙ্গিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বার্তা দিয়েছেন পাশে থাকার। নিখিলকে সমবেদনাও জানিয়েছেন অনেকে।

অন্যদিকে আজ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ৩টি ছবি পোস্ট করেন নুসরত জাহান। ফুল হাতে হালকা মেকআপে একেবারে তরতাজা দেখাচ্ছে নুসরতকে। তিনি লিখেছেন, ‘আজীবন আমাদের হৃদয়ে ভালোবাসার ফুল ফুটুক। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।’

নুসরত-নিখিলের সম্পর্কে কি সত্যিই ভাঙন ধরেছে? এই প্রশ্নের উত্তরে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন ২ জনেই। অন্যদিকে সম্পর্ক নিয়ে মুখ খুলতে চাননি যশও। তবে কি সত্যিই বদলে গিয়েছেন নুসরত? আর এখনও স্ত্রীর অপেক্ষায় নিখিল? উত্তরটা অজানা টলিপাড়াও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jaan Kumar Sanu: নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
Omi Vaidya on Sonam Wangchuk: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
CJI Surya Kant: ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
Supreme Court on Mannat Expansion: ‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..

ভিডিও

BJP Government in Bengal | আর্থিক অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট তদন্তে রাজ্যে গঠিত হল কমিশন
Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget