এক্সপ্লোর

Annu Kapoor Health Update: হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনু কপূর, অবস্থা স্থিতিশীল

Annu Kapoor: অনু কপূর প্রায় একশোটিরও বেশি ছবি, একাধিক টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। শুধু তাই নয়, তিনি একাধারে, গায়ক, পরিচালক, রেডিও জকি, টিভি সঞ্চালকও।

নয়াদিল্লি: শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন বর্ষীয়ান অভিনেতা অনু কপূর (Veteran actor Annu Kapoor)। দিল্লির 'স্যার গঙ্গা রাম' হাসপাতালে (Sir Ganga Ram hospital ) ভর্তি ছিলেন। ২৬ তারিখে হঠাৎ বুকে অস্বস্তি (Chest Discomfort) হওয়ায় তাঁকে হাসাপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনু কপূর

প্রবীণ অভিনেতা ও সঞ্চালক অনু কপূর বাড়ি ফিরেছেন হাসপাতাল থেকে। ৬৬ বছর বয়সী অভিনেতার বুকে সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় চলতি মাসের ২৬ তারিখ। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি টিম তাঁর চিকিৎসা করেন।

হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, 'শ্রী অনু মদন লাল কপূর যিনি ২৬ জানুয়ারি ভোরে বুকে অস্বস্তির অভিযোগ নিয়ে স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন আজ তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ডা. জে পি এস শনে, ডা. রাজনিশ জৈন, ডা. রাজীব পাসে, ডা. বি এস বিবেক ও ডা. সুশান্ত ওয়াত্তল দ্বারা গঠিত কার্ডিওলজি টিম তাঁর চিকিৎসা করেছে।'

ডা. জৈন বলেন, 'অনু কপূর এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।'

এর আগে, হাসপাতালের তরফে একটি বিবৃতিতে বলা হয়, 'অনু কপূরকে বুকের সমস্যার জন্য ভর্তি করা হয়েছিল। তিনি কার্ডিওলজিতে ডাঃ সুশান্ত ওয়াত্তলের অধীনে ভর্তি আছেন। তিনি বর্তমানে স্থিতিশীল এবং সেরে উঠছেন।'

প্রসঙ্গত, অনু কপূর প্রায় একশোটিরও বেশি ছবি, একাধিক টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। শুধু তাই নয়, তিনি একাধারে, গায়ক, পরিচালক, রেডিও জকি, টিভি সঞ্চালকও। তিনি দুবার জাতীয় পুরস্কার জয়ী, একবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী, দুবার ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ী। তাঁর সাফল্যের তালিকা বলতে শুরু করলে শেষ হওয়া কঠিন। 

আরও পড়ুন: 'Almost Pyaar With DJ Mohabbat': অনুরাগ কাশ্যপের ছবিতে এবার 'ডিজে মহব্বত' ভিকি কৌশল

অনু কপূরের প্রথম ছবি অমিতাভ বচ্চনের বিপরীতে, ১৯৭৯ সালের 'কালা পত্থর'। ১৯৮৪ সালে 'উৎসব' মুক্তির পর তিনি ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন। ১৯৯৪ সাল থেকে ২০০৫ পর্যন্ত, ১১ বছর ধরে তিনি গানের রিয়েলিটি শো 'অন্তাক্ষরী'র (Antakshari) সঞ্চালক ছিলেন। অন্যদিকে তাঁর আগামী ছবি 'ড্রিম গার্ল ২' (Dream Girl 2) মুক্তির অপেক্ষায়। 'ড্রিম গার্ল' ছবিতেও তিনি ছিলেন। সেখানে আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। 'ড্রিম গার্ল ২'-এ আয়ুষ্মানের সঙ্গে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে (Ananya Panday)। ২৩ জুন মুক্তি পাবে এই ছবি।

সেরা শিরোনাম

Aamir Khan Marriage: বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget