এক্সপ্লোর

'Almost Pyaar With DJ Mohabbat': অনুরাগ কাশ্যপের ছবিতে এবার 'ডিজে মহব্বত' ভিকি কৌশল

Vicky Kaushal: এই চরিত্র সম্পর্কে ভিকি কৌশল বলেন, 'অনুরাগ স্যর আমার মেন্টর, বন্ধু এবং একাধিক ক্ষেত্রে সিনেমার দুনিয়ায় উনিই আমার জানলা। আমাকে এই চরিত্রের কথা বলার সঙ্গে সঙ্গেই আমি রাজি হয়ে যাই।'

নয়াদিল্লি: ছবির নাম ঘোষণা হয়েছিল আগেই। কিন্তু নাম চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়ে চলছিল বিস্তর জল্পনা। কথা হচ্ছে অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) পরিচালিত নতুন ছবি 'অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত' (Almost Pyaar with DJ Mohabbat)। পরিচালকই জানালেন নাম ভূমিকায় থাকা অভিনেতার নাম। ডিজে মহব্বতের ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকে (Vicky Kaushal)। 

ডিজে মহব্বতের ভূমিকায় দেখা মিলবে ভিকি কৌশলের 

এই নিয়ে চতুর্থবার একসঙ্গে কাজ করতে চলেছেন ভিকি কৌশল ও অনুরাগ কাশ্যপ। তৈরি হচ্ছে অনুরাগ কাশ্যপের নতুন প্রজন্মের রোম্যান্টিক ঘরানার ছবি 'অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত'। সেখানে নতুন রূপে দেখা মিলবে ভিকি কৌশলের। এই প্রসঙ্গে পরিচালক বলেন, 'এই ছবির অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ডিজে মহব্বত, তাই আমি স্পেশাল কাউকে চেয়েছিলাম এই চরিত্রের জন্য। ডিজে মহব্বত হচ্ছে ভালবাসার কণ্ঠ, এবং দুটি গল্পের মধ্যের যোগসূত্র এবং এমন কাউকে চেয়েছিলাম যার মধ্যে এই মিশেলটা আছে। এমন কেউ যাকে মানুষ বিশ্বাস করে। ভিকি আমার জন্য সেরকমই একজন মানুষ। সবসময় নিজের মনের কথা বলে, কখনও ভুলে যায় না, তাঁর শ্রোতা এবং লোকেদের প্রতি এবং যে চরিত্রগুলিতে অভিনয় করে সেগুলির প্রতি কৃতজ্ঞ।'

এই চরিত্র সম্পর্কে ভিকি কৌশল বলেন, 'অনুরাগ স্যর আমার মেন্টর, বন্ধু এবং একাধিক ক্ষেত্রে সিনেমার দুনিয়ায় উনিই আমার জানলা। আমাকে এই চরিত্রের কথা বলার সঙ্গে সঙ্গেই আমি রাজি হয়ে যাই।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ALAYA F (@alayaf)

ছবির গল্প এক মেয়েকে ঘিরে, যে ডিজে মহব্বতের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং ভারতের এক ছোট শহরের গল্প। ট্রেলারেই বোঝা যায় যে এখনের প্রজন্ম ভালবাসা সম্পর্কে কী মনোভাব পোষণ করে। ছবিতে অভিনয় করবেন আলায়া এফ। ট্রেলারটি ডিজে-র প্রতি আলায়ার প্রেম অব্যাহত রাখে যতক্ষণ না সে স্থানীয় একটি ছেলের সঙ্গে পালিয়ে যায়। 

আরও পড়ুন: Ranbir Kapoor: রাগে অনুরাগীর ফোন ছুঁড়ে ফেলে দিলেন রণবীর?

দুটি ভিন্ন সমান্তরাল বাস্তব দুনিয়ায়, ছোট এবং বড় উভয় শহরেই নতুন প্রজন্মের প্রেম সেই যুগের প্রতিনিধিত্ব করে। ছবিতে আলায়া এফের সঙ্গে কর্ণ মেহতাকে দেখা যাবে। এই ছবির হাত ধরেই অভিনয়ে পা রাখছেন কর্ণ। ৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি। 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর
Naushad Siddique |
Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget