এক্সপ্লোর

Pradip Mukherjee Demise: প্রয়াত 'জন অরণ্য' অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়

Pradip Mukherjee: আজ সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কলকাতা: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় (Pradip Mukherjee Demise)। দীর্ঘদিন ধরে ফুসফুস জনিত সমস্যায় (lungs problem) ভুগছিলেন 'জন অরণ্য'-এর (Jana Aranya) সোমনাথ। আজ সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

'জন অরণ্য' থেকে বিদায় নিলেন 'সোমনাথ'

প্রয়াত হলেন সত্যজিৎ রায়ের (Satyajit Ray) কালজয়ী ছবি 'জন অরণ্য'-এর 'সোমনাথ' চরিত্রের। বিদায় নিলেন প্রবীণ অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে ভুগছিলেন ফুসফুস জনিত সমস্যায়। ভর্তি ছিলেন গোরাবাজার মিউনিসিপ্যালিটি হাসপাতালের ওপরের প্রাইভেট হাসপাতালে। সেখানেই আজ অর্থাৎ সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

১৯৭৬ সালে সত্যজিৎ রায়ের 'জন অরণ্য' ছবির হাত ধরে প্রচারের আলোয় আসেন অভিনেতা। এরপর অজস্র ছবিতে কাজ করেন তিনি। ১৯৭৮ সালের 'গোলাপ বউ', ১৯৭৯ সালের দৌড়, ১৯৮১ সালের 'দূরত্ব' থেকে শুরু করে ১৯৯২ সালের 'হীরের আংটি', 'শাখা প্রশাখা', 'দহন'-এর মতো ছবিতে কাজ করেছেন। 

শুধু পুরনো দিনেই নয়, ২০২১ সাল পর্যন্তও একাধিক আধুনিক ছবিতে কাজ করে গেছেন তিনি। 'উৎসব', 'যেখানে ভূতের ভয়', 'মাছ, মিষ্টি অ্যান্ড মোর', 'গয়নার বাক্স', 'বাদশাহী আংটি'. 'সজারুর কাঁটা', 'কহানি ২', 'তরুলতার ভূত' প্রমুখ ছবিতে তাঁর অনবদ্য অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

বিদীপ্তা চক্রবর্তীর শোকপ্রকাশ

এদিন সকালে দুঃসংবাদ পেতেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty)। এদিন ফেসবুকে অভিনেত্রী লেখেন, 'অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় চলে গেলেন। অনেক স্মৃতি, বেশ কিছু কাজ একসঙ্গে, আমার জীবনের প্রথম মেগা সিরিয়াল থেকে টেলিফিল্ম,ছবি। শেষ তোমার সঙ্গে দেখা ড্রাকুলা স্যার এর সেট এ। মনে পড়ছে সেদিনের কথা। শান্তিতে থেকো প্রদীপ কাকু।' (অপরিবর্তিত)

 

আরও পড়ুন: National Sports Day: '৮৩' থেকে 'এম. এস. ধোনি', বলিউডের ৫ ক্রীড়া বিষয়ক ছবি যা অনুপ্রাণিত করে

চলতি বছরের শুরু থেকেই একের পর এক দুঃসংবাদ বিনোদন দুনিয়ায়। প্রয়াত হয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, কিংবদন্তী পরিচালক তরুণ মজুমদার, গায়িকা নির্মলা মিশ্র প্রমুখ। শুধু বাংলা বিনোদন জগতেই নয়, শোকের ছায়া নেমেছে জাতীয় চলচ্চিত্র জগতেও। কলকাতায় এসে অনুষ্ঠানের পর মৃত্যু হয় বলিউড গায়ক কেকে-র। এছাড়া  শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ির মতো তারকারাও।

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'বিগ বসের বাড়িতে সবচেয়ে বেশি নাটক করে সৃজলা! আর দুর্নিবার...' এ কি বললেন সায়ক?
'বিগ বসের বাড়িতে সবচেয়ে বেশি নাটক করে সৃজলা! আর দুর্নিবার...' এ কি বললেন সায়ক?
Parambrata Chatterjee: কখনও তিনি গোয়েন্দা, ভূত আর রহস্যের খোঁজও করছেন পরিচালক পরমব্রত!
কখনও তিনি গোয়েন্দা, ভূত আর রহস্যের খোঁজও করছেন পরিচালক পরমব্রত!
Big Boss Bangla: বিগ বসের বাড়িতে শক্তিশালী প্রতিযোগী কে? আফশোস হয়? অবশেষে মুখ খুললেন অনিন্দ্য
বিগ বসের বাড়িতে শক্তিশালী প্রতিযোগী কে? আফশোস হয়? অবশেষে মুখ খুললেন অনিন্দ্য
Koel Mallick: কোয়েলকে প্রার্থী করার সমালোচনায় তথাগত, 'ব্যক্তিগত মত,' বললেন বিজেপির মুখপাত্র
কোয়েলকে প্রার্থী করার সমালোচনায় তথাগত, 'ব্যক্তিগত মত,' বললেন বিজেপির মুখপাত্র

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget