এক্সপ্লোর

Shiv Kumar Subramaniam Death: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা শিবকুমার সুব্রহ্মণ্যম

রবিবার প্রয়াত হন জনপ্রিয় অভিনেতা শিবকুমার সুব্রহ্মণ্যম (Shiv Kumar Subramaniam)। আজ মুম্বইতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শিবকুমার সুব্রহ্মণ্যমের প্রয়াণে শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে।

মুম্বই: বলিউডে শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা শিবকুমার সুব্রহ্মণ্যম (Shiv Kumar Subramaniam)। একাধিক হিট ছবিতে তিনি অভিনয় করেছেন। চিত্রনাট্যকার হিসেবে পেয়েছেন জাতীয় পুরস্কারও। রবিবার প্রয়াত হন জনপ্রিয় এই অভিনেতা। আজ মুম্বইতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শিবকুমার সুব্রহ্মণ্যমের প্রয়াণে শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে।

প্রয়াত শিবকুমার সুব্রহ্মণ্যম-

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক বিশিষ্ট ব্যক্তির পক্ষ থেকে শিবকুমার সুব্রহ্মণ্যমের প্রয়াণের কথা জানান হয়। ছবি নির্মাতা হনশল মেহতা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শিবকুমার সুব্রহ্মণ্যমের প্রয়াণের কথা জানিয়ে শোক প্রকাশ করেছেন। যদিও অভিনেতার মৃত্যুর কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। হনশল মেহতার পক্ষ থেকে আজ এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, 'অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের সকলকে জানানো হচ্ছে যে, আমাদের অত্যন্ত প্রিয় শিবকুমার সুব্রহ্মণ্যম প্রয়াত হয়েছেন। একাধিক উল্লেখযোগ্য কাজ করেছেন তিনিয অসাধারণ প্রতিভাবান এই অভিনেতার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ব্যক্তিগত ও পেশাদার জীবনে সকলের অত্যন্ত পছন্দের মানুষ ছিলেন শিবকুমার সুব্রহ্মণ্যম। তাঁর স্ত্রী দিব্যা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।'

আরও পড়ুন - Alia Ranbir Wedding: রণবীরের সঙ্গে বিয়ের গুঞ্জনে প্রথমবার মুখ খুললেন আলিয়া

মাত্র দু মাস আগেই ছেলেকে হারিয়েছেন শিবকুমার সুব্রহ্মণ্যম-

প্রয়াত অভিনেতা শিবকুমার সুব্রহ্মণ্যম অভিনয় করেছেন একাধিক ছবিতে। তাঁকে দেখা গিয়েছিল 'টু স্টেটস' ছবিতে। আলিয়া ভট্ট এবং অর্জুন কপূর অভিনীত এই ছবিতে আলিয়ার বাবার ভূমিকায় দেখা যায় তাঁকে। এছাড়াও শিবকুমার সুব্রহ্মণ্যমকে শেষবার দেখা গিয়েছে 'মীনাক্ষী সুন্দরেশ্বর' ছবিতে। যদিও এটি সিনেমা হলে নয়, মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। দীর্ঘ কেরিয়ারে শিবকুমার সুব্রহ্মণ্যম অভিনয় করেছেন বহু হিন্দি ছবিতে। 'টি স্টেটস' ছাড়াও, 'হিচকি', 'রকি হ্যান্ডসাম' ও আরও অনেক ছবিতে অভিনয় করেন। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, মাত্র দু মাস আগেই একমাত্র সন্তানকে হারান তিনি। তাঁর ছেলে জাহানের মৃত্যু হয়েছে মাত্র দু মাস আগে ব্রেন টিউমরের কারণে। ছেলের মৃত্যুশোক কাটিয়ে ওঠার আগেই প্রয়াত হলেন অভিনেতা।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget