এক্সপ্লোর

Krishna Demise: প্রয়াত জনপ্রিয় অভিনেতা কৃষ্ণ, বাবাকে হারালেন মহেশ বাবু

Mahesh Babu's Father Passes Away: সোমবার সকালে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হায়দরাবাদ: সময়টা ভালো যাচ্ছে না অভিনেতা মহেশ বাবুর। গত বছরের শেষ থেকে একে একে প্রিয়জনদের হারিয়ে ফেলছেন। প্রথমে গত বছরের শেষে তিনি হারালেন তাঁর মা-কে। চলতি বছরের শুরুতেই প্রয়াত হন তাঁর দাদা রমেশ বাবু। আর আজ পিতৃহারা হলেন দক্ষিণী ছবির সুপারস্টার মহেশ বাবু (Mahesh Babu)। বর্ষীয়ান তেলুগু অভিনেতা কৃষ্ণ (Krishna) প্রয়াত হলেন। জানা গিয়েছে, হায়দরাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার সকালে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (Krishna Passes Away)।

পিতৃহারা হলেন মহেশ বাবু-

জানা গিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর হায়দরাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তেলুগু ছবির জনপ্রিয় অভিনেতা কৃষ্ণ। সেখানেই আইসিইউতে চলছিল তাঁর চিকিতসা। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গাচ্চিবোলির কন্টিনেন্টাল হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় সোমবার রাত দুটো নাগাদ। সেই সময় তাঁর জ্ঞান ছিল না। দ্রুত চিকিতসকদের একটি টিম তাঁকে সুস্থ করার চেষ্টা করতে থাকেন। তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়।

আরও পড়ুন - Adnan Sami: কেন পাকিস্তান ছাড়লেন? বিস্ফোরক আদনান সামি

ডাক্তারদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, অভিনেতা কৃষ্ণর শারীরিক অবস্থা এতটাই জটিল যে, ২৪ থেকে ৪৮ ঘণ্টা না পেরলে কিছু বলা যাচ্ছে না। তাঁদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে অভিনেতা কৃষ্ণর শারীরিক অবস্থা সম্পর্কে তাঁরা জানান। সেখানে তাঁদের বলতে শোনা যায় যে, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার ২০ মিনিটের মধ্যে হৃদরোগ বিশেষজ্ঞরা দ্রুত সিপিআর দিয়েছেন।

বর্ষীয়ান অভিনেতা কৃষ্ণ। যিনি প্রায় ৩০০ ছবিতে অভিনয় করেছেন। চলতি বছর মে মাসেই তিনি ৭৯ বছর পূর্ণ করেছেন। গত বছর সেপ্টেম্বরে প্রয়াত হন তাঁর স্ত্রী, মহেশ বাবুর মা ইন্দিরা দেবী। সম্প্রতি কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন যে, স্ত্রী প্রয়াত হওয়ার পর থেকে তিনি অবসাদে আক্রান্ত হন। এছাড়াও বার্ধক্যজনিত বেশ কিছু শারীরিক সমস্যাও রয়েছে তাঁর। চলতি বছর জানুয়ারিতে প্রয়াত হন তাঁর বড় ছেলে রমেশ বাবু। ফলে, সব মিলিয়ে মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন কৃষ্ণ। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। গতকাল থেকেই মহেশ বাবুর বাবাকে নিয়ে উদ্বেগ বাড়ছিল বিভিন্ন মহলে। জানা যাচ্ছিল, তাঁর শারীরিক অবস্থা বেশ গুরুতর। আর মঙ্গলবার সকালে সমস্ত লড়াই শেষ করে ইহজগতের মায়া ত্যাগ করে পরলোক গমন করলেন তিনি। নেট দুনিয়ায় তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা।

Krishna Demise: প্রয়াত জনপ্রিয় অভিনেতা কৃষ্ণ, বাবাকে হারালেন মহেশ বাবু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget