এক্সপ্লোর

'Zara Hatke Zara Bachke': অরিজিতের কণ্ঠে প্রেমের ছোঁয়া, প্রকাশ্যে সারা-ভিকির ছবির প্রথম গান

Arijit Singh New Song: মঙ্গলবার, ১৬ মে, ভিকি কৌশলের জন্মদিন। তার আগে সোমবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। মঙ্গলবার দুপুরের দিকে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি।

মুম্বই: পরপর তিনদিন। প্রথমে ছবির নাম ঘোষণা। তার পরেরদিন প্রকাশ্যে এল ছবির ট্রেলার। আর আজ মুক্তি পেল ছবির প্রথম গান। ভিকি কৌশল (Vicky Kaushal) ও সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত নতুন ছবি 'জরা হটকে জরা বঁচকে'র (Zara Hatke Zara Bachke) প্রথম গান (first song) 'ফির অউর কেয়া চাহিয়ে' (Phir Aur Kya Chahiye) শোনা গেল অরিজিৎ সিংহের (Arijit Singh) কণ্ঠে।

প্রকাশ্যে সারা-ভিকির ছবির প্রথম গান

মঙ্গলবার, ১৬ মে, ভিকি কৌশলের জন্মদিন। তার আগে সোমবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। মঙ্গলবার দুপুরের দিকে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানেই জানান যে তাঁদের নতুন ছবির ট্রেলার ইউটিউবে ১ নম্বরে ট্রেন্ডিং। দর্শকদের ভালবাসায় আপ্লুত ভিকি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন 'এটা জন্মদিনের শ্রেষ্ঠ উপহার।' একই সঙ্গে ঘোষণা করেন যে মঙ্গলবারই ছবির প্রথম এবং তাঁদের সকলের প্রিয় গান 'ফির অউর কেয়া চাহিয়ে' মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। 

কথা মতো ছবির গান আসে প্রকাশ্যে। অরিজিৎ সিংহের কণ্ঠে এমনিই মোহমুগ্ধ থাকেন আট থেকে আশি। এবারও তার অন্যথা হল না। অরিজিতের কণ্ঠে, সচিন-জিগরের পরিচালনায়, অমিতাভ ভট্টাচার্যের লেখায় 'ফির অউর কেয়া চাহিয়ে' কয়েক ঘণ্টায় মন ছুঁয়েছে ১ লক্ষ ১৪ হাজার শ্রোতার। সংখ্যাটা অবশ্যই ক্রমবর্ধমান। 

 

২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'জরা হটকে জরা বঁচকে'। এই প্রথম বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে সারা আলি খান ও ভিকি কৌশলকে। তাঁদের সঙ্গে অভিনয়ে রয়েছেন রাকেশ বেদি, অনুভা ফতেহপুরিয়া, নীরজ সুদ, শারিব হাশমি, ইনামুল হক প্রমুখ। 

আরও পড়ুন: Car Number Plates: লাল-নীল, হলুদ-সবুজ, হরেক রংয়ের সম্ভার, গাড়ির নম্বর প্লেট দেখে বোঝা সম্ভব অনেক কিছুই

কলেজের প্রেমিক-প্রেমিকা যুগল, কপিল ও সৌম্যা। তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের শুরুর প্রেম কয়েক বছর পরই উবে যায়। এবার তারা বিচ্ছেদের পথে। কিন্তু তাদের আশেপাশের মানুষই বুঝে উঠতে পারেন না যে তারা কেন আলাদা হতে চাইছে। এই সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়েই তৈরি হয়েছে 'জরা হটকে জরা বঁচকে'। 

প্রসঙ্গত, আজ ৩৫ পূর্ণ করলেন অভিনেতা ভিকি কৌশল। 'জরা হটকে জরা বঁচকে' ছাড়াও মুক্তির অপেক্ষায় মেঘনা গুলজারের পরিচালনায় 'স্যাম বাহাদুর'। জন্মদিনে স্বামীকে বিশেষ পোস্টে শুভেচ্ছা জানালেন ক্যাটরিনা কাইফ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget