এক্সপ্লোর

Vicky-Tripti: 'অ্যানিম্যাল' রণবীর এখন অতীত! ভিকির 'বাহুলগ্না' তৃপ্তি দিমরি, ভাইরাল ছবি

Viral Images: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বেশ রোম্যান্টিক পোজে রয়েছেন তৃপ্তি দিমরি ও ভিকি কৌশল। ক্রোয়েশিয়ায় শ্যুটিংয়ে ব্যস্ত দুই তারকা।

নয়াদিল্লি: 'অ্যানিম্যাল' (Animal Movie) ছবির মুক্তির পর থেকে ফের শিরোনামে অভিনেত্রী তৃপ্তি দিমরি (Tripti Dimri)। রণবীর কপূরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য (intimate scenes) নিয়ে প্রবল চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। সেই আবহেই ভাইরাল হল ভিকি কৌশলের সঙ্গে তৃপ্তির ছবি। দুই শিল্পীরই ক্রোয়েশিয়ায় (Croatia) শ্যুটিং চলাকালীন তোলা ছবি এগুলি। ভাইরাল হওয়া ছবিতে তাঁদের মধ্যের রসায়ন স্পষ্ট। 

রণবীর নয়, এবার ভিকির 'বাহুলগ্না' তৃপ্তি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বেশ রোম্যান্টিক পোজে রয়েছেন তৃপ্তি দিমরি ও ভিকি কৌশল। ক্রোয়েশিয়ায় শ্যুটিংয়ে ব্যস্ত দুই তারকা। সেই সময়ের ছবি এগুলি। একটি ছবিতে দেখা যাচ্ছে তৃপ্তিকে কোলে তুলেছেন ভিকি, কোথাও দেখা গেল খুব কাছাকাছি ভিকি ও তৃপ্তি। অনেকেই মনে করছেন এই ছবিগুলি গত বছর শ্যুট হওয়া রোম্যান্টিক কমেডি ঘরানার সিনেমার দৃশ্য। 

 

অন্যদিকে, এই মুহূর্তে বক্স অফিসে মুখোমুখি লড়াই চলছে ভিকি কৌশলের 'স্যাম বাহাদুর' ও তৃপ্তি দিমরির 'অ্যানিম্যাল' ছবির। বলাই বাহুল্য 'অ্যানিম্যাল' বক্স অফিস আয়ের সিংহভাগ তুলেছে নিজের ঘরে। 

রণবীর কপূর, রশ্মিকা মান্দানা অভিনীত, 'অ্যানিম্যাল' ছবিতে অভিনয়ের পরে বিপুল খ্যাতি অর্জন করেছেন তৃপ্তি। অনেকেই তাঁকে এখন 'জাতীয় ক্রাশ' বলে অভিহিত করছেন। 

একই ছবিতে তৃপ্তি দিমরি ও ভিকি কৌশল

ভিকি কৌশল ও তৃপ্তি দিমরির একসঙ্গে অভিনীত ছবির নাম প্রথমে হওয়ার কথা ছিল 'মেরে মেহবুব মেরে সনম'। যদিও কর্ণ জোহর এই ছবির মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন জুলাই মাসে, কিন্তু সিনেমার নাম ঘোষণা করেননি। 

কর্ণ নিজের সোশ্যাল মিডিয়ায় জুলাই মাসে এই 'আনটাইটেলড' ছবির মুক্তির তারিখ ঘোষণা করেন। তিনি লেখেন, 'একটি ছবি যা ব্যতিক্রমীভাবে একাধিক কারণে আমার হৃদয়ের অত্যন্ত কাছের...'। পোস্টের ছবিতে লেখা হয়, 'অ্যামাজন প্রাইম নিবেদিত, ধর্ম প্রোডাকশনস ও লিও মিডিয়া কালেক্টিভের সহযোগিতায়, একটি লিও মিডিয়া কালেক্টিভ প্রযোজনা।' সেখানেই তিনি ঘোষণা করেন এই ছবিতে ভিকি কৌশল, তৃপ্তি দিমরির সঙ্গে অভিনয় করবেন অ্যামি ভির্কও। 

আরও পড়ুন: Andre Braugher Death: প্রয়াত 'Brooklyn 99'-এর ক্যাপ্টেন হোল্ট, ৬১ বছর বয়সে মৃত্যু আন্দ্রে ব্রাওয়ারের

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget