এক্সপ্লোর

Vicky Kaushal: প্রথম ছবির বর্ষপূর্তিতে আবেগঘন ভিকি কৌশল

Bollywood Celebrity Updates: অনুরাগ কাশ্যপের জনপ্রিয় ছবি 'গ্যাংস অফ ওয়াসেপুর' ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন।

মুম্বই: কেরিয়ারের শুরু থেকে বলিউডে দাপিয়ে কাজ করছেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kausjal)। প্রতিটা ছবিতেই নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন। তাঁর অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। আজ দেখতে দেখতে বলিউড ৭ বছর কাটিয়ে ফেললেন ভিকি কৌশল। প্রথম ছবির ৭ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আবেগপ্রবণ পোস্ট অভিনেতা।

বলিউডে ভিকি কৌশলের সাত বছর পূর্তি-

রাজীব গাঁধী ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন ভিকি কৌশল। এরপরই অভিনয় জগতে কেরিয়ার গড়তে শুরু করেন। তবে, বি টাউনে তাঁর আত্মপ্রকাশ অভিনেতা হিসেবে হয়নি একেবারেই। ক্যামেরার সামনের পরিবর্তে তিনি শুরু করেন ক্যামেরার পিছন থেকেই। অনুরাগ কাশ্যপের জনপ্রিয় ছবি 'গ্যাংস অফ ওয়াসেপুর' ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। ২০১৫ সালে প্রথমবার ক্যামেরার সামনে অভিনয় করেন ভিকি। ছবির নাম 'মাসান'। এই ছবি দিয়েই বলিউডে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ হয় তাঁর। ছবিতে তাঁকে মুখ্য চরিত্রে দেখা যায়। আজ তাঁর অভিনীত প্রথম ছবি 'মাসান'-এর (Masaan) সাত বছর পূর্ণ হল। সোশ্যাল মিডিয়ায় সেই উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন ভিকি।

আরও পড়ুন - Arpita Mukherjee: কোন কোন ছবিতে অভিনয় করেন অর্পিতা মুখোপাধ্যায়?

'মাসান'-এর সাত বছর পূর্তিতে ভিকির পোস্ট-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'সাত বছর হয়ে গেল। মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই।' প্রথম ছবি থেকেই নিজের জাত চিনিয়ে দেন ভিকি। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। কখনও 'রাজি', কখনও 'সঞ্জু', কখনও 'উরি', কখনও আবার 'সর্দার উধম'। তাঁকে শীঘ্রই একাধিক ছবিতে দেখা যেতে চলেছে। 'গোবিন্দা মেরা নাম', 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি' এবং আরও বেশ কিছুতে ছবিতে তাঁকে দেখা যাবে।

প্রসঙ্গত, সদ্যই গিয়েছে ক্যাটরিনা কাইফের জন্মদিন। স্ত্রীর জন্মদিন উদযাপন করতে ভিকি উড়ে গিয়েছিলেন মলদ্বীপে। সেখান থেকেই একাধিক ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে দিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget