এক্সপ্লোর

সুশান্ত মৃত্যুর সঙ্গে স্বজনপোষণের সম্পর্ক? অবশেষে মুখ খুললেন বিদ্যা বালন?

করোনা পরিস্থিতিতে দেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তারই মধ্যে সুশান্তের অকালে চলে যাওয়াটা বড় ধাক্কা। বিদ্যা মনে করেন...

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ বিতর্কে শিবিরে বিভক্ত বলিউড। চরমে বলিউডের 'ইনসাইডার', 'আউটসাইডার' বিতর্ক। বিতর্কের জল গড়াতে গড়াতে ব্যক্তিগত আক্রমণে জড়িয়ে পড়ছেন বলিউডের কুশিলবরা। এই বিতর্ক থেকে দূরে থাকাই শ্রেয়, এমনটাই মনে করছেন অভিনেত্রী বিদ্যা বালন। এই মাসের শেষে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাবে বিদ্যার ছবি 'শকুন্তলা দেবী'। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘সুশান্তের মৃত্যুর মধ্যে অনেকেই হয়ত মনে করছেন কোথাও একটা গণ্ডগোল আছে, ওঁর এই সিদ্ধান্তের পিছনে কারও অবহেলা একটা বড় কারণ, কিন্তু এই সব তর্ক থেকে দূরে থাকাই ভাল।’ করোনা পরিস্থিতিতে দেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তারই মধ্যে সুশান্তের অকালে চলে যাওয়াটা বড় ধাক্কা। তবে বিদ্যা মনে করেন, ‘ঠিক কী কারণ সুশান্ত নিজের জীবন শেষ করে দিলেন, তা কারও কাছেই স্পষ্ট নয়। তাই ওঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানাতেই সকলের চুপ করে থাকা দরকার। আমরা হাজারো জল্পনা করতে পারি, নানা রকম তত্ত্ব উপস্থাপনা করতে পারি। কিন্তু সেটা ওঁর পরিবারের কাছে বেদনাদায়ক হতে পারে।' ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণের অস্তিত্ব আছে, এ কথা স্বীকার করেই বিদ্যা বলেন, তাঁকেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু সেটাকে পথের কাঁটা হতে দেওয়া যায় না। এখন একে অপরের সঙ্গে কথা বলাটা জরুরি, সময়টা বড়ই কঠিন।

সেরা শিরোনাম

Bollywood News: আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget