এক্সপ্লোর

Vikram-Sohini: বিয়ে নিয়ে গুঞ্জনের মধ্যেই বিক্রমের 'অমরসঙ্গী' সোহিনী! সত্যিটা কী?

Tollywood Update: 'শহরের উষ্ণতম দিনে', 'পারিয়া'-র মতো ছবিতে নজর কেড়েছেন বিক্রম। ধারাবাহিক দিয়েই কাজ শুরু করেছিলেন তিনি। তবে একের পর এক ছবিতে বিক্রম নিজের অভিনয় ক্ষমতা প্রমাণ করতে মরিয়া

কলকাতা: এ এক প্রেমের গল্প। টলিউডে নতুন এক জুটির রসায়নের গল্প। শেষ হল বিক্রম চক্রবর্তী (Vikram Chakraborty) ও সোহিনী সরকার (Sohini Sarkar) অভিনীত 'অমরসঙ্গী' ছবির শ্যুটিং। অভিনব ঘোষ ও ড্রিমস অন সেল-এর প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। সোশ্যাল মিডিয়ায় নিজেদের লুক সহ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন বিক্রম নিজেই। 

এর আগে, 'শহরের উষ্ণতম দিনে', 'পারিয়া'-র মতো ছবিতে নজর কেড়েছেন বিক্রম। ধারাবাহিক দিয়েই কাজ শুরু করেছিলেন তিনি। তবে একের পর এক ছবিতে বিক্রম নিজের অভিনয় ক্ষমতা প্রমাণ করতে মরিয়া। তবে কেবল সিনেমা নয়, ইতিমধ্যেই ওয়েব সিরিজে অভিনয় করেও নজর কেড়েছেন বিক্রম। আর এবার, সোহিনীর সঙ্গে তাঁর নতুন জুটি কেমন হবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে 'অমরসঙ্গী' ছবিটির মুক্তির। 

দিব্য চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবির একগুচ্ছ ছবি শ্যুটিং সেট থেকে শেয়ার করে নিয়েছেন বিক্রম। লিখেছেন, 'আমরা 'অমরসঙ্গী'-র শ্যুটিং শেষ করলাম। খুবই চাপের মধ্যে, অল্প সময়ে কাজটা করলাম আমরা, কিন্তু ভীষণ মজা হল, শিল্পী হিসেবে খুব আনন্দ পেয়ে কাজটা করলাম। খুব তাড়াতাড়িই আপনাদের সঙ্গে প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে।'

এই ছবির শ্যুটিং শুরুর সময়ে, নিজের ও সোহিনীর লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়ে বিক্রম লিখেছিলেন, 'গুরুদেব বলেছেন, প্রেম অমর, অবিনশ্বর, মৃত্যুও যাকে ছুঁতে পারবে না। নাকি বাস্তবতায় দিব্যি পারবে! সেই চু কিত -কিত প্রশ্ন নিয়ে আমাদের আগামী নিবেদন, এক আশ্চর্য প্রেমের জাদুবাস্তবতা মাখা গপ্পো 'অমরসঙ্গী'। আর আমরণ এই সঙ্গী থাকার পণ করেছি আমি আর সোহিনী সরকার।' মিষ্টি এই প্রেমের গল্প টলিউডের এই নতুন জুটি কতটা জমাতে পারে, তা দেখতে হলে আপাতত অপেক্ষা করতে হবে। এখনও প্রকাশ্যে আসেনি ছবি মুক্তির দিন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikram Chatterjee (@vikramchatterje)

আরও পড়ুন: Mimi Chakraborty on Rituparno Ghosh: 'শাড়ি পরতে শিখিয়েছিলেন ঋতুদা, খেয়াল রাখতেন পুপের খুঁটিনাটি', স্মৃতিচারণায় মিমি

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget