এক্সপ্লোর

Mimi Chakraborty on Rituparno Ghosh: 'শাড়ি পরতে শিখিয়েছিলেন ঋতুদা, খেয়াল রাখতেন পুপের খুঁটিনাটি', স্মৃতিচারণায় মিমি

Mimi Chakraborty Exclusive: 'জীবনে একবারই শাড়ি পরেছিলাম স্কুলের 'যেমন খুশি সাজো' প্রতিযোগিতায়। যখন 'গানের ওপারে'-ধারাবাহিকের মুখ্যভূমিকায় সুযোগ পেলাম, ঋতুদা বললেন, পুপেকে সবসময় শাড়িই পরতে হবে।'

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: তখন তাঁর বয়স খুব বেশি হলে বছর ২০! জলপাইগুড়ি থেকে আসা সদ্য যৌবনে পা দেওয়া সেই মেয়েটির জীবন কাটছিল একেবারে অন্যভাবে। হঠাৎ যেন সবটা বদলে দিল 'গানের ওপারে'। সবটা বদলে দিলেন ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh)। পুপে হয়ে ওঠার সেই সফর এখনও যেন ছবির মতোই চোখে ভাসে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-র। নতুন ছবি 'আলাপ' (Alap) মুক্তির আগে, এবিপি লাইভকে (ABP Live) সাক্ষাৎকার দিতে গিয়ে মিমির স্মৃতিতে ফিরে এল, গানের ওপারে, পুপে আর ঋতুপর্ণ ঘোষের কথা। 

ছবির নাম 'আলাপ'। সুরিন্দর ফিল্মসের (Surindar Films) প্রযোজনায়, প্রেমেন্দু বিকাশ চাকির পরিচালনায় ২৬ এপ্রিল মুক্তি পাচ্ছে 'আলাপ'। একই বাড়িতে থেকে চিরকুট লিখে আলাপ দুটি ছেলে-মেয়ের। তারপরে এক অদেখা ভাল লাগা, ভালবাসা, প্রেম। থ্রিলারের আধিক্যের মধ্যে একটি নিখাত প্রেমের গল্প বলবে 'আলাপ'। আর এই ছবির গল্প করতে গিয়েই, মিমি স্মৃতিচারণা করলেন এমন এক মানুষের, যাঁর সঙ্গে 'আলাপ' তাঁর মনে পড়ে আজও। 

মিমি বলছেন, 'আমি জলপাইগুড়ি থেকে শহরে এসেছিলাম। সেই সময়ে হস্টেলে থাকি। কনভেন্ট স্কুলে পড়ার জন্য স্কুলড্রেস ছিল হয় টিউনিক, নাহলে স্কার্ট, সালোয়ার কামিজ। শাড়ি পরিনি কখনও। মনে আছে, জীবনে একবারই শাড়ি পরেছিলাম স্কুলের 'যেমন খুশি সাজো' প্রতিযোগিতায়। মা পরিয়ে দিয়েছিল। যখন 'গানের ওপারে'-ধারাবাহিকের মুখ্যভূমিকায় সুযোগ পেলাম, ঋতুদা বললেন, পুপেকে সবসময় শাড়িই পরতে হবে।'

মিমি বলে চললেন, 'ঋতুদা আমায় শুধু শাড়ি পরা শেখানোই নয়, পুপে কোন কাজ করলে তার শাড়ির আঁচল কেমন থাকবে, সমস্তটা হাতে ধরে শিখিয়েছিলেন। সমস্ত দিকে ওঁর নজর থাকত। এমন রাবীন্দ্রিক একটা চরিত্র, এত গাম্ভীর্য্য.. সবটা ফুটিয়ে তোলা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল। এখনও মনে পড়ে, তখন ছিল সেই ছোট কিপ্যাড ফোন। মেসেজের যুগ। মাঝে মাঝে ঋতুদার থেকে মেসেজ আসত, 'অনেক আদর'। মানুষটা আরও কিছুদিন আমাদের কাছে থাকলে আমরা আরও কত কি পেতে পারতাম। খুব মিস করি ঋতুদার সঙ্গে আলাপ,বোঝাপড়া, কাজ করা.. সমস্তটা।'

আরও পড়ুন: New Tollywood Film: অঞ্জন দত্তের চোখে অজানা মৃণাল সেন, এবার সাধারণ দর্শকদের জন্য 'চালচিত্র এখন'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget